• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘টাকা-পয়সা সবই নিয়ে যেতে বলেছি, তবু স্ত্রী-মেয়েকে মেরে ফেলেছে’

‘টাকা-পয়সা সবই নিয়ে যেতে বলেছি, তবু স্ত্রী-মেয়েকে মেরে ফেলেছে’

Wednesday, 2 March 2022, 9:35 am
‘টাকা-পয়সা সবই নিয়ে যেতে বলেছি, তবু স্ত্রী-মেয়েকে মেরে ফেলেছে’
93
SHARES
299
VIEWS
Share on FacebookShare on Twitter

বাড়িতে ঝামেলার কথা শুনেই স্ত্রী রুমা চক্রবর্তীর মোবাইলে ফোনে কল করেছিলেন স্বামী রাম প্রসাদ চক্রবর্তী। তবে স্ত্রী নয়, কলটি ধরেছিল ঘাতক জোবায়ের। রিসিভ করেই টাকা-পয়সা, স্বর্ণালংকার কোথায় আছে জানতে চায়, নাহলে স্ত্রী-সন্তান মেরে ফেলার হুমকি দেয়। রাম প্রসাদ সব নিয়ে যাওয়ার জন্য বললেও এর আগেই স্ত্রী রুমা ও মেয়ে ঋতু চক্রবর্তীকে দা দিয়ে কুপিয়ে নিস্তেজ করে দেয় ঘাতক।

মঙ্গলবার (১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের ডালপট্টি এলাকায় ৬তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রাম প্রসাদের স্ত্রী ও সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়ের লাশ। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন তিনি।

তিনি বলেন, ‘বাসায় কল করার পর রিসিভ করে অপর প্রান্ত থেকে এক যুবক (জোবায়ের) বলে, টাকা-পয়সা, স্বর্ণালংকার কোথায় আছে বলেন- না হলে ওদের মেরে (মা-মেয়েকে) ফেলবো। আমি বললাম, সব নিয়ে যাও, আর কী চাও? কিন্তু ততক্ষণে সে আমার স্ত্রী-মেয়েকে মেরে ফেলেছে।’

রাম প্রসাদ বলেন, ‘আমি ঘটনার সময় দোকানে কাজ করছিলাম। দুপুরে আমার বাড়িওয়ালার ভাতিজার কাছে শুনতে পাই, বাড়িতে ঝামেলা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ফোন দেই আমার স্ত্রীকে (রুমা)। তখন আমার ফোন রিসিভ করে ওই ছেলেটা (জোবায়ের)।’

কপাল চাপড়াতে চাপড়াতে তিনি বলেন, ‘এই ছেলেটাকে আমরা আগে কখনও দেখিনি। তার সঙ্গে আমাদের পরিবারের কারও কোনও সম্পর্ক নেই। কেন আমার পরিবারের লোকদের মারলো? আমরা কী ক্ষতি করেছি? আমি তার বিচার চাই।’

তিনি বলেন, ‘আমার মেয়ে ঋতু চক্রবর্তী (২২) সাত মাসের অন্তঃসত্ত্বা। নিয়ম অনুযায়ী এই সময়ে বাবার বাড়িতে থেকে মেয়ের সেবাযত্ন করা হয়। তাই মেয়েকে আমার বাড়িতে রেখে সেবা যত্ন করছি। তাকেও হত্যা করেছে।’

একমাত্র পুত্রবধূ ফারজানা আক্তার শিলা হত্যাকাণ্ডের সময় ফ্লাটে উপস্থিত ছিল উল্লেখ করে রাম প্রসাদ বলেন, ‘ঘটনার সময়ে আমার পুত্রবধূ শিলা ঘরের ভেতর ছিল। ছেলেটা (জোবায়ের) যখন দা নিয়ে কোপ দিতে তেড়ে আসে তখন শিলা দা কেড়ে নেয় এবং দৌড়ে নিচে নেমে চিৎকার করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে ছেলেটাকে আটক করে। আমার ছেলে ও পুত্রবধূ অন্যত্র বসবাস করে। গত ৩-৪ দিন ধরে শিলা আমাদের সঙ্গে অবস্থান করছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ছয় তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী (২২)। ঘটনাস্থল থেকে জোবায়ের নামে এক যুবককে রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশ। আটক যুবক শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিন ছেলে।

রুমার স্বামী রামপ্রসাদ চক্রবর্তী নারায়ণগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের মেয়ে ঋতুর স্বামীর নাম শ্যামল ভট্টাচার্য। তিনি চাকরি সূত্রে চট্টগ্রামে থাকেন। অন্তঃসত্ত্বা হওয়ায় গত কিছু দিন ধরে মায়ের সঙ্গে ছিলেন ঋতু।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান বলেন, ‘খবর পেয়ে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছি। তাদের খুন করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি। তদন্ত চলছে।’

সূত্র :  বাংলা ট্রিবিউন

Previous Post

নারায়ণগঞ্জে তিন ঘন্টার ব্যবধানে দিনে মা-মেয়েসহ ৩ খুন

Next Post

সব ফ্ল্যাটে কলবেল চাপে হামলাকারী, ছয় তলায় দরজা খুলতেই মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে খুন

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
সব ফ্ল্যাটে কলবেল চাপে হামলাকারী, ছয় তলায় দরজা খুলতেই মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে খুন

সব ফ্ল্যাটে কলবেল চাপে হামলাকারী, ছয় তলায় দরজা খুলতেই মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে খুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য