• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৩ মামলা : ভয়ংকর বজলু কারাগারে, রিমান্ড শুনানী রোববার

Saturday, 19 November 2022, 8:23 pm
৩ মামলা : ভয়ংকর বজলু কারাগারে, রিমান্ড শুনানী রোববার
10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধে ২৩ টি মামলা রয়েছে রূপগঞ্জের চনপাড়ার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বজলুর রহমান ওরফে বজলুর । এমন অসংখ্য অপরাদের অংশ হিসেবে বজলুর রহমান ওরফে বজলু ওরফে ডন বজলুকে গ্রেফতারের পর শনিবার দুপুরে র‍্যাব গ্রেপ্তারকৃত বজলুকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে।

র‍্যাব -১ এর সহকারী পরিচালক এএসপি নোমান আহমদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে তাকে গ্রেপ্তারের পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।

এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে রূপগঞ্জবাসীর মাঝে।

র‌্যাব কর্তৃক পৃথক তিনটি মামলা দায়ের করে বজলুর রহমান ওরফে বজলু ওরফে ডন বজলুকে রূপগঞ্জ থানায় হস্তান্তরের পর থানা পুলিশ তিনটি মামলায় ই সাত (৭) দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। এমন আবেদনের পর শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত থেকে আগামীকাল রোববার (২০ নভেম্বর) রিমান্ডের শুনানীর দিন দার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের( চনপাড়া বস্তি) চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী কায়েতপাড়া ইউপি সদস্য বজলুর রহমান বজলুকে (৫২) শুক্রবার বিকেলে চনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, পাচ রাউন্ড গুলি, ২২০ গ্রাম হেরোইন, একটি টি মোবাইল, ভারতীয় ২৫ হাজার জাল রুপি, বাংলাদেশী ৭৫ হাজার জাল টাকা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫শ টাকা। গ্রেপ্তারকৃত বজলুর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ দুই ডজন মামলা রয়েছে বিচারাধীন ।

র‍্যাব জানায়, শুক্রবার বিকেলে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (চনপাড়া বস্তি) এলাকায় র‍্যাব-১ এর একটি অভিধানিক দল অভিযান চালিয়ে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর মূল হোতা ইউপি সদস্য বজলুর রহমান বজলুকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, পাচ রাউন্ড গুলি, ২২০ গ্রাম হেরোইন, একটি টি মোবাইল, ভারতীয় ২৫ হাজার জাল রুপি, বাংলাদেশী ৭৫ হাজার জাল টাকা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত বজলু  একজন চিহ্নিত অস্ত্রধারী, দূর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সে রূপগঞ্জ থানাধীন চনপাড়া বস্তি এলাকার মাদক ব্যবসার অন্যতম মূলহোতা ও নিয়ন্ত্রক। দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। এছাড়া নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলাতে তার বেশ কয়েকজন সহযোগী হিসেবে কাজ করে থাকে।  চনপাড়া বস্তির শীর্ষ ৫/৬ টি মাদক কারবারীর প্রধান সমন্বয়ক ও গডফাদার ছিলেন বজলু। বস্তি এলাকার মাদকের প্রায় ২০০ টি স্পট হতে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে বজলু এই ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে কেউ চাঁদা না দিলে তার কপালে নেমে আসত নির্যাতনের ভয়াবহতা। এসব আধিপত্য বিস্তার নিয়ে গত এক-দেড় বছরে নিহত হয়েছেন ছয়জন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে অপরাধী গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা (র‌্যাব) চনপাড়া বস্তিততে অভিযান চালালে বজলুর নির্দেশে অপরাধীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করে অপরাধী ছিনিয়ে নেওয়ারও অপচেষ্টা চালায়।

Previous Post

ফতুল্লার কুখ্যাত মাদক কারবারী তাসলিমা ও সুরুজ গ্রেফতার

Next Post

দুরন্ত বিপ্লব খুন হননি, বুড়িগঙ্গায় ডুবে মৃত্যু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
দুরন্ত বিপ্লব খুন হননি, বুড়িগঙ্গায় ডুবে মৃত্যু

দুরন্ত বিপ্লব খুন হননি, বুড়িগঙ্গায় ডুবে মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য