• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জের সেই পলাতক বাদল ও তার স্ত্রীর ২৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ

Monday, 21 January 2019, 12:26 am
রূপগঞ্জের সেই পলাতক বাদল ও তার স্ত্রীর ২৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

এনএনইউ রিপোর্ট :

বিএনপি সরকারের শাসনামলে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিএস মোসাদ্দেক হোসেন ফালুর ব্যবসায়ীক পার্টনার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিশ্বরোড খালপাড় এলাকার হাজী লুতফর মিয়ার ছেলে লুৎফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি আদালতের অনুমতি নিয়ে জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএনপি সরকারের শাসনামলে হাজার হাজার কোটি টাকার মালিক হলেও গত আওয়ামীলীগ সরকারের শাসনামলে নাান কেলেংকারী ধরা পরলে দেশ ছেড়ে পালিয়ে যায় বাদল । গত কয়েক বছর যাবৎ বিদেশে পারিয়ে থেকে মা, ভাইদের নামে অর্থ স্থানান্তরের চেষ্টার খবর বেড়িয়ে আসে গণমাধ্যমে। হাজার হাজার কোটি টাকার দূর্ণীতির অভিযোগ তদন্ত শুরু করলে দেশ ছেড়ে পালিয়ে যায় বাদল। এই বাদলকে ব্যবহার করে রূপগঞ্জের অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে ।

রোববার ২০ জানুয়ারী দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য লুৎফর রহমান বাদল ‍ তার স্ত্রীর সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে দুদকের দায়ের করা শেয়ারবাজার কারসাজির অভিযোগে একটি মামলা থাকায় আসামিরা সম্পদ হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছে বলে জানান তিনি। লুৎফর রহমান বাদল আইএফআইসি ব্যাংকের প্রাক্তন পরিচালক।

দুদক সূত্রে জানা যায়, লুৎফর রহমান বাদলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ১৩০ কোটি ২৭ লাখ ২৩ হাজার ৩৯৬ টাকার। তার স্ত্রীর সম্পদ ১৩৭ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৬৯৭ টাকার। জব্দ করা মোট সম্পদ প্রায় ২৬৮ কোটি টাকার। তবে এই সম্পত্তির বাজারমূল্য ৫০০ কোটি টাকারও বেশি।

দুদক সূত্রে জানায়, ২০১৭ সালের ২৮ মে দুদকের উপ-পরিচালক শেখ আবদুস সালাম বাদী হয়ে লুৎফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের নামে রমনা থানায় মামলা দায়ের করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই মামলা হয়।

দুদক জানায়, আসামি দীর্ঘদিন ধরে দেশের বাইরে পলাতক আছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামিরা সম্পদ হস্তান্তরের জোর চেষ্টা চালাচ্ছেন। এসব সম্পদ হস্তন্তর করলে বিচারের রায় শেষে সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও জরিমানা আদায় একেবারে অসম্ভব হয়ে পড়বে। তদন্তের স্বার্থে আসামি লুৎফর রহমান বাদলের নামে বিভিন্ন লিমিটেড কোম্পানির শেয়ার মূলধন ও বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ এবং বাড়ি-ফ্ল্যাট ও জমি ক্রোক করার প্রয়োজনীয় আদেশ প্রদান করার জন্য ঢাকার স্পেশাল জজ আদালতে চিঠি পাঠানো হয়েছে।

জব্দ করা সম্পত্তির মধ্যে আছে লুৎফর রহমানের বনানীর পুরাতন ডিওএইচএসের ৫ নং রোডের ৬৮ নম্বর বাড়ি, বাড়িধারা মডেল টাউনের তিন তলা বিশিষ্ট একটি বাড়ি, ধানমন্ডির রয়েল প্লাজা, বানানীর গলফ হাইটস, গুলশানের ভাটারার বাড়ি এবং কাকরাইল ও রমনার ভূমি জব্দ করা হয়েছে।

ফ্রিজ করা অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- সাউথ ইস্ট ব্যাংকের একক ও যৌথ হিসাব, ওয়েসিস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ৫০ হাজার টাকার শেয়ার, সিনক্লিয়ার ফার্মাসিউটিক্যালের ১ লাখ টাকার শেয়ার, লতিফ সিকিউরিটিজস লিমিটেডের ১২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, বিসি করপোরেশনের ৫০ হাজার টাকার শেয়ার, ডায়াপার লিমিটেডের ৬০ লাখ টাকার শেয়ার, বেঙ্গল মিডিয়া করপোরেশনের ১ কোটি টাকার শেয়ার, আল মানার হাসপাতালের ৬৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার এবং অন্যান্য সম্পদ।

দুদক আরো জানায়, লুৎফর রহমান বাদল দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ লাখ ৩৩ হাজার ৩৩ টাকার তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন ও ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অন্যদিকে, সোমা আলম রহমানের দুর্নীতি বিষয়ে বলা হয়েছে, সোমা আলমের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকার তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করা হয়েছে এবং ৯২ কোটি ৮২ লাখ ৮২ হাজার ৩৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

Previous Post

ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী মিরু গ্রেফতার

Next Post

নারায়ণগঞ্জে কারাগার সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

Next Post
নারায়ণগঞ্জে কারাগার সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে কারাগার সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য