• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হামলা-ভাঙচুরের পর নারায়ণগঞ্জে পুলিশ পাহারায় টিকাদান

হামলা-ভাঙচুরের পর নারায়ণগঞ্জে পুলিশ পাহারায় টিকাদান

Wednesday, 23 February 2022, 9:00 pm
হামলা-ভাঙচুরের পর নারায়ণগঞ্জে পুলিশ পাহারায় টিকাদান
6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter
করোনার প্রথম ডোজ টিকা নিতে এসে গতকাল মঙ্গলবার ক্ষুব্ধ ব্যক্তিদের হামলা-ভাঙচুরের ঘটনার পর আজ বুধবার র‍্যাব-পুলিশের পাহারায় নারায়ণগঞ্জ সদরে টিকাদান চলছে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে টিকা দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে টিকা নিতে আসা লোকজন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হামলা-ভাঙচুর চালিয়েছিলেন।

সদরে আজ বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকাল থেকে ২০টি বুথে নারী-পুরুষকে টিকা দেওয়া হচ্ছে। টিকা নিতে আসা নারী-পুরুষের বড় অংশ পোশাক কারখানার কর্মী। ভিড়ের কারণে টিকা নিতে আসা লোকজনকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সরেজমিন দেখা গেছে, আজ সকাল থেকে করোনা টিকার প্রথম ডোজ নিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কয়েক হাজার নারী-পুরুষ লাইনে দাঁড়ান। উপজেলা পরিষদ মিলনায়তনে টিকা প্রদান করা হলেও গতকালের হামলা-ভাঙচুরের ঘটনার পর পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী শামিয়ানা টাঙিয়ে টিকার বুথ তৈরি করা হয়। ১৪টি বুথে স্বাস্থ্য সহকারীরা নারীদের টিকা দিচ্ছেন। পুরুষদের ৬টি বুথ থেকে টিকা দেওয়া হচ্ছে।

শিবু মার্কেট এলাকার একটি কারখানায় কাজ করেন রুমি আক্তার। তিনি টিকা নিতে কারখানা থেকে দুই ঘণ্টার ছুটি নিয়ে এসে সকালে লাইনে দাঁড়িয়েছেন। দুপুর সোয়া ১২টা পর্যন্ত তিনি টিকা দিতে পারেননি। কখন টিকা দিতে পারবেন, তা জানেন না। প্রতিদিন তো আর ছুটি পাবেন না। তাই টিকা না নিয়ে ফিরবেন না বলে জানান তিনি।

দক্ষিণ সস্তাপুর এলাকার এবলুম পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন শাবানা বেগম। জানান, সকাল নয়টায় লাইনে দাঁড়িয়েছেন। দুপুর হয়ে গেলেও টিকা নিতে পারেননি।

পাগলা রেলস্টেশন এলাকা থেকে টিকা নিতে এসেছেন গৃহিণী শান্তা আক্তার। তিনি বলেন, ‘আমি ভয় পাইয়া গেছি। যদি সরকার প্রথম ডোজ টিকা বন্ধ করে দেয়, তাহলে তো টিকা নিতে পারমু না। তাই ফজরের নামাজের পর থেকে টিকা নিতে চইল্যা আইছি। বিশাল লাইন ঠেলে টিকা নিতে পারলাম।’

পোশাক শ্রমিক রাসেল মিয়া বলেন, ‘টিকা নিতে রেজিস্ট্রেশন করেছিলাম। কিন্তু এসএমএস আসেনি। তাই টিকা নিইনি। ২৬ ফেব্রুয়ারির পর নাকি টিকা নিতে পারব না, তাই টিকা নিতে আসছি। একসঙ্গে টিকা নিতে আসায় লোকজনের অনেক ভিড় হচ্ছে। টিকার কার্ড ছাড়া কিছু হবে না, এই ভয়ও কাজ করছে সবার ভেতরে।’

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনীক বিশ্বাস বলেন, গতকাল সাড়ে পাঁচ হাজার মানুষকে সিনোভ্যাকের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। গতকালের হামলা-ভাঙচুরের ঘটনার পরও ২০টি বুথে টিকা দেওয়া হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ১০ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। টিকা প্রদানে কাজ করছেন ৪০ জন স্বাস্থ্য সহকারী।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস বলেন, টিকা নিতে আসা লোকজনের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য র‍্যাব ও পুলিশ রয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে সবাই টিকা নিতে পারেন, এ কারণে বুথ বাড়ানো হয়েছে।

Previous Post

আড়াইহাজারে দুই পক্ষের থেমে থেমে সংঘর্ষ আহত ২৫

Next Post

১১ মাস পর গৃহবধূর কংকাল উদ্ধার, স্বামী গ্রেফতার

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
১১ মাস পর গৃহবধূর কংকাল উদ্ধার, স্বামী গ্রেফতার

১১ মাস পর গৃহবধূর কংকাল উদ্ধার, স্বামী গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য