• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নর্থসাউথ : ‘ঘুষ দেওয়ার কথা বলতে বাধ্য করা হয়’

বলছে অপহৃত ব্যবসায়ীর পরিবার নর্থসাউথের জমি কেনায় ‘ঘুষ দেওয়ার কথা বলতে বাধ্য করা হয়’

Tuesday, 5 July 2022, 12:14 am
নর্থসাউথ : ‘ঘুষ দেওয়ার কথা বলতে বাধ্য করা হয়’
14
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহা. হিলালীকে তুলে নেওয়ার পর জোর করে ঘুষ দেওয়ার স্বীকারোক্তি আদায় এবং তা ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের জমি কেনায় দুর্নীতির অভিযোগের মামলার আসামি আমিন মোহা. হিলালীকে গত শুক্রবার রাতে উত্তরা থেকে তুলে নেওয়া হয়। দুদিন পর রোববার মধ্যরাতে তাঁকে সাভারের হেমায়েতপুরে চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। এখন তিনি পরিবারের সঙ্গে আছেন।

অপহরণ বিষয়ে আমিন মোহা. হিলালীর সঙ্গে কথা বলতে তাঁর ভাই রফিকুল ইসলাম হিলালীর সঙ্গে যোগাযোগ করা হয়। রফিকুল ইসলাম জানান, তাঁর ভাই শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন। তিনি কথা বলার মতো অবস্থায় নেই। তবে ফিরে এসে আমিন মোহা. হিলালী পরিবারের সদস্যদের যে বর্ণনা দিয়েছেন, তা রফিকুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন।

রফিকুল ইসলামের ভাষ্য, আমিন মোহা. হিলালী বলেছেন, শুক্রবার রাত আটটার দিকে উত্তরা থেকে অপহরণের পর প্রায় দুই ঘণ্টা মাইক্রোবাসে করে ঘোরানো হয়। তারপর ছয়–সাত বর্গফুটের একটি কক্ষে তাঁকে রাখা হয়। সেখানে চোখ বেঁধে পাঁচ–সাত দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের জন্য জমি বিক্রিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাকে কত টাকা দিয়েছেন, কীভাবে দিয়েছেন, তা জানতে চান অপহরণকারীরা। তিনি যা জানেন, তা বলেছেন। তাঁকে ঘুষের বিষয়টি স্বীকার করতে বলা হয়। তাঁর ১০ আঙুলের ছাপও নেওয়া হয়।

নর্থসাউথের নতুন ক্যাম্পাসের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশালয় হাউজিং থেকে ২৫০ বিঘা জমি কেনা হয়। এর দাম ধরা হয় ৫০০ কোটি টাকা। এই জমি কেনায় বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে গত ৫ মে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিসহ ছয়জনের বিরুদ্ধে করা এ মামলায় আমিন মোহা. হিলালী ৬ নম্বর আসামি।

রফিকুল ইসলাম  গণমাধ্যম কে বলেন, এই জমি কেনাবেচায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাকে কত টাকা ঘুষ দেওয়া হয়েছে, তা স্বীকারোক্তিতে বলতে বলা হয় তাঁর ভাইকে। তখন তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। স্বীকারোক্তি নেওয়ার সময় ভিডিও ধারণা করা হয়েছিল। স্বীকারোক্তিতে ঘুষ দেওয়ার কথা উল্লেখ করে ক্ষমা চাইতে বলা হয়। এ সময় তাঁকে বলা হয়, তিনি যেন হাসিমুখে স্বাভাবিকভাবে কথা বলেন। তবে কারা তাঁকে অপহরণ ও স্বীকারোক্তি নিয়েছেন, তা তিনি বুঝতে পারেননি।

আমিন মোহা. হিলালীর কাছ থেকে জোর করে কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, তাঁর ভাইকে কাগজে স্বাক্ষর করতে বলেন অপহরণকারীরা। তবে সেখানে কী লেখা ছিল, তা তিনি জানেন না।

তিন বেলা খাবার–চিকিৎসাসেবা

রফিকুল ইসলাম হিলালী জানান, গত শুক্রবার রাত আটটার দিকে বাসা থেকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের অফিসের উদ্দেশে বের হয়েছিলেন আমিন মোহা. হিলালী। উত্তরার জমজম টাওয়ার থেকে ১৩ নম্বর সেক্টরের দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় রাস্তায় পরপর তিনটি মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। তিনজন তাঁকে কোলে করে একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলেন। দুই ঘণ্টা পর ছোট্ট কক্ষে রাখা হয়। ওই কক্ষের বাইরে রাখা টেবিল ফ্যান থেকে ভেতরে বাতাস আসত। সেখানে একজন চিকিৎসক মাস্ক পরিহিত অবস্থায় দিনে তিনবার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ওজন মাপা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করেছেন চিকিৎসক। নিয়মিত ওষুধ দিয়েছেন। তিন বেলা খাবারও দেওয়া হয়েছে তাঁকে। অপহরণকারীরা আমিন মোহা. হিলালীর সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। তাঁদের সবকিছুতে শৃঙ্খলা ছিল।

যেভাবে মুক্তি

আমিন মোহা. হিলালীকে হেমায়েতপুরে ফেলে যাওয়া প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, রোববার রাত আটটার দিকে চোখ বেঁধে মাইক্রোবাসে তোলা হয় তাঁর ভাইকে। তারপর বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত সাড়ে ১০টার দিকে হেমায়তপুর এলাকায় আসার পর তাঁকে মাইক্রোবাস থেকে নামান অপহরণকারীরা। তখন তাঁকে সোজা হেঁটে যেতে বলা হয়।

তিনি চোখ বাঁধা অবস্থায় ধীরে ধীরে হেঁটে সামনের দিকে যান। একসময় তিনি অপহরণকারীদের কাছে জানতে চান, আরও সামনে যাবেন কি না। তখন কোনো সাড়া না পেয়ে চোখের বাঁধন খুলে দেখেন, জঙ্গলের মতো একটা স্থানে আছেন। সেখান থেকে একটু হেঁটে হেমায়েতপুরের তেঁতুলতলা এলাকার রাস্তায় যান। এক অটোরিকশাচালকের সহায়তা নিয়ে তিনি মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তারপর পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।

Previous Post

‘অনেক পস্তাইছি, রাজনীতিতে কাউকে ছাড় দিতে নাই’ আইভী

Next Post

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবকের মৃত্যু

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

Next Post
বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবকের মৃত্যু

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবকের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য