• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শ্রমিকের জীবনের মূল্য সোয়া লাখ ! তীব্র ক্ষোভ

Saturday, 20 August 2022, 9:38 am
শ্রমিকের জীবনের মূল্য সোয়া লাখ ! তীব্র ক্ষোভ
10
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

পুত্রহারা বাবার আকুতির মাধ্যমে নির্মান শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে নতুন তথ্য উদঘাটনের পর ফুঁসে উঠেছে সিদ্ধিরগঞ্জের এলাকাবাসী। এরই মাঝে অনেকের মাঝে প্রশ্ন উঠেছে আসলে পুলিশ কি করছে ? সোয়া লাখ টাকার বিনিময়ে একজন কিশোর শ্রমিকের জীবনের মূল্য নির্ধারণ করায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র । কালের কণ্ঠ এমন সংবাদ প্রকাশের পর অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন তেলচোরদের নিয়ে ওসির ফটোসেশন,  থানায় বসে ধর্ষন মামলা অভিযোগ গ্রহণ না করে ১১ লাখ টাকায় শালিসীর মাধ্যমে ধামাচাপা, ফের ধর্ষিতা হুমাইয়া (ছদ্মনাম) কে পরামর্শ দিয়ে ধর্ষক মিনারের বিরুদ্ধে ধর্ষনের মামলা আদালতে করতে পরামর্শও দেয় পুলিশ (!) , মারামারি, জমি সংক্রান্ত বিরোধের শালিসীসহ অসংখ্য ঘটনার পর কি করে একজন শ্রমিকের জীবনের মূল্য নির্ধারন করা হলো ? থানায় বসে কারা করে / করলো এই সালিশী ? এমন অসংখ্য ঘটনায় ব্যাপক সমালোচনা রয়েছে পুরো সিদ্ধিরগঞ্জে।

এরপরেও একজন শ্রমিকের মৃত্যুর পর বাবার হাতে কিছু টাকা দিয়ে লাশ তড়িগড়ি করে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়ার বিষয়টি কি পুলিশ দেখে নাই ? আসলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ করছে টা কি ?

এমন অসংখ্য প্রশ্ন এলাকাবাসীর ।

 

নির্মাণশ্রমিক ফাহিম হোসেনের বাবা তার একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায়। কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের জীবনের মূল্য মাত্র এক লাখ চব্বিশ হাজার টাকা! তারা জোর করে আমার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে কাউকে কিছু না বলে এই টাকা দিয়ে আমাকে গ্রামের বাড়িতে চলে যেতে বলেন। আমি এখন কী করব? কোথায় যাব ? কোথায় গেলে ছেলের মৃত্যুর বিচার পাব ? কিছুই ভেবে পাচ্ছি না।

এভাবেই কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগর এলাকার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে সাততলা থেকে পড়ে নিহত ফাহিমের বাবা মহিন হোসেন।

এলাকাবাসী জানান, গত ১০ আগস্ট বুধবার আইয়ুব নগর এলাকায় নির্মাণাধীন দশতলা বিশিষ্ট পার্ক টাওয়ারের সপ্তম তলায় কাজ করার সময় লিফটের অংশ দিয়ে পড়ে ফাহিম হোসেন (১৪) নামের এক কিশোর নির্মাণশ্রমিক। সেই নির্মাণাধীন পার্ক টাওয়ারের মালিক সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, রাশেদুল ইসলামসহ ১৮ জন। কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা না মেনেই ভবণ নির্মাণের কাজ করছিলেন তারা। কর্মরত অবস্থায় নির্মাণশ্রমিক ফাহিম হোসেন পা ফসকে নিচে পড়ে গিয়ে মারা যান। এ ঘটনায় স্থানীয় থানায় কোনো মামলা করতে দেয়নি মালিকপক্ষ। এ ভবনের নির্মাণের কাজ পান ইকবাল হোসেন নামে এক রাজমিস্ত্রি। তিনি মিজমিজি এলাকার বাসিন্দা।

নিহত ফাহিম হোসেনের বাবা মহিন হোসেন বলেন, আমি দোকান চালিয়ে কোনরকমে সংসার চালাই। আমার তিন মেয়ে ও একমাত্র ছেলে ফাহিম হোসেন। সংসারে অভাবের তাড়নায় আমার ছেলে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ নেয়। মোবাইল ফোনে আমাকে আমার ছেলের মৃত্যুর খবর জানালে আমি নির্বাক হয়ে পড়ি। ভবনের মালিক আমিনুল ইসলামসহ কয়েকজন আমাকে থানায় মামলা না করতে চাপ দেন। আমি অশিক্ষিত মানুষ। আমাকে এক প্রকার ভয় দেখিয়ে ভবনের মালিক আমিনুল ইসলাম, রফিক মিয়াসহ কয়েকজন একলাখ বিশ হাজার টাকার একটি চেক ও নগদ চার হাজার টাকা গাড়ি ভাড়া ও কয়েক সেট কাপড় দিয়ে বিদায় করে দেন। আমি তাদের এ রায়ে সন্তুষ্ট নই।

পার্শ্ববর্তী ভবনের ফ্ল্যানের মালিক ও হরিপুর বিদ্যুৎকেন্দ্রের অপারেটর রুহুল আমিন জানান, একটি ভবন করতে কোটি কোটি টাকা ব্যয় করলেও একটি মানুষের জীবনের মূল্য তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এটা অত্যান্ত দুঃখজনক। বিষয়টি কোনভাবেই মেনে নেওয়া যায় না।

নাসির উদ্দিন নামে ওই এলাকার বাসিন্দা জানান, ভবনের মালিকরা নিহত পরিবারের প্রতি সুবিচার করেননি।

আইয়ুব নগর এলাকার বাসিন্দা মনা মিয়া জানান, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের প্রকৌশলী আমিনুল ইসলাম এই এলাকায় ইতিমধ্যে সাত-সাতটি ফ্ল্যাটের মালিক বনে গেছেন। যার মূল্য কয়েক কোটি টাকা। একজন সরকারি কর্মকতা কীভাবে এত অল্প সময়ে এত টাকার মালিক বনে গেছেন এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তার সম্পদের হিসেব দেখলেই আসল রহস্য বেরিয়ে আসবে।

পার্ক ভবনের নির্মাণকাজের ঠিকাদার ইকবাল হোসেন জানান, অসাবধানতাবশত ছেলেটি কাজ করার সময় পা ফসকে গিয়ে নিচে পড়ে গিয়ে মারা যায়। নিহত পরিবারকে এ পর্যন্ত যতটুকু সম্ভব আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে ভবনের মালিক আমিনুল ইসলাম জানান, আমরা নির্মাণকাজ করার জন্য ঠিকাদার ইকবাল হোসেনের সাথে চুক্তিবদ্ধ হই। কোনো শ্রমিক মারা গেলে এর দায়দায়িত্ব তার ওপরই পড়বে। নিহত পরিবারকে এক লাখ চব্বিশ হাজার টাকা দিয়ে কীভাবে দফারফা স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। সরকারি কর্মকর্তা হয়ে অল্পসময়ে কোটি টাকার সম্পদের মালিক হওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি জমি কিনে ভবন নির্মাণ করার কাজ করে টাকা অর্জন করেছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব কবির হোসেন বলেন, ছেলেটির পরিবার অসহায় ও গরীব। একজন নির্মাণশ্রমিকের জীবনের মূল্য হিসেবে ভবন মালিকপক্ষ একলাখ চব্বিশ হাজার টাকা দিয়েছে বিষয়টি শুনে মর্মাহত হলাম। ভবন মালিকদের এমন আচরণে আমাদের ভাবিয়ে তুলছে। আশা করছি নিহত নির্মাণশ্রমিকের পরিবার ন্যায়বিচার পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, এ বিষয়ে নিহতের পরিবার মামলা করতে চাইলে অবশ্যই আমরা আইনগত সর্বোচ্চ সহযোগিতা করব।

Previous Post

ফতুল্লায় চোর প্রমাণ হলো মোবাইলেই ! হিরু শনাক্ত

Next Post

সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকার চাপায় পথচারীর মৃত্যু

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
ফতুল্লায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকার চাপায় পথচারীর মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য