• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফের বিতর্কিত দেলুর কান্ড : শ্রেণীকক্ষে গার্মেন্ট ব্যবসা !

Saturday, 5 November 2022, 11:48 pm
ফের বিতর্কিত দেলুর কান্ড : শ্রেণীকক্ষে গার্মেন্ট ব্যবসা !
16
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

“আর কত কর্মকান্ড করতে পারে তা দেখার বিষয় আছে। বিতর্কিত চেয়ারম্যান দেলু মদ খেয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আসেন এবং নানা সালিসিও করেন ।  তার বিরুদ্ধে তো তেলচুরির অভিযোগের কারণে পুরো এলাকায় তেলচোরা দেলু হিসেবে চিনেন,  এরপরে পুলিশ নিয়োগ কেলেংকারী, জুয়া,  গ্যাস চুরিসহ কোন অপরাধ তিনি করেন না !  তার দ্বারাই সম্ভব স্কুল প্রতিষ্ঠান কে কারখানা হিসেবে ব্যবহার করা ।  এ ঘটনায় কে কি করতে পারবে ?  উল্টো আপনারা এমন কান্ড লিখলে বিপদেও পরতে পারেন !”

**এবাবেই বন্দরের একজন প্রবীন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন ।

বন্দরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দখল করে
চেয়ারম্যানের গার্মেন্ট ও স্টক লটের ব্যবসা
বন্দর প্রতিনিধি: নিজের প্রভাব খাটিয়ে একটি এমপিওভুক্ত স্কুলে মিনি গার্মেন্ট স্থাপন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

ওই স্কুলের চারতলায় শ্রেণীকক্ষ দখল করে চলছে তার গার্মেন্ট পণ্য ও স্টক লটের ব্যবসা।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মদনগঞ্জের মাধবপাশা এলাকায় আলহাজ¦ খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনার প্রমান মিলেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত এক মাস ধরে স্কুলের চতুর্থ তলার তিনটি কক্ষ দখল করে সেখানে গর্মেন্ট ও স্টক লটের ব্যবসা সাজিয়েছেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সহায়তায় খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণ করা হয়। সদ্য নির্মিত ওই ভবনের প্রতি তলায় মোট তিনটি করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শ্রেণীকক্ষ রয়েছে। ওই ভবনের চতুর্থ তলার পুরো অংশে নিজের প্রভাব খাটিয়ে গার্মেন্ট ও স্টক লটের ব্যবসা গোড়ে তুলেছেন তিনি।

সড়েজমিনে গিয়ে দেখা যায়, তিনটি কক্ষের দুইটিতে সাড়ি সাড়ি করে রাখা তৈরীর অপেক্ষায় থাকা গামেন্ট পণ্যের কাচামাল, একটিতে তৈরী হওয়া মালামাল কার্টুন করে রাখা হয়েছে এবং আরেকটি কক্ষে বেশ কয়েকটি মেশিন ও আয়রনের টেবিল সহ প্রয়োজনীয় কিছু উপকরন।

তবে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি এখানে শুধু মালামাল রাখা হয়েছে। কোন ধরনের কারখানার কার্যক্রম এখানে চলছে না।

তবে তার বক্তব্য নেওয়ার জন্য খোঁজ করা হলে তাকে আর খুঁজেই পাওয়া যায়নি।

এদিকে শ্রেণী কক্ষের অভাবে একই বেঞ্চে বসে চার থেকে পাঁচজন করে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। তবে এত কিছুর পরেও সেই প্রভাবশালী চেয়ারম্যানকে কেউ কিছু বলার সাহস দেখাইনি। এই বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্যের জন্য তার খোঁজ নিলে ওই স্কুলের সহকারি শিক্ষক এমএ সালাম জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার মুঠোফোন তার কাছে রেখে কোথায় যেন চলে গেছে, তাকে আসেপাশে খুঁজেও পাওয়া যায়নি।

বন্দরের আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪১৫ জন। এছারাও স্কুলটিতে পাঠদানে ১ জন এমপিওভুক্ত সহকারি শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষক রয়েছেন। তবে ওই স্কুলে নেই কোন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের পরিবর্তে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন মো. দিদার হোসেন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি প্রথমে মুঠোফোনে অভিযুক্ত চেয়ারম্যানের সাথে কথা বলে প্রতিবেদককে ম্যানেজ করার কথা বলেন।

এমন অনৈতিক সুবিধা করতে না পেরে তিনি তাৎক্ষণিক সেই স্থান থেকে সটকে পরেন।।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সটকে পরায় ওই স্কুলের বাংলা ও গণিতের সহকারি শিক্ষক লাভলী আক্তারের কাছে স্কুলে এভাবে মালামাল রাখা বৈধ কিনা জানতে চাইলে তিনি বলেন, এভাবে স্কুলে মালামাল রাখা ঠিক না। তার এত টাকার মালামাল নষ্ট হয়ে যাবে, তাই সমায়িক সময়ের জন্য রেখেছেন।

এগুলো রাখার অনুমতি কে দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, যিনি এখানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন তিনি বলতে পারবেন। আমি এখানে সহকারি শিক্ষক হিসাবে আছি। ওই বিষয়ে গণিতের আরেক শিক্ষক এমএ সালামের সাথে কথা হলে তিনি জানান, আমাদের স্কুলের চতুর্থ তলায় কোন ক্লাশ হয় না। বলতে পারেন অনেকটা পরিত্যক্ত। শ্রেণীকক্ষ খালি আছে তাই সাময়িক সময়ের জন্য রেখেছে। আবার সরিয়ে নিবে।

শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে গর্মেন্ট কারখানা স্থাপন ও গার্মেন্ট পণ্য স্টক করা ঠিক কিনা জানতে চাইলে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে রাখা ঠিক না। তবে যতদুর জানি, তিনি সম্প্রতি এগুলো এখান থেকে সড়িয়ে নিবেন।

এমন ঘটনায় বন্দর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান বলেন, এই ধরনের কোন তথ্য আমার জানা নাই। কতদিন ধরে সেখানে এগুলো রাখা হয়েছে সেই হিসাবও আমার কাছে নেই। সুতরাং অনুমতি দেওয়ারতো প্রশ্নই আসে না। বেসরকারি স্কুলের সব কিছু দেখেন ওই স্কুলের ম্যানেজিং কমিটি। এখানে আসলে আমাদের তেমন কিছু করার থাকে না, তবে ওই সব মালামাল সড়িয়ে নিতে তাদের নির্দেশনা দিব। তারা যদি তা না মানেন তবে, উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের স্বীকৃতি অথবা এমপিও স্থগিত করা হতে পারে।

যার বিরুদ্ধে এতসব অভিযোগ সেই কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি সেখানে কোন মেশিনারিজ নেই বলে দাবি করে বলেন, আমি আমার বাড়ির সামনে একটি নতুন সেড তৈরী করছি। তাই কিছু মালামাল এখানে রেখেছি। গত ১৫ দিন যাবৎ ওই মালামালগুলো সেখানে রাখা হয়েছে। আমি কিছুদিনের মধ্যেই এগুলো সরিয়ে নিব।

Previous Post

‘মজিবুর আপাদমস্তক ভন্ড ! প্রধানমন্ত্রীর ছবি এডিট’- তীব্র ক্ষোভ

Next Post

“দেন আমাগো জেলেই দেন ! এই হইলো আমাগো দেশ !”

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
“দেন আমাগো জেলেই দেন ! এই হইলো আমাগো দেশ !”

“দেন আমাগো জেলেই দেন ! এই হইলো আমাগো দেশ !”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য