• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিমান ছিনতাইকারী পলাশের পরিবারের ১০ জনকে জিজ্ঞাসাবাদ

Saturday, 23 March 2019, 11:22 pm
বিমান ছিনতাইকারী পলাশের পরিবারের ১০ জনকে জিজ্ঞাসাবাদ
13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের শাহ্ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে ময়ুরপঙ্খী বিমান ছিনতাইয়ের চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহম্মেদের বাবা-মা ও আত্মীয়স্বজনসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল।

এ ঘটনায় নিহত পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শনিবার রাত সাতটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়য়ার নেতৃত্বে একটি তদন্ত দল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে নিহত পলাশের বাড়িতে আসেন।

এ সময় তারা নিহত পলাশের বাবা পিয়ার জাহান, মা রেনু বেগম, বোন, চাচা দ্বীন ইসলাম, আত্মীয় স্বজন ও প্রতিবেশীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেন তারা। তারা পলাশের বেড়ে ওঠা থেকে শুরু করে স্কুল কলেজের তথ্য, কর্মজীবন, অতীত কর্মকান্ড, চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করাসহ নানা বিষয়ে সন্ধ্যা রাত সাড়ে ৯টা পর্যন্ত আড়াই ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য লিপিবদ্ধ করেন তারা।

তদন্তের অগ্রগতি ও জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা জানান, তদন্তের স্বার্থে নিহত পলাশের বাবা-মা সহ আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি আরো জানান, এর আগে ওই বিমানের পাইলটসহ সিভিল এভিয়েশনের সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।

এদিকে নিহত পলাশের বাবা জানান, তদন্তকারী কর্মকর্তারা তাদের কাছে তার ছেলে পলাশের বিভিন্ন বিষয়ে সর্ম্পকে তার স্ত্রী, মেয়ে ও প্রতিবেশীসহ বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। পলাশ কোথায় পড়াশোনা করেছে, সে ঢাকায় কোথায় থাকতো এবং গত ২২ ফেব্রুয়ারী দুবাই যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ঘটনার দিনের বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন তারা।

পলাশের চাচা দ্বীন ইসলাম জানান, পলাশের ব্যবহৃত মুঠোফোনের ব্যাপারে বেশী জানতে চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ওই মুঠোফোনটি মুলত পলাশের বোনের নামে ছিল। এছাড়া পলাশের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলা সর্ম্পকে জানতে চেয়েছেন, পলাশ শিমলাকে কবে বিয়েছে, শিমলা কতবার এখানে এসেছিল- সেসব বিষয়েও জানতে চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

গত ২৪ ফেব্রুয়ারী চট্টগ্রামের শাহ্ আমানত বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ময়রপঙ্খী বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পলাশ আহম্মেদ। এ ঘটনার দুইদিন পর ২৬ ফেব্রুয়ারী নিহত পলাশের গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়। বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটি তদন্তের ভার দেয়া হয় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে। (ফাইল ফটো)

Previous Post

সরকারি জায়গা, গ্যাস ও বিদ্যুৎ চুরির মহোৎসব চালাচ্ছে চুনা ব্যবসায়ীরা

Next Post

স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই তুখোড় ছাত্রনেতা রতন দত্ত আর নেই

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

Next Post
স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই তুখোড় ছাত্রনেতা রতন দত্ত আর নেই

স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই তুখোড় ছাত্রনেতা রতন দত্ত আর নেই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য