• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

Tuesday, 26 March 2019, 11:19 am
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
74
SHARES
238
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে প্রতিটি বাঙালির মনে নতুন রাষ্ট্র বাংলাদেশের বীজ রোপিত হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। স্বাধীন বাংলার অবরুদ্ধ রাজধানী ঢাকা ছাড়া সমগ্র বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীনতা যুদ্ধের সূচনা দিনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়।

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। তাই আজ মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে ৪৯তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি।

যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ প্রত্যুষে রাজধানীতে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হবে। সেই সাথে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হবে স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর সন্তানদের, স্বাধীনতার স্থপতি ও বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতাদের, নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ ও সম্ভ্রম হারানো মা-বোনদের।

স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে। সারাদেশের মতো নারায়ণগঞ্জে ও  দিনটি পালনের লক্ষ্যে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।  ভোর ৫:৫৭ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া। এ সময় ৩১ বার তোপধ্বনী করা হয়।

এরপর দিনব্যাপী নেয়া হয়েছে নানা আয়োজন। দিনটি উপলক্ষে বাড়তি নিরাপত্তা জোড়দারের কথা জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

নারায়ণগঞ্জ পুলিশ পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রোমন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস কিংবা ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবসসহ যে কোন বিশেষ দিনগুলোতে আমরা সব সময়ই নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করে থাকি।

বরাবরের মতো এবারেও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ প্রয়োজনীয় সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আমাদের এসপি মহোদয়ের নির্দেশনায় নারায়ণগঞ্জের জনগনকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান সদা তৎপর রয়েছে নারায়ণগঞ্জ পুলিশ। প্রত্যাশা করছি নারায়ণগঞ্জবাসী যথাযথ মর্যাদায় উদযাপন করতে পারবে এই মহান দিনটিকে।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেয়া কর্মসূচির মধ্যে রয়েছে ভোর সাড়ে ৫ টায় মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, ৩১ বার তোপধ্বনী, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় ওসমানী পৌর ষ্টেডিয়ামে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, দুপুর সাড়ে বাটোয় শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দুপুর একটায় নারায়ণগঞ্জের সকল হাসপাতাল, শিশু সদন, এতিমখানা, সরকারী আশ্রয়কেন্দ্রে ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল তিনটায় নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া নারায়ণগঞ্জের সকল সিনেমা হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি প্রদর্শন এবং শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, বিকেল সাড়ে চারটায় ওসমানী ষ্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের তাৎপর্য এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নারায়ণগঞ্জের সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের জন্য নানা কর্মসূচির আয়োজন করেছে।

প্রসঙ্গত, প্রতিবছর পেছনে তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণায় যোগায় ২৬ মার্চ। অধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। সেই মৃত্যুর বিভীষিকা থেকে এক হয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মানুষ।

পাকিস্তান রাষ্ট্রে  প্রতিষ্ঠার পর থেকেই নানা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে শুরু করে বাঙালিরা। সেই পটভূমিতে বায়ান্নতে রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকারের চেতনার উন্মেষ ঘটে পূর্ব বাংলায়। ধাপে ধাপে তা স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়।

সামরিক শাসন, শিক্ষা আন্দোলন, ছয় দফার আন্দোলন, গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচনসহ নানা ঘটনাপ্রবাহের ভেতর দিয়ে এগিয়ে আসে একাত্তরের অগ্নিঝরা মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের  ভাষণের আহ্বানে জেগে ওঠে নিরীহ বাঙালি। যার যা কিছু আছে, তাই নিয়ে তারা শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি।

২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় চালায় বর্বর  গণহত্যা। ওই রাতেই গ্রেফতার হন বঙ্গবন্ধু। তার আগেই বার্তা পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণাপত্র। এরপর গঠিত হয় প্রবাসী সরকার। তাদের নেতৃত্বে সংগঠিত রূপ নেয় মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান, তিন লাখ নারীর সমভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।

Previous Post

নির্বাচনী এলাকা ছেড়ে এমপি খোকা শহরের বাসভবনে

Next Post

কেমিক্যাল থেকে ফতুল্লায় ডাইং কারখানায় আগুন

Related Posts

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার
Lead 1

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু
Lead 1

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু

হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত
Lead 1

হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত

Next Post
কেমিক্যাল থেকে ফতুল্লায় ডাইং কারখানায় আগুন

কেমিক্যাল থেকে ফতুল্লায় ডাইং কারখানায় আগুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য