• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোনারগাঁ : এ যেন দখলের রাজত্ব

বিএনপি ক্ষমতাকালীন ছাত্রদল নেতা আর বর্তমানে সে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দেন ! চলে দখল বাণিজ্য

Monday, 7 February 2022, 11:46 am
সোনারগাঁ : এ যেন দখলের রাজত্ব
31
SHARES
101
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কের মাঝের চর এলাকায় রেলওয়ের সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে ট্রাকের মাধ্যমে বালু ফেলে এ জমি দখল করে নিচ্ছে। রেলওয়ের জমিতে বালু ফেলার সময় তার সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। কেউ বাধা দিতে আসলেই হামলা ও মামলার হুমকি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এসব জমি দখল হয়ে যাচ্ছে। লিজ দেয়া না হলেও তাদের সাথে আর্থিক লেনদেনের কারণে বেহাত জমি উদ্ধারের তৎপরতা নেই।

জানা যায়, মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কে বাংলাদেশ রেলওয়ের জমি রেল লাইন থেকে দুপাশে ১২০ ফিট চওড়া। কোথাও কোথাও ৪শ ফিট রয়েছে। তবে রেল স্টেশন এলাকায় ২ হাজার ফিট এলাকা জুড়ে জমি রয়েছে। রেলওয়ে শুধুমাত্র কৃষিভিত্তিক জমি লিজ দেয়া হয়। বাণিজ্যিক লিজ অনেক আগেই বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে কৃষি লিজও বন্ধ রয়েছে। কৃষি লিজ নিয়ে শুধুমাত্র কৃষি আবাদ করতে পারবেন। শ্রেণী পরিবর্তন করে কেউ রাস্তা, বিপণী বিতান, পাকা কোন স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেয়াল দিয়ে দখলে নেওয়ার কোন সুযোগ নেই। এগুলো করে থাকলে সবই অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন।

বর্তমানে মদনগঞ্জ থেকে নরসিংদী সড়কে সকল দখলদারই অবৈধ হিসেবে দখলে আছে। তবে কোন শিল্প মালিক জমির শ্রেণী পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এ সড়কে কোনো শিল্প মালিক শ্রেণী পরিবর্তনের কোনো প্রকার অনুমতি নেননি। ফলে সকল শিল্প মালিক অবৈধ দখলদার হয়ে রাস্তা নির্মাণ করেছেন। তাদের বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকার আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী রাসেল আহমেদ খোকন মাঝেরচর বাস ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ে থেকে কোনো প্রকার লিজ না নিয়েই মার্কেট নির্মাণ করছেন। মার্কেটের দোকান বিক্রি হবে বিজ্ঞাপন দিয়ে ওই স্থানে তিনি বিশাল আকৃতির বিলবোর্ড সাটিঁয়েছেন।

এলাকাবাসী জানান, রাসেল আহম্মেদ খোকন এলাকার নিরীহ মানুষের রেলওয়ে থেকে কৃষি লিজ নেওয়া সম্পত্তিগুলো ক্ষমতার দাপটে দখল করে নিয়েছে। সে নিজেকে একজন আওয়ামী লীগ নেতা পরিচয় দেন। বিএনপি ক্ষমতার থাকাকালীন সে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিতেন। বর্তমানে সে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দেন। রাসেল আহমেদ খোকনের মাঝেরচর এলাকায় রেলওয়ের সড়কের পার্শ্ববর্তী তার একটি জমি রয়েছে। ওই জমিসহ সে একটি মার্কেট নির্মাণ করার বিলবোর্ড সাঁটিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক জানান, রাসেল আহমেদ খোকন জোরপূর্বক তার জমি থেকে মাটি কেটে নিয়ে গেছেন। বাধা দিতে গেলে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। এছাড়াও রেলওয়ের সম্পত্তিতে বালু ফেলার সময় তার সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা নিয়ে পাহাড়া দেয়। কেউ বাধা দিতে আসলে তাকে মারধর করা হয়।

অভিযুক্ত রাসেল আহমেদ খোকন জানান, আমার নিজস্ব জায়গায় মার্কেট নির্মাণ করছি। তবে মার্কেটের যাওয়ার রাস্তাটি রেলওয়ের জায়গায়। জায়গাটি পতিত থাকায় বালু দিয়ে ভরাট করেছি।

বাংলাদেশ রেওলয়ের ঢাকা বিভাগের স্টেট অফিসার নজরুল ইসলাম জানান, মদনগঞ্জ-নরসিংদী সড়কটি রেলওয়ের পরিত্যাক্ত থাকায় দখলদাররা দখল করেছে। তবে রেলওয়ের কেউ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলের মাধ্যমে মার্কেট নির্মাণের স্থান শীঘ্রই দখল মুক্ত করা হবে।

এর পূর্বে সোনারগাঁয়ের মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কের সম্পদ প্রভাবশালীদের কবজায় রয়েছে। ওই সড়কে রেলওয়ের প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে আছে । মদনপুর থেকে প্রভাকরদী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় জমিগুলো স্থানীয় প্রভাবশালী, শিল্প মালিক ও সরকারদলীয় নেতাকর্মীরা প্রভাব খাটিয়ে দখল করে রেখেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জমিগুলো দখলমুক্ত করার জন্য কোনো উদ্যোগ না নেওয়ায় সম্পত্তিগুলো বেহাত হয়ে যাচ্ছে। এমন ঘটনায়  সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ।

Previous Post

‘বাবা-মা আশ্রয়কেন্দ্রে, এটি ভাবতেও খারাপ লাগে’ এমপি খোকা

Next Post

সিনহা হত্যা : পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ - কেন অপরাধে জড়ায় তারা ?

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
সিনহা হত্যা : পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ – কেন অপরাধে জড়ায় তারা ?

সিনহা হত্যা : পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ - কেন অপরাধে জড়ায় তারা ?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য