• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Wednesday, 25 December 2019, 12:43 am
সিদ্ধিরগঞ্জে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের (সেবিকা) অবহেলায় এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এনএনইউ ডেক্স :

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
মৃত্যু হওয়া নবজাতক শিশুটির বয়স মাত্র ১২ দিন। সে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সোনামিয়া বাজার এলাকার বাসিন্দা ইসান খানের কন্যা সন্তান।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যথাযথ নিয়মেই শিশুটির চিকিৎসা দেওয়া হয়েছে। অপারেশনের পূর্বেই শিশুটির জীবন সংকটাপন্ন ছিল। এ কারণে তার মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা ইসান খান জানান, গত ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেয়ার হাসপাতালে তার স্ত্রী সিজার অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করেন। প্রসবের পর থেকেই শিশুটির খাদ্যনালীতে সমস্যা ছিল। তাই কেয়ারের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ওইদিন সন্ধ্যায় সাইনবোর্ডের প্রো-এ্যাকটিভ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির নানা পরীক্ষা করে তার অবস্থা খুবই খারাপ ও আশংকাজনক বলে জানায়। শিশুটির অবস্থা খারাপ জেনেই পিতা হিসেবে শেষ চেষ্টাটুকু করার তাগিদে খাদ্যনালী অপারেশন করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই দিনই তার নবজাতক সন্তানের অপারেশন সফলভাবে শেষ হওয়ার পর অক্সিজেন দিয়ে সেখানকার আইসিইউতে রাখা হয়।

ক্ষোভ প্রকাশ করে শিশুটির বাবা আরো বলেন, আজ দুপুরেও আমার বাবুর শারীরিক অবস্থা ভালো ছিল। প্রতিদিনই এখানকার ডাক্তার তার শারীরিক অবস্থার খোঁজ খবর দিতেন। তবে দুপুরে বাসায় যাওয়ার পর সন্ধ্যায় ফোনে আমাকে ডেকে নিয়ে জানানো হয় আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ।

পরে হাসপাতালে গিয়ে দেখি আইসিওর কক্ষের সকল মেশিন বন্ধ এবং আমার বাচ্চার কোন পাল্স নেই। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আমার শিশু সন্তান মারা গেছে।

তিনি ক্ষোভের সাথে জানান, প্রো-এ্যাকটিভ হাসপাতালটির চিকিৎসা সেবার মান খুবই খারাপ। নার্সদের আচরণ ভালো নয়। নার্সদের অবহেলার কারণে আমার শিশুটি মারা গেছে। আমি চাই আর কোন বাবা যেন এ হাসপাতালে এসে তার সন্তানকে না হারায়। তিনি প্রসাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ ন্যায়বিচার দাবি করেন।

শিশুটির মামা সাফায়েত জানায়, নার্সদের অবহেলার কারণেই আমাদের শিশুটির মৃত্যু হয়েছে। তারা রোগীদের কোন গুরুত্বই দেয় না। এখানে সেবার মান শূন্য। তারা রোগীদেরকে ফুসলিয়ে ভর্তি করে মৃত্যুর মুখে ঠেলে দেয়।

এ ব্যাপারে হাসপাতালটির ব্যবস্থাপক সালাউদ্দিন ভুঁইয়া রোগীর পরিবারের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা শতভাগ আন্তরিকভাবে সেবা দিতে চেষ্টা করেছি। যে শিশুটির মৃত্যু হয়েছে তার অবস্থা এমনিতেই খুবই আশংকাজনক ছিল। অপারেশনের পূর্বে শিশুটির বাঁচার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ।

তিনি আরো বলেন, অপারেশনের পূর্বে শিশুটির অভিভাবকের সাথে কথা হয়েছে। শিশুটির যে অবস্থা ছিল তাতে অপারেশন করলে বাঁচতেও পারে আবার মারাও যেতে পারে, সেটি তাদের জানানো হয়েছিল। সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করেই আমরা তাদের কথার উপর নির্ভর করে অপারেশন করেছি। এখানে আমাদের কোন ভুল-ত্রুটি বা অবহেলা ছিল না।

Previous Post

"সংবিধিবদ্ধ সতর্কীকরণ : মাইরের উপর ঔষধ নাই !"

Next Post

আজ শুভ বড়দিন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
আজ শুভ বড়দিন

আজ শুভ বড়দিন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য