• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার !” তিতাসের ভন্ডামী

Tuesday, 22 November 2022, 6:36 pm
“লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার !” তিতাসের ভন্ডামী
26
SHARES
83
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রবাদে আছে, “লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার,

গণিয়া বাছিয়া দেখি সাড়ে তিন হাজার !”

এমন প্রবাদের কথা স্বরণ করিয়ে দিলেন নারায়ণগঞ্জ জেলার তিতাসের আঞ্চলিক বিপণন (সোনারগাঁ) বিভাগের জি এম মেসবাউর রহমান । তিনি জানান, সাম্প্রতিক সময়ে প্রায় অর্ধ লক্ষাধিক অবৈধ তিতাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষের সোনারগাঁ জোনাল কার্যালয়। এতো বিশাল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও নাকের ডগায় তারাব পৌরসভার রূপসী কলাবাগান এলাকায় অবস্থিত তামিম টেক্সটাইলটি। যে ফ্যাক্টরীটি দীর্দিন যাবৎ অবৈধ তিতাস সংযোগ দিয়ে গ্যাস চুরির মহোৎসব চালাচ্ছে।

অথচ কয়েকদিন পর পর তিতাস কার্যালয়ের যাত্রামুড়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাউর রহমান কয়েকজন ক্যামেরাম্যানদের ডেকে নিয়ে ফটোসেশন করে বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন (!), রাস্ট্রের বিশাল দায়িত্ব পালন করেছেন (!) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ডেকে নিয়ে জরিমানা করিয়েছেন (!) মর্মে বিভিন্ন গণমাধ্যমের দপ্তরে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রচার প্রকাশ করতে অনুরোধও করে যাচ্ছেন । একই সাথে এমন প্রচার চালাতে বিশেষ পেশার কিছু উচ্ছিষ্টভোগিদের নগদ ও বিকাশের মাধ্যমে টাকা দিয়ে প্রচার চালাতেও অনুরোধ করেন ।

তিতাসের এমন উচ্ছেদ অভিযান ও জরিমানার বিষয়টি পুরোটাই নাটক ও তিতাসের অসাধু কর্তাদের ভন্ডামী বলেও খোদ তিতাসের কোন কোন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর কাাছে মন্তব্য করেন। যার প্রেক্ষিতে বিগত সময়ে নারায়ণগঞ্জ নিউজ আপডেট  তিতাসের অভিযান : “শুরু থেকে শেষ !” /  রূপগঞ্জে ফের তিতাসের বিচ্ছিন্ন নাটক মঞ্চায়ন ! সন্ধ্যায় সংযোগ /  ফতুল্লায় তিতাসের নাটক মঞ্চায়ণ ! ফের বাণিজ্যের বীজ বপন / ‘আবারো ক্যামেরা নিয়ে নাটক মঞ্চায়ন করলো তিতাস !’ এমন অসংখ্য শিরোণামে সংবাদ প্রকাশ হলেও টনক নড়ে নাই তিতাসের এই অসাধু কর্মকর্তাদের।

এমন অপকর্মের বিষয়ে সোমবার (২১ নভেম্বর) রাত ৯ টা ৪৩ মিনিটে মুঠোফোনে তিতাস গ্যাসের যাত্রামুড়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাউর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ৪ মিনিট ১৬ সেকেন্ডর আলোচনায় (অন রেকর্ড আবার অব দ্যা রেকর্ডে) এমন অপকর্ম কে নাটক মঞ্চয়নের বিষয়টি অস্বীকার করেন । এবং কোন বিশেষ পেশার উচ্ছিষ্টভোগিদের নগদ বা বিকাশে টাকা পাঠিয়ে অভিযানের নাটক প্রচারের বিষয় অস্বীকার করলেও প্রতিবেদকের হাতে নগদ ও বিকাশে টাকা দেয়ার যথেষ্ঠ প্রমাণ রয়েছে বলে উল্লেখ করলে তিনি বিব্রত বোধ করেন ।  

 

রূপগঞ্জ উপজেলায় নিয়মনীতিকে পাত্তা না দিয়ে দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের অবৈধ আবাসিক সংযোগ ব্যবহার করে আসছে তামিম টেক্সটাইল নামে একটি তুলা কারখানা। প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে তিতাসের গ্যাস ব্যবহার করে।

দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন অপকর্ম চলে আসলে বিকারহীন প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষ। কোনো পদক্ষেপই তারা গ্রহণ করছে না। জানা গেছে, রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রতিমাসে মোটা অংকের মাসোয়ারা দিয়ে কারখানাটি চালিয়ে আসছে তামিম টেক্সটাইল কর্তৃপক্ষ। এতে প্রতি বছর বিশাল রাজস্ব হারাচ্ছে সরকার।

তামিম টেক্সটাইলটি মূলত উপজেলার তারাব পৌরসভার রূপসী কলাবাগান এলাকায় অবস্থিত। কারখানার মালিক নূর হোসেন স্থানীয় প্রভাবশালী। এতে কাজ করেন অন্তত ৮-১০ জন শ্রমিক। বিভিন্ন গার্মেন্টস থেকে পরিত্যক্ত ও ময়লা তুলা কিনে এনে কারখানায় বয়লারের মাধ্যমে পরিষ্কার করা হয়।

প্রতিষ্ঠানে রয়েছে তিনটি বয়লার, যেগুলো চালানো হয় তিতাস গ্যাসের অবৈধ আবাসিক সংযোগে। গ্যাসের সংযোগও নিম্নমানের পাইপে করা। স্থানীয়দের লাইনের সঙ্গে আবার কারখানার গ্যাস লাইন সংযুক্ত। ফলে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

কারখানায় চালু থাকা তিন ব্রয়লারে মাসিক ৪০ হাজার টাকা বিল আসা খুবই স্বাভাবিক। তার ওপর বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ নিতে খরচ হয় কয়েক লাখ টাকা। কিন্তু কারখানার মালিক নূর হোসেন এসবের ধার ধারেন না। স্থানীয় প্রভাব খাটিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিলেও তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না।

জানা গেছে, নূর হোসেন তার কারখানায় গ্যাস সংযোগ দিতে তিতাস গ্যাসের যাত্রামুড়া জোনাল অফিসের কর্মকর্তাদের মাসোয়ারা দিয়ে ম্যানেজ করেন।

স্থানীয়দের অভিযোগ, তামিম টেক্সটাইলের অবস্থান বিবেচনায় গ্যাস সংযোগ সমীচীন নয়। তবুও প্রতিষ্ঠানের মালিক গ্যাস সংযোগ দিয়েছেন- কিন্তু তিতাস এ ব্যাপারে কখনোই কোনো ব্যবস্থা নেয়নি। বড় ধরনের বিস্ফোরণের সম্ভাবনা থাকলেও নিজেরা বাড়ি ঘর ছেড়ে যেতে পারছেন না। সব সময় আতঙ্ক নিয়ে বসবাস করতে হয় তাদের। ফলে যত দ্রুত সম্ভব এ সংযোগ বিচ্ছিন্ন করার দাবি করেছেন স্থানীয়রা।

তামিম টেক্সটাইলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সোহাগের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে গণমাধ্যমকে তিনি বলেন, আমি কয়েকমাস আগে এ কারখানায় এসেছি। এখানকার গ্যাস সংযোগ অবৈধ কিনা জানি না।

কারখানা মালিক নূর হোসেনকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

তিতাস গ্যাসের যাত্রামুড়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাউর রহমান বলেন, রূপসী এলাকায় ব্যান্ডেজ কারখানা অবৈধ গ্যাসে চলছে বলে তথ্য পেয়েছি। শীঘ্রই অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হবে।

দীর্ঘদিন ধরে একটি কারখানা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানে কিনা বা আগে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি- এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

Previous Post

‘খেলা হবে এবং শামীম ওসমানরা..... !’ মন্তব্য প্রতিবেদন

Next Post

রূপগঞ্জে হোন্ডা থেকে ছিটকে যুবক নিহত

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
রূপগঞ্জে হোন্ডা থেকে ছিটকে যুবক নিহত

রূপগঞ্জে হোন্ডা থেকে ছিটকে যুবক নিহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য