• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শতকোটি টাকার বাড়ি, ইনকাম ট্যাক্স নাই’-নবীন বরণে শামীম ওসমান

‘শতকোটি টাকার বাড়ি, ইনকাম ট্যাক্স নাই’-নবীন বরণে শামীম ওসমান

Thursday, 3 March 2022, 8:22 pm
‘শতকোটি টাকার বাড়ি, ইনকাম ট্যাক্স নাই’-নবীন বরণে শামীম ওসমান
23
SHARES
74
VIEWS
Share on FacebookShare on Twitter

“রাজনীতি ব্যবসা হয়ে গেছে । শত কোটি টাকার বাড়ি বানাই ইনকাম ট্যাক্সের ফাইলে দশ টাকাও নাই। এনবিআর কি করে জানি না, দুদক নামের কোন বস্তু আছে তাও চিনি না। ভাল ভাল সব লোক বসা সেখানে। দেশের সবচেয়ে দামী দামী লোক বসা সেখানে। তদন্ত তো দেখি না। মুখ খুলতে চাই না, সময় হলে মুখ খুলবো। যারা কথা বলেন, হিসেব করে কথা বলবেন। কারণ আমি যদি মুখ খুলি তাহলে লজ্জায় মুখ ঢাকতে পারবেন না।”

এভাবেই নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রতিপক্ষদের ঈঙ্গিত করে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এমন ম,ন্তব্য করেছেন ।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি নারায়ণগঞ্জে ছাত্রদের তারুণ্য দেখি না। যখন গরিবের পেটে লাথি মারা হয় শ্রমিকের পেটে লাথি মারা হয়, কোথায় থাকে ছাত্র সমাজ। ছাত্র সমাজ ফিস ফিস করে কথা বললে জীবনেও সামনে এগুতে পারবেন না। বাংলাদেশের পটপরিবর্তন করেছে ছাত্রসমাজ। আপনারা কেমন যেন মিনমিনে হয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক ইস্যু নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এ দেশকে যদি কেউ হেয় করার চেষ্টা করে এবং কেউ তাতে খুশি হয় আমি লজ্জিত হই। আমরা গোলামি থেকে মুক্ত হয়েছি, কিন্তু গোলামির চরিত্র থেকে মুক্ত হতে পারিনি। ৩০ বছর আগে দেশের জন্য জাতির জন্য লড়াইয়ে আমি ছিলাম। তাই এবার আবার বলছি আরেকটি লড়াই করতে হবে। আমরা বলি না আপনারা ছাত্রলীগ করেন, দেশটাকে তো ভালবাসবেন।

শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জ কেন দেশের কোথাও যদি কোন ছাত্রের গায়ে হাত উঠলে নারায়ণগঞ্জের ছাত্ররা কাপিয়ে দিয়েছে। নারায়ণগঞ্জে কিছু মুখোশ উন্মোচন করা দরকার। আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, তিন বছর ধরে চেষ্টা করে নারায়ণগঞ্জের সকল বড় বড় প্রকল্প এনেছি। প্রায় আটশ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ইনিস্টিউট হবে। ৫০০ শয্যার মেডিকেল কলেজ হবে। আমার রাজনৈতিক মা শেখ হাসিনার কাছে আমি নারায়ণগঞ্জের চাহিদাগুলো বললাম। আমি যা যা চেয়েছি তা তা উনি দিয়েছেন। ডিও লেটার দিলাম আমি, কথা বললাম আমি, ভিক্ষা চাইলাম আমি। কিন্তু তবে কিছু কুচক্রী মহল এটাকে এমন জায়গায় দূরে নিতে চায় এ এলাকার মানুষের যাওয়া সম্ভব নয়। আমি বলেছিলাম এ প্রতিষ্ঠান ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে হবে। এখন এটাকে এখান থেকে সরানোর চেষ্টা হচ্ছে। এই চেষ্টা হলে আমি রাস্তায় নামব। যেখানে চেয়েছি সেখানে এটা হতে হবে। যারা সরাতে চাচ্ছেন শুনেন, তোলারাম কলেজের ছাত্রছাত্রীরা একাই নারায়ণগঞ্জের নক্ষত্র বদলিয়ে দিতে পারে। তাই আমি কোন রাজনৈতিক দলের কথা বলব না, সকল ছাত্রদের এক প্লাটফর্মে আসতে বলব। একেএম শামসুজ্জোহার স্টেডিয়ামে নারায়ণগঞ্জের সকল কলেজের নবীন বরনের আয়োজন করেন। যা কিছু লাগে আমি করবো। সেদিন নারায়ণগঞ্জকে জানান দিবেন বাংলাদেশকে জানান দিবেন আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ। নারায়ণগঞ্জ কেন দেশের কোথাও যদি কোন ছাত্রের গায়ে হাত উঠলে নারায়ণগঞ্জের ছাত্ররা চাড়া কাপিয়ে দিয়েছে। ভবিষ্যতেও এটা করে দেখাতে হবে।

তিনি বলেন, আজকে আমরা দেখি সিটি করপোরেশন এসে তোলারাম কলেজের জায়গা দখল করে পানির মটর লাগাতে চায়। কি করবো বলেন, পানির মটর লাগাতে দিব, না বিল্ডিং করবো। আস্তে আস্তে ফিস ফিস করে কথা বললে কাজ হবে না। আমি সিটি করপোরেশনের কাছে অনুরোধ করবো আপনারা মানুষের ট্যাক্সের পয়সায় চলেন। তোলারাম কলেজের মাটিতে হাত দিবেন না ।

এসময় শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous Post

সোনারগাঁয়ে ক্রিকেট নিয়ে হামলা : চিকিৎসাধীন যুবকের মৃত্যৃ

Next Post

মা-মেয়ে নৃশংস খুন : সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলা ডিবিতে

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা : জুবায়ের ৩ দিনের রিমান্ডে

মা-মেয়ে নৃশংস খুন : সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলা ডিবিতে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য