• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভারত থেকে নারায়ণগঞ্জে পৌঁছেছে পর্যটকবাহি জাহাজ আর ভি বেঙ্গল গঙ্গা

Friday, 5 April 2019, 9:06 pm
ভারত থেকে নারায়ণগঞ্জে পৌঁছেছে পর্যটকবাহি জাহাজ আর ভি বেঙ্গল গঙ্গা
8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ভারতের কলকাতা থেকে পর্যটকবাহি জাহাজ আর ভি বেঙ্গল গঙ্গা নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে। শুক্রবার বেলা এগারোটায় চাঁদপুর থেকে ছেড়ে আসা এই জাহাজটি বিকেল সাড়ে তিনটায় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ভিআইপি জেটিতে এসে নোঙর করে। এসময় নদীবন্দরের যুগ্ম-পরিচালক গুলজার আলী, উপ পরিচালক মোঃ শহীদুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা বিদেশি অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

জানা গেছে, আমেরিকা, ইংল্যান্ড, ইতালি ও অষ্ট্রেলিয়ার ছয়জন পর্যটকসহ ঊনিশজন যাত্রী ও ত্রিশজন ক্রু নিয়ে জাহাজটি নারায়ণগঞ্জে এসে পোঁছায়। এদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া দীপাক বড়–য়া, ইন্ডিয়া ওয়াটার ট্রান্সপোর্ট অথোরিটির (আই ডব্লিউ আই) সাবেক চেয়ারম্যান নোটন গুহ বিশ্বাস এবং আর ভি বেঙ্গল গঙ্গার চেয়ারম্যান রাজ সিং সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও রয়েছেন। গত ২৯ মার্চ দুপুর সাড়ে বারোটায় ভারতের কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে। সুন্দরবন হয়ে ৩০ মার্চ সন্ধ্যায় খুলনার আংটিহারা বন্দরে জাহাজটি কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করে। এরপর মংলা, বরিশাল ও চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে এসে নোঙর করে। যাত্রাপথে জাহাজটি তত্ত্বাবধান ও পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছে গালফ ওরিয়েন্ট সী ওয়েইজ লিমিটেড এবং জার্ণি ওয়ালেট লিমিটেড নামের দুইটি বেসরকারি প্রতিষ্ঠান।

ভারত থেকে বাংলাদেশে নৌ-পথের এই ভ্রমনকে আনন্দদায়ক ও নিরাপদ ভ্রমন হিসেবে উল্লেখ করে বিদেশী পর্যটকরা জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য তাদেরকে মুগ্ধ করেছে। এই ভ্রমন তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং এই যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর সাফল্যও কামনা করেন তারা।

আর ভি বেঙ্গল গঙ্গার চেয়ারম্যান রাজ সিং জানান, স্বাধীনতার পূর্বে ভারতের সাথে বাংলাদেশের নৌ-পথে যোগাযোগ ব্যবস্থা থাকলেও এক সময় তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সত্তুর বছর পর পুনরায় এই যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ায় দুই দেশের মধ্যে সব ধরনের সম্পর্ক অরো উন্নত হবে বলে মনে করছেন তিনি। বাংলাদেশের মানুষের আথিতেয়তায়ও মুগ্ধ তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা দীপাক বড়–য়া জানান, তিনি ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ভারতের পাশাপাশি তিনি বাংলাদেশকেও ভালবাসেন। বাংলাদেশের মানুষের প্রতি তার শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে। বাংলাদেশ আরো উন্নত দেশে পরিণত হবে বলে তিনি আশাবাদী।

সহযোগী বেসরকারি প্রতিষ্ঠন জার্ণি ওয়ালেট লিমিটেড এর সিইও জিহাদ বারী বলেন, নৌ-পথে দেশের বিভিন্ন স্থানের নদীবন্দর গুলোতে জেটি না থাকায় বিদেশী পর্যটকদের নামানো সম্ভব হয় নি। যার কারনে তারা অনেক দর্শনীয় পর্যটন স্থানের সৌন্দর্য অবলোকন করতে পারে নি। সবগুলো বন্দরকে আরো আধুনিকায়ন করে উন্নতমানের জেটি স্থাপনের দাবী জানান বেসরকারি পর্যটন সংস্থার কর্মকর্তারা।

এ ব্যাপারে বিআইব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মোঃ গুলজার আলী জানান, পরীক্ষামূলকভাবে ভারতের এই জাহাজটি বাংলাদেশে সফরে এসেছে। পর্যায়ক্রমে বানিজ্যিকভাবে পয়টনের জাহাজ ভারতে আসা যাওয়া করবে। দেশের দশটি মন্ত্রনালয় এর সাথে সম্পৃক্ত রয়েছে। তিনি জানান, দেশে বর্তমানে পঁয়ত্রিশটি নদীবন্দর রয়েছে। সরকার সবগুলো বন্দরকে আধুনিকায়ন করেছে। পর্যায়ংক্রমে আরো উন্নয়ন করা হবে। বিদেশী যাত্রীদের নিরাপত্তার ব্যপারে বিভিন্ন ব্যবস্থার কথাও জানান তিনি।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মোঃ গুলজার আলী আরো জানান, ভারত থেকে আসা পর্যটকবাহি জাহাজ আর ভি বেঙ্গল গঙ্গা শুক্রবার রাতে নারায়ণগঞ্জ নদীবন্দরে অবস্থান করবে। শনিবার সকালে তারা সোনারগাঁয়ের জাদুঘর, বড় সরদার বাড়ি, পানামনগরী, জামদানী পল্লীসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। বিকেলে পাগলা নৌবাহিনীর মেরী এন্ডারসন ভিআইপি জটির উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে বিদেশী পর্যটকদেরকে স্বাগত জানাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এবং নৌ-পরিবহনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা। আগামী ৮ এপ্রিল সকাল আটটায় সেখান থেকে জাহাজটি পুণরায় ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে।

Previous Post

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল ও শামীম ওসমানের সাক্ষাত

Next Post

মাদক-বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ সোনারগাঁয়ের শিক্ষার্থীরা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
মাদক-বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ সোনারগাঁয়ের শিক্ষার্থীরা

মাদক-বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ সোনারগাঁয়ের শিক্ষার্থীরা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য