• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চাষাঢ়ায় পারভীন ওসমানের গাড়ীতে আগুণ, নানা গুঞ্জন

Tuesday, 20 December 2022, 1:39 am
চাষাঢ়ায় পারভীন ওসমানের গাড়ীতে আগুণ, নানা গুঞ্জন
40
SHARES
129
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সোমবার রাতে প্রয়াত সংসদ সদস্য ওসমান পরিবারের গৃহবধু ও নারায়ণগঞ্জ জাতীয় পার্টির কান্ডারী পারভীন ওসমানের গাড়ীতে আগুণ লেগেছে।

এমন খবর মঙ্গলবার সারাদিন নারায়ণগঞ্জ মহানগরীতে চাউর ছিলো ।

প্রয়াত নেতা নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমানের গাড়ীতে চাষাঢ়ায় আগুণে খবরে সকলের মাঝেই ছিলো প্রকৃত ঘটনা জানার আগ্রহ। ছিলো নানা গুঞ্জন ।

শেষ পর্যন্ত জানা গেলো আতশবাজি থেকেই আগুণের সূত্রপাত হলেও শেষ পর্যন্ত আতংক ছড়িয়ে পরে পুরো নগরীতে।  আতংকের কারণে গাড়ী থেকে নেমে পরেন পারভীন ওসমান। এ সময় মায়ের পাশেই ছিলেন একমাত্র পুত্র আজমীর ওসমান। আগুণের দৃশ্য দেখে কেউ বালি নিয়ে কেউ কলসী, আবার কেউ কেউ হোটেল থেকে নানা উপায়ে পানি এনে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অনেকক্ষন চাষাড়া ছিলো আতংক। মুহুর্তের মধ্যেই নগরীতে ছড়িয়ে পরে প্রয়াত নেতা নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমানের গাড়ীতে চাষাড়ায় আগুণের খবর ।

পরবর্তীতে খোজ নিয়ে জানা যায়, মেসির দল আর্জেন্টিনার জয়ের পরপর গাড়িযোগে আনন্দ মিছিল নিয়ে বের হন জাতীয় পার্টির নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমানসহ তার পরিবারের অন্য সদস্যরা । পরে তারা চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে গাড়িতে অবস্থান নেন। এ সময় পাশ থেকে আতশবাজি ছিটকে পড়ে পারভীন ওসমানের গাড়ির সামনে আগুন জ্বলে ওঠে৷ সেখানে থাকা স্থানীয়রা দ্রুত আগুন নেভায়।

সারা বিশ্ব বাসীর  চোখ ছিলো কাতার বিশ্বকাপের  শ্বাসরুদ্ধকর  ফাইনালে ।  টানটান উত্তেজনা শেষে টাইব্রেকে ফ্রান্সকে  (৩) ৪ – (৩) ২ গোলে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে নারায়ণগঞ্জে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছে মেসি-দি মারিয়ার সমর্থকরা।

মেসির দল আর্জেন্টিনার জয়ের পর পর গাড়িযোগে আনন্দ মিছিল নিয়ে বের হন জাতীয় পার্টির নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমানসহ তার পরিবারের অন্য সদস্যরা।

পরে তারা চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে গাড়িতে অবস্থান নেন। এ সময় পাশ থেকে আতশবাজি ছিটকে পড়ে পারভীন ওসমানের গাড়ির সামনে আগুন জ্বলে ওঠে৷ সেখানে থাকা স্থানীয়রা দ্রুত আগুন নেভায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পরে তিনি অন্য গাড়িতে উঠে আনন্দ মিছিলে যোগ দেন।

নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকায় নেচে-গেয়ে, গেঞ্জি-শার্ট খুলে, ভুভুজেলা বাজিয়ে আর আতশবাজি ফুটিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুধু চাষাঢ়াই নয়, নগরীর ২ নম্বর রেলগেট, নিতাইগঞ্জসহ আশপাশের অলিগলি থেকে মেসি আর আর্জেন্টিনা স্লোগান দিয়ে প্রিয় দলের জয়ে উপভোগ করতে মিছিল নিয়ে বের হয় স্থানীয়রা। আর্জেন্টিনার সমর্থকদের মিছিলে প্রায়ই এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে নগরের প্রধান সড়কে।

আর্জেন্টিনার সমর্থকরা জানান, এবারের কাতার বিশ্বকাপ তাদের কাছে স্বপ্নপূরণের জয়৷ কাঙ্ক্ষিত সেই জয় শুধু আর্জেন্টিনার নয়, এ জয় ফুটবলমোদীদের। সে খুশিতে তারা সড়কে নামে।

চাষাঢ়া এলাকায় আনন্দ মিছিলে থাকা বেসরকারি কলেজের ছাত্র হাসান মাহমুদ বলেন, ‘আমি মেসি ভক্ত। আর্জেন্টিনার জয় আমাদের ফুটবল খেলা উপভোগ করার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে৷ ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হলো। আমরা তো আগের জয় দেখেনি, এবার দেখলাম। আসলেই ম্যাচটি সবাই উপভোগ করেছি।’

চা দোকানি নিজাম উদ্দিন বলেন, ‘চোখ জুড়ানো একটি খেলা দেখলাম। মাঝখানে ফ্রান্স গোল করার পর অনেক ভয় ছিল। তারপর সব কিছু শেষে জয় হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের। এই প্রজন্ম আর্জেন্টিনার জয় দেখল, মেসির জয়ে আমরা আনন্দিত৷’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, জয়ের খুশিতে পাড়া-মহল্লা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়কে নামে উৎসুক জনতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে আগে থেকে পুলিশের টহল টিম মোতায়েন ছিল। আনন্দ মিছিল শেষে যে যার গন্তব্য স্থানে ফিরে গেছে। পরে যান চলাচল স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসে।

Previous Post

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বানিজ্যিক স্কুল

Next Post

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ কার্যালয়ের তদন্তে হরিলুটের চিত্র

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ কার্যালয়ের তদন্তে হরিলুটের চিত্র

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ কার্যালয়ের তদন্তে হরিলুটের চিত্র

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য