• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তিতাসের অভিযান : “শুরু থেকে শেষ !”

Sunday, 2 October 2022, 8:58 pm
তিতাসের অভিযান : “শুরু থেকে শেষ !”
21
SHARES
67
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিচ্ছিন্ন করণের কাজ শুরু করেছে জোরেশোরে । নারায়ণগঞ্জ ও সোনারগাঁ অঞ্চলের এই তিতাসের এই সংযোগ একদিকে যেমন বিচ্ছিন্ন হচ্ছে আরেক দিকে কয়েক ঘন্টার ব্যবধানে সংযোগ স্থাপন করা হচ্ছে । এ যেন ভানুমতির খেলা।

আর এমন তিতাসের অভিযান নামক ভানুমতির খেলার আয়োজন করতে নানা নাটক মঞ্চায়নের মাধ্যমে ঘটা করে প্রচার প্রচারণা চালাতে নির্দিষ্ট কয়েকজন গণমাধ্যমকর্মীদের ডেকে নিয়ে শুরু করা হয় তিতাস গ্যাসের বিচ্ছন্ন করণের অভিযানের নাটক। গত প্রায় দেড় বছর যাবৎ এমনটি ই ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন তিতাস সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা কর্মচারী ।

নাম প্রকাশ না করার অনুরোধে তিতাসের কয়েকজন কর্মচারী এমন তথ্য দিলেও এই তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করতে ফের তিতাসের কয়েকজন কর্মকর্তাদের সাথে মুঠোফোনে এবং সরাসরি যোগাযোগ করলে তারাও স্বীকার করে বলেন এইট তো প্রকৃত পক্ষে অভিযান না । এইটা লোক দেখানো নাটক, এগুলি ভন্ডামী। যেহেতু সরকারী চাকরী করি, তাই নাম প্রকাশ না করার অনুরোধে একই কায়দায় স্বীকার করেন এমন নাটক মঞ্চায়নের কথা।

কেউ কেউ বলেন, তিতাসের নারায়ণগঞ্জ ও সোনারগাঁও অঞ্চল যেন এক লুটপাটের আখড়া। চোখের সামনে হাত বাড়ালেই যেন অবৈধ তিতাস গ্যাসের সংযোগ । এই অবৈধ সংযোগের নেপথ্যে রয়েছে তিতাস কর্তৃপক্ষের কোন না কোন কর্মকর্তার যোগসাজস । প্রতি মাসে মাসোয়ারা এবং সংযোগ বিচ্ছিন্ন হবার পর আবার সংযোগ স্থাপন করাতে মোটা অংকের উৎকোচ দিয়েই চলে এই লুটপাটের মহা কর্মযজ্ঞ। আর অভিযান নামক নাটক মঞ্চায়নের পূর্বেই পরিকল্পনা করে নির্দিষ্ট  সাংবাদিকেদের জন্য গাড়ি পাঠিয়ে নিয়ে আনা হয় অভিযান করার ঘটনােস্থলে। অভিযানের আগের রাতে অথবা ঘটনার দিন সকালে জানানো হয় কোথায় অভিযান চলবে। সাংবাদিকরা উপস্থিত হলে শুরু হয় তিতাসের পাইপ কাটা । বেলা গড়িয়ে দুপুর হলে খবর দিয়ে আনা হয় ওই অঞ্চলের উর্ধতন কর্মকর্তাকে। ওই উর্ধতন কর্মকর্তা উপস্থিত হয়ে জেল-জরিমানা ও সংযোগের হিসাব আদান প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত করেন অভিযান ।

অভিযান শেষে ফিরে আসার সময় তিতাসের সোনারগাঁও শাখার উপ মহা ব্যবস্থাপক সুরুজ আলম স্থানীয় সাংবাদিকদের হাতে হাতে কিছু খরচা দেন। আর বড় সাংবাদিকদের মোবাইল নাম্বার লিখে রেখে তাদের নাম্বারে বিকাশ করেন।

উর্ধতন কর্মকর্তাদের এমন অপকর্ম নিয়ে কেউ মুখ খুললেই সার্ভিস বুকে লাল কালি দিয়ে নানা হয়রানির ভয়ে শত অপকর্ম চোখের সামনে ঘটলেও কেউ এমন অপরাধের বিষয়ে কথা বলার সাহস রাখে না ।

তিতাস গ্যাস কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর এমন তথ্যের সাথে মিল পাওয়া গেছে ওই অভিযানের সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন গণমাধ্যমকর্মীর বর্ণনায়। তারাও বলেন, তিতাসের অভিযানের সময় স্থানীয় কয়েকজন সাংবাদিকদেরও খবর দেয়া হয় । দুপুরে খাবার ও অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের হাতে দেয়া হয় ৫শ থেকে ১ হাজার করে টাকা।

এমন গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চেয়ে তিতাসের আঞ্চলিক বিপণন (সোনারগাঁ) বিভাগের জি এম মেসবাউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, আমরা গাড়ি পাঠিয়ে তাদের নিয়ে আসি। এবং দুপুরের খাবারের ব্যবস্থাসহ আপ্যায়নের ব্যবস্থাও থাকে। নগদ টাকা দেয়ার বিষয়ে জানতে চাইলে এবং এমন টাকা দেয়ার বিকাশসহ নগদের কিছু তথ্য প্রমাণ রয়েছে বলে জানতে চাইলে জি এম মেসবাউর রহমান আরো বলেন, ‘এগুলি ঠিক না।’  টাকা দিয়ে কথিত গণমাধ্যম কর্মীদের নিয়ে উচ্ছেদ নামক অভিযানের নামে ঢাকডোল পিটিয়ে নাটক মঞ্চায়ন হচ্ছে কি না এমন প্রশ্নে, ‘না না ভাই এসব ঠিক না’ বলে বিব্রতবোধ করতে থাকেন  জি এম মেসবাউর রহমান।

Previous Post

মনির হত্যা : ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

Next Post

সোনারগাঁয়ের মনির খুন : ফাঁসি পরিবর্তে চারজনের যাবজ্জীবন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সোনারগাঁয়ের মনির খুন : ফাঁসি পরিবর্তে চারজনের যাবজ্জীবন

সোনারগাঁয়ের মনির খুন : ফাঁসি পরিবর্তে চারজনের যাবজ্জীবন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য