• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“ফুলের ওজন যে কত ভারী তা ওই বাবাই অনুধাবণ করছেন”

“ফুলের ওজন যে কত ভারী তা ওই বাবাই অনুধাবণ করছেন”

Saturday, 5 March 2022, 9:43 pm
“ফুলের ওজন যে কত ভারী তা ওই বাবাই অনুধাবণ করছেন”
17
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী নিখোজের ৯ বছর ৬ মার্চ রোবরার। নিখোজের দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয় ত্বকীর লাশ । এরপর নয় বছর যাবৎ বিচারের দাবীতে চলছে আন্দোলন । বাবা রফিউর রাব্বি প্রতি বছরের ন্যয় এবারো প্রিয় সন্তানের কবরে ফুল দিতে নিয়েছেন প্রস্তুতি । কিনেছেন ফুল । কিন্তু তাতে কি প্রিয় পুত্র হারানোর কষ্ট ভূলে থাকা যাবে ।

এমন মন্তব্য করেছেন নজরুল ইসলাম নামের এক পথচারী । প্রয়াত প্রিয় সন্তানের কবরে ফুল দিতে শনিবার দুপারের নগরীর বঙ্গবন্ধু সড়কের পুরাতন কোর্ট এলাকার ফুলের বাজার থেকে বস্তাভর্তি ফুল কিনে নিয়ে যাওয়ার সময় দূর থেকে ছবি তুলে মন্তব্য করেছেন,“হাজারো ফুল দিয়েও কি সন্তানের শোক ভূলে থাকা যায় ?”

নিজের মুঠোফোনে এমন ছবি ধারণ করে ওই পথচারী প্রতিবেদককে আরো বলেন, “সন্তান হাারনোর আর বিচার না পাওয়ার কষ্ট তা তিনিই বুঝেন। এই ফুলের ওজন যে কত ভারী তা ওই বাবাই অনুধাবণ করছেন । আর খুনিরা করেন আস্ফালন ! আশ্চর্য্য এক নগরীতে বসবাস করছি আমরা । ”

ত্বকী হত্যার নয় বছর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ও ঢাকায় পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

৬, ৭, ৮, ১১ ও ১৮ মার্চ এসব কর্মসূচি পালন করা হবে।  শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সংগঠনের সদস্য সচিব হালিম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির প্রথম দিন ৬ মার্চ রোববার সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জের বন্দরে সিরাজ শাহর আস্তানা কবরস্থানে ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও মিলাদ মাহফিল।

দ্বিতীয় দিন ৭ মার্চ সোমবার বেলা তিনটায় নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী, শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।

তৃতীয় দিন ৮ মার্চ মঙ্গলবার বিকেল পাঁচটায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নম্বর খেয়াঘাটে (যেখানে ত্বকীর লাশ পাওয়া গিয়েছিল তার কাছে) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা, ত্বকীকে নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ‘আলোর ভাসান’ অনুষ্ঠান। এতে অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী ও লেখক-গবেষক মফিদুল হক।

১১ মার্চ শুক্রবার বেলা তিনটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে। এতে আলোচক হিসেবে মানবাধিকারকর্মী খুশী কবির, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া ১৮ মার্চ শুক্রবার বেলা তিনটায় ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘সপ্তম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর থেকে ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। একই সঙ্গে প্রতিবছর শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

তানভীর ত্বকী হত্যার ঘটনায় ব্যাপক তোলপড়ের সৃষ্টি হলেও নানা কারণে তদন্ত সংস্থা এমন চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় কুল কিনারা করতে পারে নাই বলে আরোচনা সমালোচনা রয়েছে সর্বত্র ।

Previous Post

খেলা দ্বন্ধে কিশোর খুন

Next Post

ঢাকা-না.গঞ্জ রেললাইন প্রকল্প থেকে ২ কিলোমিটার বাদ !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ঢাকা-না.গঞ্জ রেললাইন প্রকল্প থেকে ২ কিলোমিটার বাদ !

ঢাকা-না.গঞ্জ রেললাইন প্রকল্প থেকে ২ কিলোমিটার বাদ !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য