• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফিল্মী ষ্টাইলে চলছেই তেল চোরদের সাম্রাজ্য ॥ তেলচুরি বন্ধ করা অসম্ভব !

Wednesday, 4 September 2019, 8:20 pm
ফিল্মী ষ্টাইলে চলছেই তেল চোরদের সাম্রাজ্য ॥ তেলচুরি বন্ধ করা অসম্ভব !
18
SHARES
57
VIEWS
Share on FacebookShare on Twitter

টোকাই থেকে তেল চোরের হোতারা বর্তমানে নিজেদেরকে আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে তাদের অপকর্ম অব্যাহত রেখেছে । এমন টোকাইরা নিজেদেরকে সিদ্ধিরগঞ্জের গডফাদার হিসেবেও পরিচয় দিয়ে গর্বরোধ করে আসছে । আইনশৃংখলা বাহিনীরসাথে ইদুর বিড়াল খেলার পর এবার আদালত থেকে জামিন পেয়ে আবারো লম্ফঝম্ফ শুরু করেছে সিদ্ধিরগঞ্জের তেলচোরদের গডফাদার স্বপন মন্ডল ও তার বাহিনী । একই সাথে বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে তেল চুরি ।

ডিপোর কর্মকর্তাদের যোগসাজসে বিরামহীনভাবেই চলছে  তেল চুরির মহাযজ্ঞ ।  প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, ডিপোর প্রায় সকল কর্মকর্তা, থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ছাড়াও স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ এবং বিশেষ পেশার কয়েকজন নিয়মিত চোরাই তেলের কারবার থেকে মাসোয়ারা আদায় করার কারণে চোরদের হোতারা বীরদর্পে আদালত থেকে জামিন নিয়ে আবারো চালাচ্ছে অপকর্ম ।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

জানা যায়, ২৭ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় স্বপন মন্ডলের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমানের চোরাই তেলসহ ২ সহযোগিকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় পলাতক আসামী করা হয়েছে  এসও রোড এলাকার চোরাই তেল কারবারীদের মূলহোতা এম এ স্বপন ওরফে স্বপন মন্ডলকে। স্বপন মন্ডল নাসিক সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের চাচাতো ভাই এবং তার সহযোগীদের মধ্যে অন্যতম একজন ।

এরপর জ্বালানী তেল চোরদের গ্রেফতারের নামে আইনশৃংখলা বাহিনীর অভিযানকে নাটক বলে মন্তব্য করছে এলাকার সাধারণ মানুষ । তেল চোরচক্রের হোতারা এতটাই ধুরন্ধর যে তারা হাজারো মামলা মোকদ্দমা থাকার পরও নারায়ণগঞ্জের তেল চোরদের টিকিটও স্পর্শও করতে পারে নাই কেউ ।  এমনটি ই প্রমাণ করলো চোরদের গডফাদার স্বপর মন্ডল ।
র‌্যাবের দায়ের করা মামলায় ৮ দিন পলাতক থাকার পর বশেষ পেশা, রাজনীতিবিদ ও পুলিশের অসাধু রোকজনের পরামর্শ নিয়েগত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগহ্জ আদালত থেকে জামিন নিয়েই শুরু করে নানা মন্তব্য । এমন মন্তব্য সিদ্ধিরগঞ্জের অনেকেই কঠোর সমালোচনা করে বলেন, “চোরের মায়ের বড় গলা, নিত্য খায় দুধ কলা !”
সিদ্ধিরগঞ্জের শান্তিপ্রিয় অনেকেই বলেন, পুলিশ হত্যা করেও এই চক্রের হোতাদের অনেকেই বিশাল টাকার বিনিময়ে চাঞ্চল্যকর মফিজ হত্যা মামলা থেকে রেহাই পেয়েছে হত্যাকারীরা । এতো কিছুর পরও চোরাকারবারীরা তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে বিরামহীনভাবে। আর স্বপর মন্ডলের মতো এমন তেলচোরদের হোতা সামান্য চুরির মামলায় আর কি হবে ?’
প্রতিদিনের মতো বুধবার সকাল থেকেই ডিপোর আশেপাশে থেকে চোরাই তেলের কারবার এখনো অব্যাহত রেখেছে এই অপরাধীরা । প্রকাশ্যে এমন চোরাই কারবার হলেও  জ্বালানী তেল চোর ও তাদের হোতাদের ধরতে না পারায় সকলেই প্রশাসন, রাজনীতিবিদ, বিশেষ পেশার কয়েকজন অসাধুকে দায়ী করেছেন । বিশেষ পেশার কয়েকজন এই চোরদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা গ্রহণের পাশাপশি প্রশাসনের দপ্তরে দপ্তরে তদ্বির করেন বলেও জোড় অভিযোগ করেছে কেউ কেউ ।

এলাকাবাসীর অভিযোগ, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের শেল্টারে এসও রোড এলাকার চোরাই তেলের কারবার নিয়ন্ত্রন করে আসছিল এম এ স্বপন ওরফে স্বপন মন্ডল। স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের গভীর সম্পর্ক থাকায় এলাকায় প্রকাশ্যে থাকলেও ৮ দিনেও গ্রেফতার হননি স্বপন মন্ডল।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ আগষ্ট রাতে গোদনাইল এসও এলাকায় স্বপন মন্ডলের চোরাই জ্বালানী তেলের আস্তানা থেকে মোঃ ইমাম হোসেন (৩৫) ও মোঃ শফিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করে র‌্যাব। এসময় নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগীদের মধ্যে অন্যতম এম এ স্বপন ওরফে স্বপন মন্ডল (৪০) কৌশলে পালিয়ে যায়।

এজহারে উল্লেখ করা হয়, পলাতক আসামী এম এ স্বপন ওরফে স্বপন মন্ডলসহ গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধ চোরাই জ্বালানী তেল এটিএফ জেট ফুয়েল) নিজেরা মজুদ রেখে কেনাবেচা করে আসছিল। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা অভ্যাাসগতভাবে পরস্পর যোগসাজসে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ এবং মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আসামীদের স্বীকারোক্তি মতে ৫টি লোহার ড্রামে ভর্তি মোট ১ হাজার পঞ্চাশ লিটার জেট ফুয়েল যার আনুমানিক মূল্য ৭৫ হাজার ৬’শ টাকা জব্দ করা হয় । এছাড়া পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৬-৩৯০৩) ধৃত আসমী মোঃ ইমাম হোসেনের কাছ থেকে তেল বিক্রির নগদ ৫৫ হাজার ৯০ টাকা জব্দ করা হয়।

নাম প্রকাশ না করার অনুরোধ করে একজন সদ্য বিদায়ী কর্মকর্তা বলেন, সিদ্ধিরগঞ্জের তেল চুরি কখনো ই  বন্ধ করা যাবে না । এদের সাথে রাজনীতিবিদ, বড় বড় আমলা, প্রশাসনের নামধারী কর্মকর্তা, থানা পুলিশসহ বিশেষ পেশার ছোট বড় অনেকেই নিয়মিত মাসোয়ারা নেয় । দিনের বেলায় যেমন তেমন রাতের আধারে তেলচোরদের সকল চক্র কতটা ভয়ংকর হয়ে উঠে তা কেউ চিন্তাই করতে পারে না । এদের হাতে রয়েছে অসংখ্য অবৈধ আগ্নেয়াস্ত্র । তাই আইনশৃংখলা কাজে নিয়োজিত অনেকেই দিনে ও রাতের আধারে টু পাইস নিয়ে সন্তুষ্ট থাকা ছাড়া আর কিছু করার থাকে না । একবারেই ফিল্মী ষ্টাইলে চলছে এমন অপরাধ সাম্রাজ্য ।

Previous Post

এবার মন্ত্রী গাজীর কাছে হেরে গেলেন এসপি

Next Post

নারায়ণগঞ্জের বিশাল মাদক ! বেড়িয়ে আসছে থলের বিড়াল

Related Posts

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

Next Post
নারায়ণগঞ্জের বিশাল মাদক ! বেড়িয়ে আসছে থলের বিড়াল

নারায়ণগঞ্জের বিশাল মাদক ! বেড়িয়ে আসছে থলের বিড়াল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য