• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার জঙ্গি আস্তানার সদস্য রুমি ও মিজান রিমান্ডে

Tuesday, 24 September 2019, 8:00 pm
ফতুল্লার জঙ্গি আস্তানার সদস্য রুমি ও মিজান রিমান্ডে
13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

সোমবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিস্ফোরকসহ নব্য জেএমবির ২ সদস্য ফরিদ উদ্দিন রুমি ও মিশুক খান মিজানকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট । চলতি বছরের ২৯ এপ্রিল গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনায় ফরিদ উদ্দিন রুমি ও মিশুক খান মিজানকে গ্রেফতার দেখানো হয়েছে।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযানের পর সেখান থেকে আটক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জয়নাল আবেদিনের ছেলে প্রভাষক ফরিদউদ্দিন রুমিকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। চলতি বছরের ২৯ এপ্রিল গুলিস্তানে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। একই মামলায় ঢাকা থেকে আটককৃত নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে ছাত্র মিশুক খান মিজানকেও গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করলে আদালত তাদের প্রত্যেককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা বলেন।

মনিরুল ইসলাম জানান, রাজধানীতে পুলিশের ওপর বোমা হামলার সঙ্গে নব্য জেএমবির পাঁচজনের একটি সেল জড়িত ছিল। তাদের পরিকল্পনায় এই হামলা হয়েছে। এদের মধ্যে দু’জনকে সোমবার নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, সোমবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিস্ফোরকসহ নব্য জেএমবির ২ সদস্য ফরিদ উদ্দিন রুমি ও মিশুক খান মিজানকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট।

ফরিদ উদ্দিন রুমি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক এবং মিজান নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র।

মনিরুল ইসলাম জানান, গত এপ্রিলে গুলিস্তানে পুলিশকে টার্গেট করে আইইডি হামলা করে জঙ্গিরা। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত হন। এ ঘটনার সঙ্গে নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে গ্রেফতারকৃত নব্য জেএমবির সদস্যরা সরাসরি জড়িত। সম্প্রতি ঢাকায় যে সমস্ত বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে ঘটনায় যে ধরনের বিস্ফোরকদ্রব্য, আইইডি ও আলামত পাওয়া গিয়েছে, তার সঙ্গে নারায়ণগঞ্জে পাওয়া বিস্ফোরক দ্রব্য, আইইডি ও আলামতের মিল রয়েছে।

তিনি বলেন, প্রত্যেকটি ঘটনার মধ্যে সাদৃশ্য রয়েছে। যেমন সম্প্রতি পুলিশের ওপর যে ৫টি হামলার ঘটনা ঘটেছে তা প্রতি মাসের শেষে ২০ তারিখের দিকে এবং রাত ৮টা থেকে ১০ টার মধ্যে সংগঠিত হয়েছে। প্রত্যেক হামলায় ব্যবহৃত আইইডিগুলো ছিল রিমোট কন্ট্রোল। এরা পুলিশকে টার্গেট করার মূল কারণ হল- নব্য জেএমবির সদস্যরা দেশের প্রচলিত সংবিধান ও আইন-কানুন মানে না। পুলিশ যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা তাই পুলিশকে টার্গেট করে তারা এ হামলা চালায়। এতে পুলিশের মনোবল ভেঙ্গে দেয়ার চেষ্টা করে তারা। এ হামলার মাধ্যমে তারা সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে।

তিনি বলেন, নব্য জেএমবির সদস্যরা সারামাস পুলিশকে টার্গেট করে পুলিশ কোথায় থাকে তাদের কর্মপদ্ধতি কেমন এগুলো রেকি করে। রাতে যেহেতু অন্ধকার থাকে তাই তারা মাসের শেষে এবং রাতে হামলা চালায়। তারা প্রত্যেকটি ঘটনা সংঘটনের পূর্বে রেকি করে।

তিনি বলেন, পুলিশের ওপর ৫ টি হামলার ঘটনায় তাদের ৫ জনের একটি সেল কাজ করেছে। তাদের কাজ হলো আইইডি তৈরি করা। তাদের বোমা তৈরির কোন বাস্তব প্রশিক্ষণ নেই। তারা যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনা করে তাই তারা আইইডি ডিভাইস তৈরি করে। গতকালের উদ্ধারকৃত ৩টি আইইডি আগেরগুলোর চেয়ে শক্তিশালী। সেখান থেকে উদ্ধারকৃত খেলনা একে-৭৪ ও পিস্তল দিয়ে তারা মূলত শ্যুটিংয়ের কাজে ব্যবহার করতো।

তিনি বলেন, এই সেলের সদস্যদের একজন আমীর রয়েছে। তিনি বাংলাদেশেই আছেন। ঘটনা ঘটিয়ে তারা আমীরের কাছে তথ্য দেয়। আইএস এর সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, জঙ্গি সংগঠনগুলো আইএস এর আইডোলজি অনুসন্ধান করে আইএস এর অর্থ সংগ্রহের জন্য। আসলে এদের সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততা আমরা পাইনি।

তিনি বলেন, বাকি ৪টি মামলার তদন্ত চলছে। আমাদের সনাক্তকৃত ৫ জনের মধ্যে ইতোমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় রুমির স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনুকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে সে ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।  বাসস

Previous Post

ফতুল্লার জঙ্গি আস্তানা ! অভিযানের বিস্তারিত

Next Post

সোনারগাঁয়ের বসত বাড়ীতে ৪৮টি গোখরা সাপ !

Related Posts

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

Next Post
সোনারগাঁয়ের বসত বাড়ীতে ৪৮টি গোখরা সাপ !

সোনারগাঁয়ের বসত বাড়ীতে ৪৮টি গোখরা সাপ !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য