• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের পেটালো পদ বঞ্চিতরা

Wednesday, 1 February 2023, 8:21 pm
রূপগঞ্জে ছাত্রদল নেতাদের পেটালো পদ বঞ্চিতরা
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে ছাত্রদলের পদধারীসহ তাদের সমর্থকদের ওপর পদবঞ্চিতরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত আট (৮) জন আহত হয়েছেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সমর্থিত ছাত্রদল নেতা নাহিদ হাসান ভূঁইয়া নাহিদকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। এ কমিটি ঘোষণার পর থেকেই জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সমর্থিত ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদসহ তাদের অনুসারীরা ক্ষুব্ধ হন।

দুর্নীতি করে কমিটি দেওয়ার প্রতিবাদে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে পদবঞ্চিতরা বিক্ষোভও করেছেন।

বুধবার (১ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জের চাষাড়ায় ছাত্রদলের নতুন কমিটির নেতাদের পরিচিতি সভা হওয়ার কথা। সেই লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বাসে উঠতে শুরু করেন পদধারীদের অনুসারীরা।

বেলা ১১টার দিকে পদবঞ্চিত মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের অনুসারীরা লাঠিসোটা নিয়ে পদধারী ও তাদের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশপাশের মার্কেট ও হাটবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় আবু হোসেন, নিরা দাস, মোহাম্মদ শুভ, ইমরান হোসেনসহ অন্তত আটজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া নাহিদ গণমাধ্যম কে বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে আমার লোকজনের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতাদের অপমান করা হয়েছে। এর উপযুক্ত বিচার না হলে আমরা ছাড় দেব না।

হামলার ঘটনার সত্যতা স্বীকার করে ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন, বিএনপির দুঃসময়ে আমরা হাল ধরেছি। রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছি। বিভিন্ন সময়ে আমরা মামলা হামলার শিকার হয়েছি। পুরো মাস মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ আদালতে দাঁড়াতে হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছে যারা তাদের পদে আনা হয়েছে। আর যারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে তাদের পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমাকে তো ছাড় দেয়নি, আমার পুরো পরিবারের সদস্যরা হামলা মামলার শিকার হয়েছে। সম্পূর্ণ দুর্নীতি করে নারায়ণগঞ্জ জেলা কমিটি দেওয়া হয়েছে। এ কমিটি বাতিল করে নতুন করে ত্যাগী ও নির্যাতিতদের দেওয়ার দাবি জানিয়েছেন মাসুদুর রহমান মাসুদ।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের ঘটনার ব্যাপারে আমাদের জানা নেই। যেহেতু জেনেছি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

Previous Post

ফতুল্লায় মুক্তিযুদ্ধা খুন করে টাকা স্বর্ণালঙ্কার ও হার্ডডিস্ক লুট

Next Post

বাণিজ্যমেলার যাত্রীবেশে অটো চালককে খুন, খুনী গ্রেফতার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
বাণিজ্যমেলার যাত্রীবেশে অটো চালককে খুন, খুনী গ্রেফতার

বাণিজ্যমেলার যাত্রীবেশে অটো চালককে খুন, খুনী গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য