• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চিরকুট : ‘আমাদের দুই বোনের সাথে টাইগারকেও (কুকুর) কবর দিও’

Sunday, 11 September 2022, 9:09 am
চিরকুট : ‘আমাদের দুই বোনের সাথে টাইগারকেও (কুকুর) কবর দিও’
31
SHARES
101
VIEWS
Share on FacebookShare on Twitter

মা বাবার বিচ্ছেদের পর দুই বোন বেড়ে উঠেছে নিজেদের মতো করে ই । মা অন্যত্র বিয়ে করে সংসার পেতেছেন আর বাবা স্ট্রোক করে প্যারালাইজড ও বাকপ্রতিবন্ধী ।

নেই মায়ের স্নেহ । নেই বাবার আদর । এমন জীবনে বেছে নেয় বোবা প্রাণী কুকুর কে । পড়ালেখার পাশাপাশি বাড়িতে ফিরে একমাত্র কুকুর ই ছিলো দুই বোন পারুল ও শাহনাজের খেলার সাথী । সেই খেরার সাথী কুকুর টি মারা যাবার পর দুই বোন আত্মহত্যার চেষ্টা করে হাতের রগ কেটে ঘুমের ওষুধ খেয়ে । দুই বোন চিরকুট লিখে যায় আমাদের মৃত্যুর পর কুকুরের সাথে আমাদের কবর দিবা ! এই কুকুর আমদের ভাই ।

আড়াইহাজারে পোষা কুকুর মারা যাওয়ায় দুই বোন ঘুমের ওষুধ সেবন করে ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়াইহাজারের মুকুন্দী এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই বোন হলেন- ওই এলাকার মোস্তফা মিয়ার মেয়ে পারুল আক্তার (২৩) ও শাহনাজ (২১)। মোস্তফা মিয়া ওই এলাকার পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।

স্থানীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার। সুদীর্ঘ প্রাচীর ঘেরা বাড়িতে একটি কক্ষে মেঝের বিছানায় মৃত কুকুরটিকে দেখতে পান। বিছানার চাদরে লেগে আছে রক্তের দাগ। পাশে মেঝেতে পড়ে আছে দু’টি ছুরি, কিছু ট্যাবলেটের পাতা।

ওসি বলেন, চারদিকে অন্তত সাত ফুট উচু প্রাচীরঘেরা একশ’ শতকেরও বেশি জমি। সেই প্রাচীরের উপর লোহার গ্রিল আছে আরও পাঁচ ফুট। তার মাঝখানে একটি পুরোনো দোতলা বাড়ি। ওই বাড়িতে বৃদ্ধা দাদি ও বাবার সাথে থাকতেন পারুল ও শাহানা। মা বিশ বছর পূর্বে তাদের ছেড়ে গিয়ে অন্যত্র বিয়ে করেন। এই পরিবারটির সাথে স্থানীয় লোকজনের কোন যোগাযোগ ছিল না।

দুই কিশোরীর দাদির দেওয়া তথ্যের বরাতে আজিজুল হক বলেন, দুই বোনের একমাত্র সঙ্গী হলো দেশী জাতের একটি কুকুর। তারা আদর করে ডাকতো ‘টাইগার’। একসাথে খাওয়া থেকে শুরু করে দুইবোনের মাঝখানে কুকুরটিকে রেখে ঘুমাতেন। কয়েকদিন আগে পায়ে গুরুতর ব্যথা পায় কুকুরটি। এই আঘাতের যন্ত্রণায় দুইদিন আগে মারা যায় প্রাণীটি। মারা যাওয়ার পরও কুকুরটিকে দুইবোনের মাঝখানে শুইয়ে রাখে তারা। একজন কুকুরটিকে ফেলবে এবং অন্যজন ফেলবে না বলে।

দুই তরুণীর ঘর থেকে তিনটা চিরকুট উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাতে লেখা আছে, ‘আমরা দুই বোন মারা গেলে আমাদের দুইজনের কবরের সাথে টাইগারকেও (কুকুর) কবর দিও। আমাদের মৃত্যুর জন্য আমাদের দাদু বা আব্বু দোষী না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভাইয়ের (কুকুরের) সঙ্গে দুই বোনকে মাটি দিবা। ভাই আমাদের আদরের ছিল।’ এমনটিও ডায়রীতে লিখেন আত্মহননের চেষ্টাকারী দুই বোন ।

‘সমাজ বিচ্ছিন্ন থাকার কারণে নিসঙ্গতা থেকে এই দুই তরুণী’ আত্মহত্যা চেষ্টা করেছেন বলে ধারণা পুলিশের। এই ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানান আড়াইহাজার থানার ওসি।

এলাকার লোকজনের সহায়তায় শনিবার বিকেলে দুই মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাবা গোলাম মোস্তফা। তাদের মধ্যে শাহানার শারীরিক অবস্থার খারাপ হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

এদিকে খবর পেয়ে হাসপাতালে আসেন ওই দুই কিশোরীর মা। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি খবর পেয়ে হাসপাতালে আসছি। মেয়েরে আইসিইউতে নিতেছে। মেয়েদের সাথে কথা বলার আগে কিছুই বলতে পারতেছি যে কি হইছে।’ গোলাম মোস্তফা স্ট্রোক করে প্যারালাইজড ও বাকপ্রতিবন্ধী হয়ে যায়। তারপর থেকে মানসিকভাবে মেয়েদের যন্ত্রণা দিয়ে আসছিল। এজন্য হয়তো মেয়েরা আত্মহত্যার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে ।’

যোগাযোগ করা হলে স্থানীয় পৌর কাউন্সিলর বশির উল্লাহ বলেন, ‘গোলাম মোস্তফার একটা ওষুধ বিক্রির দোকান ছিল। অনেকবছর আগে ওই দোকান বন্ধ করে দেয়। অন্তত ছয় বছর আগে বাড়ির চারদিকে উচু দেয়াল দেয়। তখন থেকে তাদের সাথে আর দেখা হয়নি। ছয় বছর পর তাদের বাড়িতে আজকে ঢুকলাম। প্রতিবেশী কারও সাথেও তাদের যোগাযোগ ছিল না।’

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোরশেদ বলেন, ‘ডায়েরির পাশাপাশি একটি ভিডিও পাওয়া গেছে। ২ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুই বোন মারা যাওয়া কুকুরকে নিয়ে ভিডিও করেছেন। ভিডিওতে তারা বলেছেন, কুকুরটা আমাদের ভাই, সে মারা গেছে। আমরাও মারা যাবো, তিন জনকে একসঙ্গে কবর দিবা।’

Previous Post

রূপগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার

Next Post

রূপগঞ্জের সানাউল্লাহ কাশিমপুর কারাগারে মৃত্যু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
রূপগঞ্জের সানাউল্লাহ কাশিমপুর কারাগারে মৃত্যু

রূপগঞ্জের সানাউল্লাহ কাশিমপুর কারাগারে মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য