• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা কামাল ও মোমেনের কান্ড !

Wednesday, 11 September 2019, 8:56 pm
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা কামাল ও মোমেনের কান্ড !
22
SHARES
71
VIEWS
Share on FacebookShare on Twitter

ডিবি পরিচয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ৭’লাখ টাকা দাবী, আদায় ২’লাখ ৭০’হাজার ।

গজারিয়া থেকে মিঠুকে গ্রেফতার করে নিয়ে আসে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ – এমন দাবী গজারিয়া থানার ‍ওসি হারুন অর রশিদের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

ডিবি পুলিশ পরিচয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ৭’লাখ টাকা দাবী, ২’লাখ ৭০’হাজার টাকা নগদ আদায় । মাদক মামলায় ফাঁসিয়ে মিঠুকে আদালতে প্রেরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামাল হোসেন । মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা থেকে গত শুক্রবার সন্ধায় প্রথমে র‌্যাব, পরে নারায়ণগঞ্জ ডিবি পরিচয়ে মিঠুকে তুলে নিয়ে আসে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামাল হোসেন ও এএসআই মোমেন আলম ।

মিঠুর স্ত্রী দিলারার কাছ থেকে নগদ ২’লাখ ৭০’হাজার টাকা নিয়ে বাকী টাকা ভোর ৫’টার মধ্যে পরিশোধ না করলে মিঠুকে ক্রস ফায়ার দিয়ে বাসায় লাশ পাঠিবে মর্মে হুমকি দেয় এসআই কামাল হোসেন।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার তেতৈইতলা গ্রামের স্থায়ী বাসিন্ধা জাফর আলীর ছেলে মিঠু(২৫)। বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার সাত্তারের বাড়ীর ভাড়াটিয়া। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সকাল সোয়া ১১ টায় এনায়েত নগর তাঁতখানা বাজারের সামনে পাকা রাস্তার উপর থেকে জাফর আলীর ছেলে মিঠুকে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মোমেন আলম সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করে। ধৃত মিঠুকে একই দিন মাদক মামলা দায়ের পূর্বক সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ কামাল হোসেন আদালতে প্রেরণ করে।

এ ব্যপারে মিঠুর স্ত্রী দিলারা জানায়, আমার স্বামী মিঠুকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার তেতৈইতলা এলাকা থেকে কালো রংয়ের হাইছ গাড়ীতে র‌্যাব পরিচয়ে জোর করে তুলে নিয়ে যায়। পরে আমার স্বামী মিঠু মোবাইল ফোনে আমাকে ফোন করে ৭ লাখ টাকা আনতে বলে। আমি কারন জানতে চাইলে প্রথমে র‌্যাব পরিচয়ে পরে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ পরিচয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামাল হোসেন টাকা না দিলে আমার স্বামীকে ক্রস ফায়ার দিবে বলে ভয় দেখায়।

পরে আমি ২ লাখ ৭০ হাজার টাকা জোগার করে আমার স্বামী মিঠুর নাম্বারে ফোন দেই। ফোনে আমাকে টাকার জোগার হয়েছে কিনা জানতে চাইলে আমি টাকা কোথায় নি‌য়ে আসবো জানতে চাই। তারা আমাকে চিটাগাং রোড আসতে বলে। আমি চিটাগাং রোড আসলে তারা আমাকে সিদ্ধিরগঞ্জ থানার দিকে আসতে বলে। আমি থানার সামনে গেলে কালো রংয়ের হাইছ গাড়ীটি গতি রোধ করে আমাকে গাড়ীতে উঠায়। গাড়ীতে থাকা এসআই মোঃ কামাল হোসেন ও এএসআই মোমেন আলম টাকা আনছি কিনা জানতে চায়।

এসময় আমি আমার স্বামীকে দেখতে চাইলে তারা আমাকে পিছনে ফিরতে বলে। পিছনে ফিরে দেখি হাইছ গাড়ীর কোনায় চোখ বাধা অবস্থায় আমার স্বামী মিঠু বসে আছে। এসময় গাড়ীতে থাকা লোকজন আমার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে ব্যাগের ভিতরে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে নেয় এবং বলে মিঠুকে ক্রস ফায়ার থেকে বাচাতে হলে ভোর ৫ টার মধ্যে আরো ৩লাখ টাকা নিয়ে আসবি। এই বলে আমাকে গাড়ী থেকে নামিয়ে দেয়।

আমি সকালে নারাণগঞ্জ ডিবি অফিসে গেলে আমার স্বামীকে দেখতে না পেয়ে ক্রস ফায়ার দিয়েছে মর্মে আতৎকে উঠি। পরে ডিবি পুলিশের এসআই আব্দুল জলিল আমাকে শান্তনা দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সামনে আসলে আমি গাড়ীটি চিনতে পারি। এসময়, আমার কাছে বাকি টাকা দাবি করে, আমি টাকা নিয়ে লোক আসতেছে বললে তারা আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে আমার স্বামীকে থানা হাজতে নিয়ে যায়।

আমার স্বামীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে আদালতে পাঠায়। মামলায় উল্লেখিত আসামীর বর্তমান ঠিকনার বাড়ীর মালিক সাত্তার মিয়ার স্ত্রী জানায় মিঠু নামে কোন ভাড়াটিয়া আমাদের বাসায় ভাড়া থাকে না।

‌সি‌দ্ধিরগঞ্জ থানার ও‌সি এ বিষ‌য়ে ব‌লেন, মাদক ব্যবসায়ী আটক করা হ‌লে তা‌দের প‌রিব‌ার নি‌জে‌দের নি‌র্দোষ দা‌বি ক‌রেই। মিঠুর বিরু‌দ্ধে একাধীক মামলা র‌য়ে‌ছে। ক্রসফায়ার ও টাক‌া আদ‌া‌য়ের বিষয়ে তি‌নি ব‌লেন, অ‌ভি‌যোগ মিথ্যা।

অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে এসআই কামাল হোসেন জানান, মিথ্যা ও ভি‌ত্তিহীন। আমার কোন গা‌ড়ি নাই। আসামী কোথা থে‌কে ধ‌রেছেন ও টাকা আদায় বিষ‌য়ে প্র‌তি‌বেদ‌কের প্র‌শ্নের জবাব না দি‌য়ে এসআই কামাল চা‌য়ের দাওয়াত দেন। তি‌নি প্র‌তি‌বেদককে ব‌লেন, থানায় আ‌সেন। চা খে‌তে খে‌তে তথ্য দেই।

মিঠুকে আটকের বিষয়ে জানাতে চাইলে মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ রলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মিঠুকে গজারিয়া থেকে আটক করে নিয়ে গেছে এটা ঠিক । এর বাইরে কি হয়েছে তা জানা নািই । তবে মিঠু মাদক ব্যবসায়ী ।

অতিরিক্ত পুলিশ সুপার(ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মাদকসহ আসামী আট‌কের বিষয়‌টি জা‌নি। পু‌লিশ সদস্যের‌ বিরু‌দ্ধে কেউ কোন অ‌ভি‌যোগ ক‌রেনি ।

Previous Post

“নারায়ণগঞ্জে অনেক অর্থশালী, সম্পদশালী লোক আছে” প্রধানমন্ত্রী

Next Post

নারায়ণগঞ্জে রোহিঙ্গা পাসপোর্ট তৈরির আস্তানায় র‌্যাবের হানা, ধৃত ৬

Related Posts

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

Next Post
নারায়ণগঞ্জে রোহিঙ্গা পাসপোর্ট তৈরির আস্তানায় র‌্যাবের হানা, ধৃত ৬

নারায়ণগঞ্জে রোহিঙ্গা পাসপোর্ট তৈরির আস্তানায় র‌্যাবের হানা, ধৃত ৬

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য