• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘এখন টনক নড়েছে, চার বছর কি করলেন ?’ আইভীর প্রশ্ন

Saturday, 7 January 2023, 11:51 pm
‘এখন টনক নড়েছে, চার বছর কি করলেন ?’ আইভীর প্রশ্ন
11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

‘এখন অনেকের টনক নড়েছে। খান বাহিনী চাই না, হোন্ডা বাহিনী চাই না, অমুক বাহিনী চাই না বলছেন। এই চারবছর কী করলেন? এই চার বছর কোথায় ছিলেন? ত্রিশ বছর যাবৎ এই শহরকে জিম্মি করে রেখেছেন আর হঠাৎ ইলেকশন সামনে আসায় এই কথাগুলো বলে জনগণের ভোট পাওয়ার আশা করছেন।’

নারায়ণগঞ্জ সদর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানের প্রতি ইঙ্গিত করে কঠোর সমালোচনা করে শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে একটি সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাসিক মেয়র আইভী এমন মন্তব্য করেছেন ।

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে নারায়ণগঞ্জের রাজধানী কুমিল্লা হয়ে যায় কিনা জানি না। নামও পরিবর্তন হয়ে যেতে পারে। নারায়ণগঞ্জের নাম পরিবর্তন করে ওসমান নগরী হলে বোধহয় বেশি ভালো হতো। এই যে এত অত্যাচার, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীই রুখে দাঁড়িয়েছে। কারণ দীর্ঘদিন যখন রাজা অত্যাচারী হয়ে উঠে তখন প্রজারাও শক্তিশালী হয়ে ওঠে। প্রজারা যে নারায়ণগঞ্জে শক্তিশালী হয়ে উঠেছে তা দেখেছেন।’

তিনি বলেন, ‘আমরা তো নারায়ণগঞ্জে প্রজা। রাজার রাজত্ব আমরা মেনে নিয়েছি। আমরা নীরিহ প্রজা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠি, দুয়েকটা কথা বলার চেষ্টা করি। যেমন এইখানে দুয়েকজন বলে গেলেন। দুঃখ, কষ্ট যখন বিশাল আকারে হয়ে যায় তখন প্রতিবাদস্বরূপ কিছু বলে ফেলি। নাহলে আপনাদের কর্তৃত্ব আর নেতৃত্ব মেনে নিয়েই নারায়ণগঞ্জের মানুষ চলছে।’

হকার ইস্যুতে সংঘাত প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের নগরী হকারের নগরী। ২০১৮ সালের ১৬ জানুয়ারির কথা মনে আছে নিশ্চয়ই। সেদিন অনেকেই আহত হয়েছিলেন। সেদিন গুলি করা হয়েছিল, মারা যেতে নিয়েছিলাম। আমার কিছু অকুতভয় কর্মী মানবঢাল তৈরি করে বাঁচিয়েছিল। এই ঘটনায় পুলিশ রিপোর্ট দিয়েছে, অস্ত্রধারী শাহ্ নিজামের অস্ত্র দেখেছে কিন্তু অস্ত্রটি লাইসেন্স করা, আপাতত ওনাকে পাওয়া গেল না বিধায়, ওনার সাক্ষাৎকার নেওয়া গেল না বিধায়, ওনাকে অস্ত্র মামলা থেকে খালাস দেওয়া হলো। এই রিপোর্ট দিয়েছে গত তিনদিন আগে। আমরা এই রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি দেবো। আমরা দুই বছর ঘুরেছি, মামলা নেয় নাই। পরে হাইকোর্টের থেকে আদেশ নিয়ে মামলা করেছি।’

আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ শহর ঐতিহ্যবাহী শহর। সোনারগাঁয়ে ছিল বাংলার রাজধানী। পাটের জন্য বিখ্যাত ছিলাম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, লেখাপড়া, খেলাধুলায় নারায়ণগঞ্জ এগিয়ে ছিল। বিগত ত্রিশ-চল্লিশ বছর যাবৎ আমাদের পরিচয় আমরা সন্ত্রাসের নগরী। এই পরিচয়ে পরিচিত হতে চাই না। আমরা আমাদের জামদানি, পাট, বিসিক নগরীর জন্য বিখ্যাত। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ছয় দফার আন্দোলন এই নারায়ণগঞ্জ থেকে হয়েছে। এই জেলায় প্রথম মিটিং হয় আওয়ামী লীগের। এইসব ঐতিহ্য আমরা এগিয়ে নিতে চাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক হালিম আজাদ, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরসালিন বাবলা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান প্রমুখ।

সাপ্তাহিক ‘বিষের বাঁশী’ পত্রিকার ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটির সম্পাদক সুভাষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন।

Previous Post

২৭ কেজি গাঁজাসহ আটক ৫ কারবারী

Next Post

'নারায়ণগঞ্জের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ'- এড. মাসুম

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
‘নারায়ণগঞ্জের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ’- এড. মাসুম

'নারায়ণগঞ্জের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ'- এড. মাসুম

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য