• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হাইব্রীড বনাম নব্য আওয়ামী লীগার দ্বন্ধ, কোনঠাসা প্রকৃতরা

Monday, 25 March 2019, 9:20 am
হাইব্রীড বনাম নব্য আওয়ামী লীগার দ্বন্ধ, কোনঠাসা প্রকৃতরা
10
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নারায়ণগঞ্জ সদর উপজেলার  ফতুল্লায় হাইব্রীড আওয়ামী লীগারদের তৎপরতায় অনেকটা কোনঠাসা হয়ে পরেছে আওয়ামী লীগের তৃনমূল থেকে উঠে আসা নেতাকর্মীরা। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা বিএনপি এবং জামাত থেকে আওয়ামী লীগের জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন ঐ সমস্ত নব্য আওয়ামী লীগাররাই এখন নানা ধরনের বিতর্কের জন্ম দিচ্ছেন। এসব নব্য আওয়ামী লীগাররা এখন দলের পুরাতন নেতাকর্মীদের গলার কাটায় পরিনত হয়েছে বলে মনে করছেন দলের তৃনমূলের নেতাকর্মীরা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে যারা আাওয়ামী লীগে যোগ দিয়েছেন বর্তমানে তারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করাসহ নানা বিতর্কের জন্ম দিচ্ছেন। অভিযোগ রয়েছে এসব নব্য আওয়ামী লীগাররা পুরাতনদের কোনঠাসা করতে নানা অপ-তৎপরতায় লিপ্ত রয়েছে। আওয়ামী লীগের মাঠ পর্যায় থেকে উঠে আসা একাধিন নেতা জানান, নির্বাচনের আগে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছে মূলত তারাই বিভিন্ন এলাকায় নিজেদের অবস্থান শক্ত করতে পেশী শক্তিসহ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। যার পুরো দায়ভার এসে পরছে আওয়ামী লীগের উপর।

আওয়ামী লীগের তৃনমূলের দাবি, এক সময়ে সাংসদ শামীম ওসমানের অন্যতম প্রতিপক্ষ হিসেবে পরিচিত ফতুল্লার আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার-সুমন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেয়। এরপর থেকে নতুন করে নিজস্ব বাহিনী নিয়ে সক্রিয় হয়ে উঠে আওয়ামী লীগের তৃনমূল থেকে উঠে আসা নেতাকর্মীদের কোনঠাসা করতে। অভিযোগ রয়েছে আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার-সুমন এবং পালিত পুত্র রতন কাঠেরপুল, রেললাইন বটতলা এলাকার ঝুট সেক্টর, ভুমিদস্যতা ও মাদক সেক্টর নিয়ন্ত্রণের চেষ্টা করে।

অন্যদিকে, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক গোলাম মোস্তফা নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেয়। তিনি আওয়ামী লীগে যোগ দেয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পরে। নির্বাচনের পর দাপা আদর্শ স্কুলের শিক্ষক কতৃক পিয়নকে বলাৎকারের ঘটনা ধামা চাপা দিতে প্রকাশ্যে মাঠে নামেন তিনি। শিক্ষকের অপকর্ম ঢাকতে অভিযুক্ত শিক্ষককে দিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানাউল্লাহর ভাই দাপা আদর্শ স্কুলের বিপুল ভোটে নির্বাচিত অভিভাবক সদস্য সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে একটি মামলা দায়ের করায়। এ ঘটনার রেশ না কাটতেই কাঠেরপুল এলাকার আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আজমত আলী ও তাদের সমর্থকদেও সাথে বিরোধে জড়িয়ে পরে। এ ঘটনাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন ও আজমত আলীসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের হয়। গিয়াস-আজমতের বিরুদ্ধে মামলা দায়েরের পেছনে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশংয়ের সাধারন সম্পাদক গোলাম মোস্তফার হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। গিয়াস-আজমতের মামলার বাদি আব্দুর রাজ্জাক বিএনপি নেতা এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

স্থানীয়দের দাবি, গোলাম মোস্তফা এবং তার বিয়াই কুতুবপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেতা তৈয়ব আলী প্রকাশ্যে স্থানীয় আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীদের কোনঠাসা করতে তৎপরতা শুরু করেছে। স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, গোলাম মোস্তফা এবং বিএনপি নেতা তৈয়ব হোসেন দু’জনই রাষ্ট্রপতি আব্দুল হামিদের পুত্র রেজোওয়ান আহমেদ তৌফিকের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে।

এ ব্যাপারে গোলাম মোস্তফা এবং তৈয়ব হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এমন ঘটনায় একদিকে বিব্রতকর অবস্থায় রয়েছে প্রশাসন অপরদিকে শাসক দলের স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান কঠোর হুসিয়ারী দিয়েছেন উভয় পক্ষের উপর ।

Previous Post

কালীরবাজারে অগ্নিকান্ড নিছক দূর্ঘটনা নাকি ভিন্ন কিছু !

Next Post

নারায়ণগঞ্জে দুই যুগ পর যুবদলের ২০১ সদস্যের কমিটি ঘোষনা

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

Next Post
নারায়ণগঞ্জে দুই যুগ পর যুবদলের ২০১ সদস্যের কমিটি ঘোষনা

নারায়ণগঞ্জে দুই যুগ পর যুবদলের ২০১ সদস্যের কমিটি ঘোষনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য