• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘হয় আন্দোলন না হয় মরণ’-আহমদ আযম খান

Sunday, 8 January 2023, 4:11 pm
‘হয় আন্দোলন না হয় মরণ’-আহমদ আযম খান
3
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

“আমাদের হয় আন্দোলন করতে হবে, না হয় মরতে হবে। আমাদের বিকল্প কিছু নেই। আপনারা দেখেছেন পাখির মতো গুলি করে হত্যা করেছে আমাদের নেতাকর্মীদের সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।”

এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমদ আযম খান রবিবার (৮ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা ব্যাখ্যা বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

অ্যাড. আহমদ আযম খান বলেছেন, আমাদের নেত্রী কখনো আপোষ করেননি যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়েছেন তাদের সঙ্গে। শুধু নেত্রীই মুক্ত হবে না যদি আমরা নির্দলীয় নির্বাচন করতে না পারি আমাদের নেতা তারেক রহমান নির্বাসনে থাকতে হবে। এবং গণতন্ত্র থাকবে না দেশে। এ জন্য আওয়ামীকে হটাতে হবে। আমরা যদি দেশ এবং দেশের মানুষের জন্য আন্দোলন না করি তাহলে বাঁচানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমাদের পেছনে এখন অত্যাচারী সরকার আর সামনে কারাগার। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হলে দেশকে মুক্ত করতে হবে। যদি আমরা আগামী নির্বাচনে জয়ী হতে না পারি তাহলে আমাদের নেত্রী মুক্ত হবেনা। দেশনেত্রী সারা বাংলাদেশ গণতন্ত্রের প্রতীক। তিনি গৃহ কর্ম থেকে বেড়িয়ে রাজনীতিতে তার স্বামী জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্র সমৃদ্ধ বাস্তবায়নে সারাটা জীবন চেষ্টা করে গেছেন।

তিনি বলেছিলেন, আমরা ১০ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই ২৭ দফা কর্মসূচিতে যেতে পারব। ২৭ দফা আমাদের দেশটাকে মেরামতের জন্য। আমাদের ক্ষমতায় যেতে হবে আর তার জন্য ১০ দফা প্রয়োজন। আজকের ১০ দফার লিফলেট জনগণের কাছে পৌঁছানোর জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। যদি আমরা মানুষের কাছে পৌছাতে পারি তাহলে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে আমরা তারেক রহমানের হাতে ক্ষমতা যাবো।

তিনি আরও বলেন, গতকাল ও গত পরশুদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য মন্ত্রী হাসান মাহমুদ বিএনপিকে ডাক দিয়েছে নির্বাচনে যাবার জন্য। হাসি পায় তাদের কথা শুনে। আমি ওবায়দুল কাদের ও হাসান মাহমুদকে বলতে চাই আমার তো নির্বাচনে যাবার জন্য গত ১৪টি বছর যাবত লড়াই করে যাচ্ছি। অবশ্যই নির্বাচনে যাবার জন্যে ভোট লুটের জন্য না। যারা ভোট ছাড়া ক্ষমতায় থাকে পাঁচ পাঁচটি বছর তাদের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য না। আপনারা আসুন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।

আহমদ আযম খান বলেছেন, সেদিন সরকার প্রধান বলেছেন যদি জনগণ ভোট না দেয় জনগণের কাছে চলে যাবো। আপনারা জনগণ কে ভোট দেওয়ার সুযোগ করে দিন। দেখেন কি হয়। দীর্ঘদিন যাবত অপেক্ষায় রয়েছি। আপনারা জনগণের ভোট তাদের দিতে দিন। তারপর দেখুন কি হয় রেজাল্ট। দিনের ভোট রাতে নয়।

আহমদ আযম খান আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ও তার স্ত্রীর বৈধ সম্পদকে অবৈধ হিসেবে উল্লেখ করা হয়েছে । এর চেয়ে নির্লজ্জ নির্যাতন ফ্যাসিবাদী আর কি হতে পারে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি। এ ধরনের ফর্মাইসি আদেশ নির্দেশের। আদালত মানুষের ভরসা স্তর সেই আদালত সরকারের বনে গেছেন। যে দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজেদর আতঙ্কের জায়গা হওয়া উচিত। সেই দুর্নীতি দমন কমিশন সরকারের পকেটে চলে গিয়ে সরকারের নির্দেশে বিএনপি দমনের কমিশনে রূপান্তরিত হয়েছে।

আযম খান বলেন, ২০১৪ সালে সরকার প্রতারণা করে ক্ষমতায় এসেছে। সেটা কি আমরা দেখিনি? শুধু ১৪ সালই নয় ২০১৮ সালের সরকার সংবিধানের কথা বলে দিনের ভোট রাতে করে দেশে রাজত্ব করে আসছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য-৪ মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলাধীন জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা প্রমূখ ।

Previous Post

ফারদিনের মৃত্যু : ২ মাস কারাভোগ শেষে বুশরার জামিন

Next Post

ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারে অটো চালকদের আল্টিমেটাম

Related Posts

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারে অটো চালকদের আল্টিমেটাম

ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারে অটো চালকদের আল্টিমেটাম

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য