• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কাঁচপুরে চাঁদাবাজির ভাগ–বাঁটোয়ারার কারণে সংঘর্ষ, থানায় অভিযোগ

কাঁচপুরে চাঁদাবাজির ভাগ–বাঁটোয়ারার কারণে সংঘর্ষ, থানায় অভিযোগ

Saturday, 29 January 2022, 2:08 pm
কাঁচপুরে চাঁদাবাজির ভাগ–বাঁটোয়ারার কারণে সংঘর্ষ, থানায় অভিযোগ
3
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে চাঁদাবাজির টাকার ভাগ–বাঁটোয়ারা নিয়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় শুক্রবার দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। কাঁচপুরে বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনার চাঁদাবাজির টাকা নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য মনু মিয়া এবং সাবেক ইউপি সদস্য শাহ আলম মিয়া ও তাঁদের সমর্থকদের মধ্যে ওই পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাঁচপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গায় বিভিন্ন দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে কাঁচপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলম ও তাঁর লোকজন চাঁদা তুলছিলেন।

গত ২৮ নভেম্বর কাঁচপুর ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডে নির্বাচিত হন মনু মিয়া। মনু মিয়া নির্বাচিত হওয়ার পর তাঁর সমর্থকেরা শাহ আলমের দখলে থাকা ফুটপাত দখলের চেষ্টা করেন।

বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য মনুর সমর্থক মমিন মিয়া লোকজন নিয়ে ওই ফুটপাত দখলের জন্য গেলে সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজনের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মনুর লোকজন ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে ও পিটিয়ে শাহ আলম মিয়া ও তাঁর সমর্থক শামীম মিয়া, জুয়েল মিয়া, আবদুল আলী ও মাহাবুব হোসেনকে জখম করে।

খবর পেয়ে শাহ আলমের সমর্থকেরা একত্র হয়ে ইউপি সদস্য মনুর সমর্থকদের ওপর হামলা চালান। হামলায় নুরুজ্জামান মিয়া, সানি হোসেন, মমিন মিয়া, রেজা মিয়া, মিজানুর রহমান ও জামান মিয়া মারাত্মক আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে কাঁচপুরের দুটি বেসরকারি ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাহ আলম মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে ফুটপাত আমার দখলে ছিল। মনু মিয়া নির্বাচনে জয়ী হয়েই ফুটপাতের দখলের চেষ্টা করেন। অবশেষে তাঁর নির্দেশে সন্ত্রাসীরা আমাকে ও আমার সমর্থকদের ছুরিকাঘাত ও পিটিয়ে জখম করেন।’

ইউপি সদস্য মনু মিয়া বলেন, ‘শাহ আলমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির এক–পর্যায়ে তাঁরাই প্রথমে আমার লোকজনের ওপর হামলা চালান।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Previous Post

ফতুল্লায় ছুরিকাঘাতে পোশাককর্মী আমান খুন

Next Post

‘অবিলম্বে ত্বকী হত্যার বিচার করা হোক’ শামীম ওসমান

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
‘অবিলম্বে ত্বকী হত্যার বিচার করা হোক’ শামীম ওসমান

‘অবিলম্বে ত্বকী হত্যার বিচার করা হোক’ শামীম ওসমান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য