• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় শামীম ওসমান’- আইভী

Tuesday, 10 August 2021, 8:14 pm
‘সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় শামীম ওসমান’- আইভী
16
SHARES
52
VIEWS
Share on FacebookShare on Twitter

নারাযণগঞ্জের আলোচিত রাজনৈতিক ওসমান পরিবারের প্রয়াত নেতৃবৃন্দের কবর শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ ও আল্টিমেটাম দিয়েছিলেন সারাদেশের ব্যাপক আলোচিত সমালোচিত সংসদ সদস্য শামীম ওসমান। শামীম ওসমানের এমন গুরুতর অভিযোগের বিষয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে নারায়ণগহ্জসহ সর্বত্র ।

সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের এমন গুরুতর অভিযোগ ও  অবস্থান তুলে ধরে বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি সংসদ সদস্য শিামীম ওসমানের এমন মন্তব্যকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে দেওয়া বলে অভিযোগ করেন নারায়ণগহ্জ আওয়ামীলীগের নেতা ও নসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সিটি মেয়রের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সাহেব তাঁর পিতা ও মাতাসহ স্বজনদের কবর জিয়ারত শেষে অভিযোগ করেন যে, তাঁর স্বজনদের কবরে শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এটা ইবলিশের কাজ।’

‘কিন্তু প্রকৃত সত্য হল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্বজনদের কবরে শ্মশানের মাটি ফেলা হয়নি। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর অপেক্ষাকৃত নিচু। সেখানে পানি জমে থাকার আশংকা করে জনাব পারভীন ওসমান তাঁদের পারিবারিক আত্মীয় জনৈক নাসিরকে মাটি ফেলার জন্য পাঠায়। জনাব নাসির বাইরে থেকে মাটি এনে জনাব শামীম ওসমানের প্রয়াত ভাইসহ স্বজনদের কবর ভরাট করে। এ কাজে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নিযুক্ত কেয়ারটেকার সামসুদ্দিন সহযোগিতা করেছে মাত্র। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, জনাব নাসির যে মাটি দিয়ে কবরস্থান ভরাট করেছে, তার রং সাদা। কিন্তু শ্মশানের পুকুরের মাটির রং লাল।’

‘উপরোক্ত সত্যকে আড়াল করে সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হীন উদ্দেশ্যে এ অভিযোগ ও বিতর্কিত মন্তব্য করেছেন। ইতিপূর্বেও একটি প্রভাবশালী মহল হেফাজতে ইসলামের মাধ্যমে একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে, যা নারায়ণগঞ্জবাসী অবগত রয়েছেন। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান এলাকায় পাশাপাশি ৪টি ধর্মের অনুসারীদের দাফন-শেষকৃত্য সম্পন্ন করা হয়; যা সারা বিশ্বে বিরল এবং নারায়ণগঞ্জবাসীর সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করে। এখানে উল্লেখ্য যে, কবরস্থান ও শ্মশানের জন্য বিশাল এ ভূমি দান করেছেন শ্রী হরকান্ত ব্যানার্জী, পরবর্তীতে সময়ের প্রয়োজনে এর আয়তন বৃদ্ধি করা হয়েছে। নারায়ণগঞ্জবাসী সব সময় সত্য আর ন্যায়কে সমর্থন করেছেন।

আজকেও আমি পুনরায় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মিথ্যা, অপপ্রচার, অন্যায়কে রুখে দেয়ার উদার্ত আহ্বান জানাচ্ছি এবং এই মিথ্যা, বানোয়াট, ভীত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, ঘৃণা ও নিন্দা জ্ঞাপন করছি। নারায়ণগঞ্জবাসীকে আমাদের পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।’

Previous Post

পরীমনি-সাকলায়েনকান্ডে বিব্রত পুলিশ ও নারায়ণগঞ্জ প্রশাসন

Next Post

নারায়ণগঞ্জে ট্রাকে ট্রাকে গাঁজা ! গ্রেফতার ৫

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
নারায়ণগঞ্জে ট্রাকে ট্রাকে গাঁজা ! গ্রেফতার ৫

নারায়ণগঞ্জে ট্রাকে ট্রাকে গাঁজা ! গ্রেফতার ৫

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য