• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মাদক ব্যবসায়ীদের ‘সহযোগী’ হিসেবে সাংবাদিক গ্রেপ্তার

Tuesday, 23 August 2022, 9:34 am
মাদক ব্যবসায়ীদের ‘সহযোগী’ হিসেবে সাংবাদিক গ্রেপ্তার
13
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক তুষার আহম্মেদকে (২৮) মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে গ্রেপ্তার করেছে র‌্যাব–১১। পরিবারের সদস্যরা বলছেন, সোর্সের মাধ্যমে বাসা থেকে ডেকে নেওয়ার ১৮ ঘণ্টা পর সোমবার রাতে মাদক মামলার আসামি হিসেবে তুষারকে পুলিশে সোপর্দ করে র‌্যাব-১১।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক প্রথম আলোকে বলেন, তুষার আহম্মেদসহ চারজনকে সোপর্দ করে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় তুষারসহ চারজনকে আসামি করা হয়েছে।

তুষার আহম্মেদ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সংবাদচর্চা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন। পত্রিকাটির সম্পাদক মুন্না খান প্রথম আলোকে বলেন, তুষার মাদক ব্যবসায়ী কি না, তা তিনি জানেন না। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত তুষার নির্দোষ। স্থানীয় যুগের চিন্তা পত্রিকার সাংবাদিক সাদ্দাম হোসেন র‌্যাবের সোর্স হিসেবে তুষারকে বাসা থেকে ডেকে নিয়ে র‌্যাবের কাছে তুলে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সোমবার রাতে র‌্যাব-১১–এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের দেওভোগ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৭৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন মো. মানিক (৪১), আলতাফ হোসেন (৪৫), তোতা মিয়া (৩৮)। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্বীকারোক্তি অনুযায়ী ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর সহযোগী তুষার আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তুষারের সহযোগিতায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপর চার আসামি শাহাবুদ্দিন (৪২), রাব্বি মোল্লা (২৮), সোহেল (৩০) ও আলম (৩২) পালিয়ে যেতে সক্ষম হন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তুষার আহম্মেদের চাচা শহীদুল ইসলাম অভিযোগ করেন, রাতে তাঁর ভাতিজা তুষারকে ফোন করে ডেকে নিয়ে যান র‌্যাবের সোর্স স্থানীয় পত্রিকার সাংবাদিক সাদ্দাম হোসেন। এর পর থেকে তুষার নিখোঁজ ছিলেন। সোমবার দুপুরে তাঁরা জানতে পারেন র‌্যাব তাঁকে ধরে নিয়ে গেছে। তিনি বলেন, তুষার সাংবাদিকতা করেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

তুষারের সঙ্গে মাদক ব্যবসায়ী সোহেলের যোগাযোগ প্রসঙ্গে শহীদুল ইসলাম বলেন, তুষারের শাশুড়ির কাছে সোহেলের মা দুই লাখ টাকা পান। সেই টাকার জন্য রোববার তুষারকে দুইবার ফোন করেছিলেন সোহেল। তুষারকে ধরে নিয়ে র‌্যাব মাদক মামলায় চালান দিয়েছে।

সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতে কী হয়েছে, তা তিনি জানেন না। তুষারকে বাসা থেকে ডেকে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানির স্কোয়াড্রন লিডার মনিরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাতেনাতে সহযোগী তুষার এবং মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তুষার যতটুকু অপরাধ করেছেন, মামলায় ততটুকুই উল্লেখ করা হয়েছে। নিরপরাধ কাউকে হয়রানি করার প্রশ্নই ওঠে না। তুষার এ ঘটনার সঙ্গে কতটুকু জড়িত, সেটি তদন্তেই বেরিয়ে আসবে।

সূত্র : প্রথম আলো

Previous Post

নগরীতে ৯৭৫ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের জালে ৪

Next Post

ট্রাকে ট্রাকে ফেনসিডিল ! অধরা মূল হোতা

Related Posts

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

Next Post
ট্রাকে ট্রাকে ফেনসিডিল ! অধরা মূল হোতা

ট্রাকে ট্রাকে ফেনসিডিল ! অধরা মূল হোতা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য