• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ থেকে নৌকায় বুড়িগঙ্গা-পদ্মা-যমুনা দিয়ে সিরাজগঞ্জ

Sunday, 1 May 2022, 9:21 pm
নারায়ণগঞ্জ থেকে নৌকায় বুড়িগঙ্গা-পদ্মা-যমুনা দিয়ে সিরাজগঞ্জ
19
SHARES
62
VIEWS
Share on FacebookShare on Twitter
নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ইঞ্জিনচালিত নৌকায় ঝুঁকি নিয়ে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জে যাচ্ছেন।

ইঞ্জিনচালিত নৌকায় ঝুঁকি নিয়ে বুড়িগঙ্গা, পদ্মা ও যমুনা নদী হয়ে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জে যাচ্ছে নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের মানুষ।

নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে উত্তরাঞ্চলে যাতায়াতে ভোগান্তি এবং অতিরিক্ত ভাড়ার কারণে তারা এই ঝুঁকির পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন লালমনিরহাট, দিনাজপুর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বাসিন্দারা।

দিনাজপুরের কোতোয়ালি থানার ইসলামাবাদ গ্রামের রিফাত হোসেন বলেন, ‘আমি নারায়ণগঞ্জে একটা পোশাক কারাখানায় কাজ করি। আমি, আমার স্ত্রী, বন্ধু-বান্ধবসহ আমার এলাকার ৭ জন সেখানে কাজ করি। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এবং তারপর ঢাকা থেকে দিনাজপুরে যেতে বাসের ভাড়া বেশি এবং ভোগান্তিও বেশি। এ কারণে আমরা ৭ জনসহ মোট ১১৯ জন নৌকায় করে নারায়ণগঞ্জ থেকে নদীপথে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। এখানে নৌকা ভাড়া লাগে ৪০০ টাকা করে। সময় লাগে ১০ থেকে ১২ ঘণ্টা। একটু ঝুঁকি নিয়েও যেতে হচ্ছে। কি করবো। সারা বছর কারখানায় অসহনীয় যন্ত্রণার পর আবার পথে পথে দুর্ভোগের ভয়েই তো এ পথে যাচ্ছি।’

লালমনিরহাট জেলার অদিতমারি উপজেলার সামিউল ইসলাম রিয়াদ বলেন, ‘আমি প্যানটেক্স ডেক্স লিমিটিডে নামের একটি পোশাক কারখানায় কাজ করি। আমার ভাই-ভাবী, আপা-দুলাভাই, ৩ জন বন্ধুসহ আমরা ৮ জন যাচ্ছি। ভোর ৪ টায় নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দিয়েছি। দুপুর ১২টায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে এসে নৌকার ইঞ্জিনের পাখা ভেঙে গেছে। এক ঘণ্টার বেশি সময় হয়ে গেছে এখনও ঠিক হয়নি। আরও যে কতক্ষণ এখানে থাকতে হবে, বলতে পারছি না। ভোগান্তি এড়াতে এই পথে এসেও ভোগান্তিতে পড়েছি।’

নৌকার মাঝি জহুরুল ইসলাম বলেন, ‘আমরা নারায়ণগঞ্জেই নৌকা চালাই। ঈদের আগে পোশাক কারখানার কর্মীরা আমাদের নৌকায় নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জের জামির্তা ঘাটে গিয়ে নেমে যান। ১২০ জন গেলে জনপ্রতি ৪০০ টাকা করে মোট ৪৮ হাজার টাকা পাই। ভোর ৪টায় রওয়ানা দিলে বিকেল ৪টায় পৌঁছাই। একদিনে এই টাকাটাতো আমাদের কাছে অনেক বড় টাকা। তাই ঈদের আগে ও পরে এই পথে আমরা নৌকা চালাই। নদীপথে মুন্সিগঞ্জের মাওয়াঘাটের কাছে তালতলা এলাকায় ঘাটের ইজারাদারকে যাওয়া-আসার পথে ২০০ করে ৪০০ টাকা এবং নারায়ণগঞ্জে ঘাট এলাকার ভাইদের ঈদের আগে ও পরে কয়েকদিনের জন্য নৌকা প্রতি দিতে হয় ১৫ হাজার টাকা করে। এই নৌপথে কয়েকশো নৌকা চলে।’

মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘এত বড় নদীপথে নৌকায় যাতায়াত অবশ্যই যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ। এটা দেখার জন্য আমি নৌপুলিশকে জানিয়েছি।’

এদিকে, নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, ‘এত বড় নদীপথে নৌকায় যাত্রী যাতায়াতের তথ্য আমাদের জানা নেই। এটা নারায়ণগঞ্জ নৌ-পুলিশের দেখা দরকার।
Previous Post

ট্রেনের টিকেট ১৫ টাকা, মই ভাড়া ২০

Next Post

রূপগঞ্জে দুই বোনের সলিল সমাধি

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
রূপগঞ্জে দুই বোনের সলিল সমাধি

রূপগঞ্জে দুই বোনের সলিল সমাধি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য