• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেঞ্চুরি ছুঁইছুঁই বোস কেবিন

Monday, 25 November 2019, 1:57 pm
সেঞ্চুরি ছুঁইছুঁই বোস কেবিন
13
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

পৃথিবীতে ইতিহাস নিজের পায়ের চিহ্ন সবসময় এঁকে দিয়ে যায়। সময়ের ব্যবধানে সেই ছাপ খানিকটা ফিকে হতে পারে ঠিকই, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের কোণায় কোণায় মিশে আছে নানা ইতিহাস। রসনাবিলাসি কোনো পাতা উল্টালে প্রথমে আসবে ‘বোস কেবিন’-এর নাম। ৯৮ বছর আগে এখানে চায়ের কাপে ঝড় ওঠা শুরু হয়। অনেক বছর পেরিয়ে গেলেও এখানকার কড়া লিকার চা আগের মতোই আছে।

ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে খুব একটা ঝক্কি পোহাতে হয় না। রাস্তায় জ্যাম নেই। চাইলে রেলযোগেও যেতে পারেন। যেভাবেই হোক নারায়ণগঞ্জ নেমে চেম্বার রোডে গিয়ে যে কাউকে নাম বললেই দেখিয়ে দেবে। বোস কেবিনে গিয়ে ভ্রমণজনিত ক্লান্তি মুছে একটু আয়েশ করে বসুন। তারপর খাবারের অর্ডার দিন। দেখবেন চলে এসেছে বোস কেবিনের গরম গরম মজাদার সব খাবার। বোস কেবিনের প্রতিষ্ঠাতা নৃপেন চন্দ্র বসু। সবাই তাকে ভুলু বাবু নামে চেনেন।

বর্তমানে বোস কেবিনের কর্ণধার নৃপেন বসুর নাতি তারক চন্দ্র বসু। দোকানে খুব বেশি সময় থাকেন না। আগে থেকে যোগাযোগ করে যাওয়ায় তিনি সে সময়ে ছিলেন। পরিচয় দিতেই বললেন, ‘আপনারাই তাহলে কাগজের লোক।’ তারপর তিনি বলে গেলেন একের পর এক গল্প। জানা গেল শুরুর দিকের দিনগুলোর কথাও। ১৯২১ সালে সামান্য একচিলতে চালাঘরে এর যাত্রা শুরু হয়। সেসময় দোকানে মিলত লিকার চা, লাঠি বিস্কুট এবং বাটার বিস্কুট। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। তার সঙ্গে বাড়ে কলেবরও।

শুরু থেকেই টং ঘরটি জনপ্রিয় হতে থাকে। এভাবেই একদিন ভুলু বাবুর টং ঘরটি একটি রেস্তোরাঁয় পরিণত হয়। নাম হয়ে যায়ে নিউ বোস কেবিন। শুরু থেকেই বোস কেবিনের খাবারের মান নিয়ে কোনোরকম আপোস নেই বলে জানালেন ব্যবস্থাপক সুজিত সাহা। তবে তারক চন্দ্র বসু বলেন, ‘চাইলে এখানে অনেক বড় চকচকে রেস্তোরাঁ বানানো যেতে পারে। কিন্তু ইতিহাসের কথা মাথায় রেখে বোস কেবিনের নির্মাণ যতটা সম্ভব একই রাখার চেষ্টা করা হয়েছে।’

সেঞ্চুরি ছুঁইছুঁই বোস কেবিনযে কারণে বোস কেবিন ইতিহাসের পাতায়

বোস কেবিনের সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস। এখানে অনেক বিখ্যাত ব্যক্তির পায়ের ধুলো পড়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা আগেই বলেছি। তারক চন্দ্র বসুর কথায়, ‘দাদুর মুখেই শোনা ঘটনাটি। একবার নারায়ণগঞ্জে আসেন নেতাজি। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দাদু খবর পেয়ে নেতাজির প্রিয় কড়া এবং হালকা লিকার চা বানিয়ে দুটি কেটলিতে করে থানায় নিয়ে গিয়ে নেতাজিকে খাওয়ান । চা খেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন তিনি । দাদুর মাথায় হাত রেখে আশীর্বাদও করেন নেতাজি ।’

তারপর থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু যদি এ অঞ্চলে আসতেন, বোস কেবিনে একবার তার পায়ের ধুলো পড়তোই। এখানকার কড়া লিকার চা তার খুবই প্রিয় ছিল। শুধু নেতাজি ? এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, পশ্চিবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রমুখ আসেন এই দোকানে।

ইতিহাসের ছোঁয়া পেতে এখনও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শহরের রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিরা নারায়ণগঞ্জের বোস কেবিনে নিয়মিত আসেন। এ সময় দেখা ও কথা হয় বোস কেবিনে প্রায় ৬২ বছর ধরে আড্ডা দেওয়া এম তরিকত হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘১৯৫৮ সালে কলেজে ভর্তি হই। সেসময় দুই আনা দিয়ে চা খাওয়া শুরু করেছি। সেই যে প্রেমে পড়লাম বোস কেবিনের। এখন এক কাপ চা ১৫ টাকা।’

এই সময়ের মেন্যু

কেবিনের মেন্যুতে এবার নজর দেওয়া যাক। সকালের নাস্তায় পরোটা, ডাল ও হালুয়া। পরোটা ৫ টাকা, ডাল ও হালুয়া ১০ টাকা। ডিমের ৬ রকমের পদ। এছাড়া রয়েছে খাসি ও মুরগির মাংস। দুপুর ১২টা থেকে পাওয়া যায় আলুর চপ, দাম ১৫ টাকা। পোলাও ৪০ টাকা। মোরগ পোলাও ৮০ টাকা। কারি ৮০ টাকা। চিকেন কাটলেট ৭০ টাকা। বোস কেবিনের চায়ের খুব নাম। যে চা নেতাজি খেয়েও প্রশংসা করেছিলেন সেই কড়া লিকারের দুধ চা বড় বড় কাপে পান করতে পারেন বর্তমানে ১৫, আর রং চা ১০ টাকায়। সারাদিনই এখানে চা পাওয়া যায়। বোস কেবিন খোলা থাকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। শুরু থেকেই এই নিয়মে চলছে।

(সূত্র : ইত্তেফাক)

Previous Post

ফতুল্লায় অস্ত্র ট্রেনিংয়ের ভিডিও ভাইরাল ! পুলিশ ব্যস্ত ভিন্ন কাজে

Next Post

সিদ্ধিরগঞ্জে দারোয়ান হত্যা করেই পালালো ডাকাতরা

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

Next Post
সিদ্ধিরগঞ্জে দারোয়ান হত্যা করেই পালালো ডাকাতরা

সিদ্ধিরগঞ্জে দারোয়ান হত্যা করেই পালালো ডাকাতরা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য