• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রাষ্ট্রীয় অনুষ্ঠানে মধ্যমনি রাজাকার পুত্র, মুক্তিযোদ্ধা সাইড লাইনে !

নারায়ণগঞ্জ ডিসি-এসপির প্রত্যাহার চাইবেন আইভী

Saturday, 11 January 2020, 9:33 pm
রাষ্ট্রীয় অনুষ্ঠানে মধ্যমনি রাজাকার পুত্র, মুক্তিযোদ্ধা সাইড লাইনে !
131
SHARES
423
VIEWS
Share on FacebookShare on Twitter

শুক্রবার ১০ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সকলরে মধ্যকানে ছিলেন বহুল বিতর্কিত রাজাকার পুত্র নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল । প্রশাসনের সকল কর্মকর্তাদের মধ্যমনিতে অবস্থান নেয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে নগরজুড়ে । কি করে একজন রাজাকার পুত্র এবং একটি প্রতিষ্ঠানের কর্মচারী এমন রাস্ট্রীয় অনুষ্টানে অবস্থান নেয় । একই অনুষ্টানে নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার সামিউল্লাহ মিলনকে রাখা হয় সাউড লাইনে । এমন ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত অনেকের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় । পরবর্তিতে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সমালোচনা শুরু হয় নগর জুড়ে । অনেকেই বলেন, মুক্তিযোদ্ধা সাইড লাইনে আর রাজাকার পুত্র প্রশাসনের কর্মকর্তাদের মধ্যমনি ! এমন ঘটনায় সামিউল্লাহ মিলন নিজেও কোন মন্তব্য করতে রাজি হন নাই। মিলন বলেন আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না ।

ঘটনাটি ব্যাপকভাবে নগরজুড়ে চাউর হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন বলে জানান মেয়র আইভী  

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

যে মহান নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো সেই মহান নেতাকে ঘিরে অনুষ্ঠিত কাউন্ট ডাউন অনুষ্ঠানে নারায়ণগঞ্জের চিহ্নিত রাজাকারের সন্তান খালেদ হায়দার খান কাজলের উপস্থিতি, তাকে দিয়ে বক্তব্য দেয়া, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থাপন করা কোনটিই নারায়ণগঞ্জবাসী মেনে নিবেনা। আমি ধিক্কার জানাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক পুলিশ সুপার এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে।

সেই সঙ্গে ধিক্কার জানাই যারা দীর্ঘদিন থেকে রাজাকারদের সমাজে প্রতিষ্টিত করছেন সেই সেলিম ওসমান সেই শামীম ওসমানকে। অথচ এই দুই ভ্রাতৃদ্বয় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কথা বলে মুখে ফেনা তুলে ফেলেন। আমি রাতেই জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার জায়েদুল আলমের সাথে কথা বলেছি। তাদেরকে বলেছি রাষ্ট্রিয় অনুষ্ঠানে রাজাকারের ছেলে কিভাবে অতিথি হলেন ?

এর উত্তরে তাঁরা বলেন, এ ঘটনায় আমরাও বিব্রত। এরপর আমি তাদেরকে বলেছি এরকম ঘটনা যদি আবার ঘটে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে প্রতিবাদ জানাবো এবং তাদেরকে প্রত্যাহারে ব্যবস্থা নিবো।

একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এমন কঠোর ভাষায় রাজাকারপুত্র খালেদ হায়দার খান কাজলের উপস্থিতি নিয়ে এমন ন্তব্য করেছেন ।

মেয়র আইভী আরো বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাজাকারের ছেলের উপস্থিতি কোনভাবেই মেনে নেয়া যায়না। আর সেই অনুষ্ঠান যদি হয়ে থাকে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান তাহলে কোনভাবে আপোষ করারও পশ্ন উঠেনা।

তিনি বলেন, এই শহর রাজাকারদের নয় এটা মুক্তিযোদ্ধাদের শহর। তিনি প্রশ্ন তুলেন ১ জানয়ারী থেকে প্রতিদিন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করছি আমরা। আজকে রাজাকারদের বংশদরদের দিয়ে অনুষ্ঠানমালা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। রাজাকারদের বংশধরদের পূণর্বাসন করার যে মিশন তানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ জানাবো । ওনার হস্তক্ষেপ কামনা করছি।

গতকাল শুক্রবার রাতে রাসেল পার্কে বঙ্গবন্ধুর শতবার্যিকী আওযাজিত অনুষ্টানে প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আইভী। এ সময় একজন ডিসি-এসপির মাঝখানে রাজাকার পুত্রের ছবি দেখান। এ সময় মেয়র ক্ষুব্দ হয়ে ডিসি-এসপিকে ফোন করে ব্যাখা চান।

প্রসঙ্গত, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্ষণগণনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, র‌্যাব ১১ এর অধিনায়ক (সিও) ইমরান উল্লাহ সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, পিপি ওয়াজেদ আলী খোকন, তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন আক্তার, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে ডিসি-এসপির মাঝে রাজাকার পুত্র নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের উপস্থিতি মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষের তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

Previous Post

মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আইসিউ তে : সিংগাপুর নেয়া হচ্ছে

Next Post

গোপাল চন্দ্র সাহার ১ম মৃত্যুবার্ষিকী রোববার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
গোপাল চন্দ্র সাহার ১ম মৃত্যুবার্ষিকী রোববার

গোপাল চন্দ্র সাহার ১ম মৃত্যুবার্ষিকী রোববার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য