• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বঙ্গমাতা স্বরণকালে নিজে কেঁদে সকলকেই কাঁদালেন প্রধানমন্ত্রী

Saturday, 8 August 2020, 7:53 pm
বঙ্গমাতা স্বরণকালে নিজে কেঁদে সকলকেই কাঁদালেন প্রধানমন্ত্রী
39
SHARES
126
VIEWS
Share on FacebookShare on Twitter

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নানা স্মৃতি নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগে আপ্লুত হয়ে উঠেন । চোখেন পানি ছলছল করলেও স্বাভাবিকভাবেই সকলের সাথে আলোচনায় তুলে আনেন খুনিচক্রের সদস্যরা ( অনেকের নাম তুলে ধরেন ) তার হাতের রান্না করা খাবার খেয়ে কতটা বেঈমানী করেছেন । আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা অনেককেই দেখা গেছে নিজেদের কান্না সংবরণ করতে পারেন নাই । প্রধানমন্ত্রীর কান্নায় দলীয় নেতাকর্মীসহ টেলিভিশনের পর্দায় এমন বক্তব্য শুনেই অনেকেই কেঁদেছেন নিজেদের অজান্তেই

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের রাজনৈতিক প্রজ্ঞার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও কিন্তু অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। সেখানে আমার মা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনৈতিক অঙ্গনে যখন একটা কঠিন সিদ্ধান্তের বিষয়—সেখানে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, ‘আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও কিন্তু অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন। সেখানে আমার মা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। ’

আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি না নেওয়ার পরামর্শ বঙ্গমাতা দিয়েছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যখন আমাদের নেতারা আব্বাকে জোর করছিলেন, আইয়ুব খান প্যারোলে নিয়ে গোলটেবিল বৈঠকে বসার জন্য। আমার মা সাথে সাথে নিষেধ করে বলেন, জনগণ আমাদের সাথে আছে। কাজেই তিনি যেন না যান। আমার বাবা যাননি। যার জন্য এই মামলা তুলে নিতে বাধ্য হয় আইয়ুব খান। সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়।

সেটা যদি না হতো তবে আগরতলা মামলার ৩৫ জন আসামি, সার্জেন্ট জহুরুল হককে বন্দী অবস্থায় হত্যা করা হলো। বাকি ৩৪ জন, আমার আব্বা যদি যেতেন সেখানে (প্যারোলে) তবে বাকিদের ভাগ্যে কী ঘটতো সেটা আপনারা বুঝতেই পারেন। তাদের আর জীবন নিয়ে ফিরে আসতে হতো না। কিন্তু আমার মা তাদের ফিরিয়েছিলেন। কারণ সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন বলেই মামলা প্রত্যাহার হয়েছিল এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসটাই পরিবর্তন হয়ে যায়। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘এরপর ’৭০ এর নির্বাচন, সেই নির্বাচনেও অনেকে বলেছিল নির্বাচন না করার। আন্দোলন করা। আমার বাবা তখন বলেছিলেন না, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নেতৃত্ব কে দেবে সেটা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। তখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেওয়া যাবে। আমার মা সবসময় আমার বাবার এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন। ’

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদানের আগে বঙ্গবন্ধুকে বঙ্গমাতার পরামর্শের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘৭ মার্চের ভাষণের সময় অনেকে অনেক কিছু বলেছিল কিন্তু আমার মায়ের কথা স্পষ্ট ছিল—সারা জীবন কাজ করেছো তুমি। তোমার মনে যেটা আসবে সেই কথা বলবে। আজকে বিশ্বব্যাপী সেই ভাষণ মর্যাদা পেয়েছে। ইউনেস্কো প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। ’

আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে জড়ানোর চেষ্টা হয়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আগরতলা ষড়যন্ত্র মামলা সেখানে আমার মাকেও জড়ানোর অনেক চেষ্টা হয়েছিল। সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা কয়েকবার তাকে ডেকে নিয়ে প্রশ্নও করেছে। আমি বড় সন্তান হিসেবে কিছুটা জানতাম। ’

আন্দোলন ও জনমত গড়ে তোলার ক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব দক্ষ ছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলন সংগ্রাম গড়ে তোলার তার অত্যন্ত দক্ষতা ছিল। তিনি জানতে কীভাবে মানুষের মাঝে যেতে হবে। আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়ার পরে যে চক্রান্তগুলো চলছিল তারপক্ষে জনমত সৃষ্টি করা এবং আন্দোলন গড়ে তোলা। বিশেষ ছাত্রদের আন্দোলন, ছাত্র এবং শ্রমিক এই আন্দোলন গড়ে তোলার বিষয়ে আমার মায়ের একটা অনবদ্য ভূমিকা রয়েছে। কৌশল করে করে জনমত সৃষ্টি করেছিলেন। ’

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন এবং গোপালগঞ্জের সঙ্গে সংযুক্ত ছিলেন।

বঙ্গমাতার ৯০তম জন্মদিন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ল্যাপটপ, দরিদ্র, অসহায় নারীদের মধ্যে ৩২শ’ সেলাই মেশিন এবং ১৩শ’ দরিদ্র নারীকে ‘নগদ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করেন।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন প্রান্তে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়া গোপালগঞ্জ প্রান্তে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

রূপগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

Next Post

লেবাননে বিস্ফোরণে নারায়ণগঞ্জের রাশেদের লাশ হাসপাতালে

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
লেবাননে বিস্ফোরণে নারায়ণগঞ্জের রাশেদের লাশ হাসপাতালে

লেবাননে বিস্ফোরণে নারায়ণগঞ্জের রাশেদের লাশ হাসপাতালে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য