• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হকার – পুলিশে ভানুমতির খেলা ! মধ্যরাতে রহিম মুন্সীর মুক্তি

Tuesday, 22 October 2019, 1:09 pm
হকার – পুলিশে ভানুমতির খেলা ! মধ্যরাতে রহিম মুন্সীর মুক্তি
79
SHARES
256
VIEWS
Share on FacebookShare on Twitter

শহরের চিহ্নিত চাঁদাবাজদের হোতা রহিম মুন্সিসহ ৫ জন ফুটপাত দখলদারকে গ্রেফতারের পর মধ্য রাতে ছেড়ে দিয়েছে সদর থানা পুলিশ । রাত দুইটায়  অন্য চারজন আটককৃতকে থানার হাজতে রেখেই রহিম মুন্সী নামক কুখ্যাত চাঁদাবাজকে ছেড়ে দেয়ার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে হকারদের মাঝে 

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

সোমবার ২১ অক্টোবর সন্ধ্যার পর শহরের চাষাঢ়া চত্তরের ব্যাংকের সামনের সড়ক থেকে ফুটপাতের চাঁদাবাজদের হোতা  রহিম মুন্সীসহ ৫ জনকে আটক করে পুলিশ । এমন ঘটনায় সোমবার রাতে পুরো শহরের ফুটপাত ফাঁকা হয়ে যায় । রহিম মুন্সী গ্রেফতারের ঘটনায় হকারদের অনেকেই বলেন, “ পালের গোাদা রহিম মুন্সী গ্রেফতার হয়েছে, আর কি রক্ষা আছে ।” তাই আর কেউ শহরের ফুটপাতে বসতে সাহস করছে না ।

এমন আটকের বিষয়ে সদর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে শহরের বঙ্গবন্ধু সড়কে পণ্য নিয়ে ফুটপাত দখল করার অভিযোগে হকার্স নেতা রহিম মুন্সীসহ ৫ জনকে আটক করা হয়েছে ।

রহিম মুন্সী গ্রেফতারের খবরে শহরে অনেকের মাঝে স্বস্তি নেমে আসলেও রাত ফুরানোর পর সকালে শহরবাসী আবার দেখতে পায় আবার ফুটপাত দখল করেছে হকারদের সকলেই । চাষাড়াস্থ সোনালী ব্যাংকের সামনে প্রতিদিনের মতো পসরা নিয়ে ফুটপাত দখল করেছে হকারদের সকলেই ।

ব্যাংকের গেইটের ফুটপাত দখল করে এলোভেরা (ঘৃতকুমারী) বিক্রেতা রংপুরের বাসিন্দা চাঁদাবাজ রহিমের ভাগিনা সাত্তার দম্ভ করেই বলেন, রহিম মামারে তো রাত আড়াইটায় থানা থেইক্কা ছারাইয়া আনছে ।  কিভাবে ? এমন প্রশ্ন করলে এই ঘৃতকুমারী বিক্রেতা হকার জানায়, টাকায় কি না হয় । আর অন্য চারজনরে আজ বিকেলে কোর্ট খেইক্কা ছাড়বো।

পালের গোদা ( অপরাধেীদের মূল হোতা ) রহিম মুন্সীকে থানা থেকে মধ্য রাতে ছেড়ে দেয়ার ঘটনায় সদর থানার ডিউটি অফিসার বিবেকানন্দ বলেন, ভাই আমি সকালে (২২ অক্টোবর মঙ্গলবার) ডিউটি নিয়েছি ।  ঠিক করে বলতে পারবো না কে রহিম মুন্সী আর কে করিম মুন্সী । কে আটক আছে আর কে  হাজতে নাই তাও বলেতে পারবো না । ওসি স্যার জানেন আসেল কি হয়েছে।

নাম প্রকাশ না করার অনুরোধ করে পুলিশের এক সদস্য বলেন, রাত দুইটায় চাঁদাবাজ রহিম কে হাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে ।

উল্লেখ্য ২০১৮ সালের ১৬ জানুয়ারী বিকেলে ফুটপাতে ফের হকার বসানো নিয়ে চাষাঢ়া এলাকায় এমপি শামীম ওসমান সমর্থক ও হকারদের সঙ্গে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যকার সৃষ্ট সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় হকার নেতা রহিম মুন্সির নেতৃত্বে হকাররা বৃষ্টির মতো মেয়র আইভী ও তার সমর্থকদের প্রতি ইট নিক্ষেপ করতে থাকে। মেয়র আইভীকে তখন রক্ষা করতে মানবঢাল তৈরি করেন সমর্থক নেতাকর্মীরা। সংঘর্ষে সিটি মেয়র আইভী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারী শরীফউদ্দিন সবুজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের শহরের সভাপতি জুয়েল হোসেন, নিয়াজুল, হকার্স শ্রমিকলীগের নেতা পলাশ, রাশেদুল, সবুজসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়। ১৮ জানুয়ারি বিকেলে মেয়র আইভীকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইভী সেখানে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন।

শহরের ফুটপাত দখল নিয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগসহ খোদ সংসদ সদস্য শামীম ওসমান ও তার লোকজনের সাথে তুমুল সংর্ঘর্ষ হলেও শহরের চিহ্নিত চাঁদাবাজদের কোন অবস্থাতেই ফুটপাত থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা যায় নাই । বিরামহীনভাবেই চাঁদাবাজদের দৌড়াত্ম চলছেই ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হারুন অর রশিদের নির্দেশে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের ফুটপাত ও দিগুবাবুর বাজারের দখলমুক্ত করতে ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান শুরু করলেও থানা পুলিশের সাথে অবৈধ দখলদারদের সৌহার্দপূর্ণ সম্পর্ক প্রায়ই শহরবাসীকে হতাশ করেছে । যার কারণে অনেকেই সমালোচনা করে বলেন, পুলিশ আর হকারদের এই ভানুমতির খেলা আর কতদিন দেখতে হবে ? পুরিশ সুপারের কঠোর নজরদারী প্রয়োজন বলেও মনে করে নগরবাসী ।

(ফাইল ছবি)

Previous Post

গুনীজন সম্মাননা পুরস্কারে পুরস্কৃত এসপি হারুন

Next Post

আড়াইহাজারে দেবরের বিরুদ্ধে ভাবীর ধর্ষণের মামলা

Related Posts

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

Next Post
আড়াইহাজারে দেবরের বিরুদ্ধে ভাবীর ধর্ষণের মামলা

আড়াইহাজারে দেবরের বিরুদ্ধে ভাবীর ধর্ষণের মামলা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য