• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেন্ট্রাল খেয়াঘাটে উচ্ছেদ, স্বস্তি ও সমালোচনা

Wednesday, 13 January 2021, 2:17 am
সেন্ট্রাল খেয়াঘাটে উচ্ছেদ, স্বস্তি ও সমালোচনা
16
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

উচ্ছেদ চলাকালীন সময়ে অনেকেই কঠোর সমালোচনা করে বলেন, এমন অবৈধ কর্মকাণ্ড ও দখল করে কারা এতো দিন বিশাল চাদাবাজি চালিয়ে আসছিলো ?  তাদের বিচার করবে কে ?  আবার ওই দখলকারী চক্র কি ফের দখল করে চাদাবাজি করবে না এমন নিশ্চয়তা কে দিবে ?  নাকি দখলকারী অপরাধীচক্র আবারো বীরদর্পে ফিরে আসবে পুরানোরূপে ! 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে শীতলক্ষ্যার পূর্ব ও পশ্চিম তীরে নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে।

১২ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই অভিযান পরিচালিত হয়। বিআইডব্লিউটিএ`র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে বিআইডব্লিউটিএ`র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেনসহ সহকারী পরিচালক নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া একটি ভেকু (এক্সাভেটর), বিপুল সংখ্যক পুলিশ, নৌ পুলিশ, আনসার সদস্য ও উচ্ছেদকর্মী উপস্থিত ছিল। এদিকে উচ্ছেদ শেষে পন্টুনে উঠতে গিয়ে কাদামাটির কারণে হেলে পড়ে যায় ভেকুটি। পরে অপর একটি ভেকু এনে সেটিকে পল্টুনে তোলা হয়।

জানা গেছে, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন খেয়াঘাট দিয়ে প্রতিদিন অর্ধলক্ষাধিক শ্রমিক পারাপার হয়। শহরে সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় ক ফল ব্যবসায়ীরা বাশ দিয়ে দোকান পেতে সড়কের অর্ধেকের বেশী অংশ দখল করে রেখেছিল। এর পাশাপাশি বিভিন্ন ছোট বড় দোকানতো ছিলই। এমনকি ভাতের হোটেলও গড়ে তোলা হয়েছিল। একই অবস্থা ছিল বন্দরের অংশেও। সেন্ট্রাল খেয়াঘাটের সিড়ির পাশে বাশ দিয়ে দোকান তুলে মোটা অংকের অ্যাডভান্স নিয়ে দোকান ভাড়াও দেওয়া হয়েছিল। সেখানে বেশ কিছু মুরগী বিক্রির দোকানও দেখা গেছে। সেন্ট্রাল খেয়াঘাটের উভয়পাশে দখলদারিত্বের কারণে যাত্রীদের ভীড়ের মধ্য দিয়ে যেতে হতো। এসব দখলদারদের কারণে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে খেয়া পারাপারের জন্য আসা নারীদের সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সেন্ট্রাল খেয়াঘাটের উভয় তীরের অবৈধ স্থাপনা দখলমুক্ত হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে যাত্রী আরিফ হোসেন জানান, খেয়াঘাটের ইজারাদার ও বেবীট্যাক্সি স্ট্যান্ডের ইজারাদাদের লোকজনই এই দখলকাজে জড়িত ছিল। তাদের কারণেই যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিআইডব্লিউটিএ এই প্রথমবারের মতো এ ধরনের অভিযানের কারণে যাত্রীরা সাচ্ছন্দে খেয়া পারাপার হতে পারবে।

গার্মেন্ট শ্রমিক আসমা বেগম জানান, উভয়পাশেই অসংখ্য দোকানের কারণে সাধারণ মানুষ অনেক সময়ই কেনাকাটা করতে গেলে চলাচলের কোন জায়গাই থাকতো না। ভীড়ের মধ্যে অনেক সময়ই নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটতো। নিরীহ নারী শ্রমিকরা অনেক সময় মুখ বুজে এসব সহ্য করতো। তবে বিআইডব্লিউটিএ’র অভিযানের কারণে নারীরা এখন সাচ্ছন্দে খেয়া পারাপার হতে পারবে।

অভিযান প্রসঙ্গে শেখ মাসুদ কামাল বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর তীরভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীকে তার জায়গা ফিরিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় উভয় তীরেই দখলদাররা দোকানসহ অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। মঙ্গলবার অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। ইজারাদার ও তার লোকজনকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কেউ দখল না করতে পারে। পাশাপাশি থানা পুলিশ ও নৌ পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কেউ যদি অবৈধ স্থাপনা গড়ে তোলার চেষ্টা করে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। নদীর তীরের সৌন্দর্য রক্ষা এবং অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে প্রতি সপ্তাহেই আমাদের এই অভিযান চলমান থাকবে।

Previous Post

না.গঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর

Next Post

এবার দুই কাউন্সিলর প্রার্থী কোর্ট হাজতে কোলাকুলি !

Related Posts

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

Next Post
এবার দুই কাউন্সিলর প্রার্থী কোর্ট হাজতে কোলাকুলি !

এবার দুই কাউন্সিলর প্রার্থী কোর্ট হাজতে কোলাকুলি !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য