• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রধান শিক্ষককে পিটানোকালের উক্তি : ‘চিনে রাখ আমি কলি !’

Monday, 20 February 2023, 9:27 am
প্রধান শিক্ষককে পিটানোকালের উক্তি : ‘চিনে রাখ আমি কলি !’
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

সামান্য ঘটনাকে কেন্দ্র করে লংকাকান্ড ঘটালেন রূপগঞ্জের কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ওরফে কলি । স্কুলের একজন প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে সর্বত্র ।

রূপগঞ্জে ওয়াজ মাহফিলের দাওয়াতপত্র ও পোস্টারে অতিথির তালিকায় নিজের নাম ছোট হরফে নিচের দিকে দেওয়ার অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা গোলাম রসুল ওরফে কলি।

রোববার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা বাজারে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষকের নাম আবুল কালাম। তিনি কাঞ্চন ছাত্তার জুট মিলস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত অবস্থায় তাঁকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, ২৩ ফেব্রুয়ারি হাটাবো এলাকায় কবরস্থানের উন্নয়নের জন্য এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল হওয়ার কথা রয়েছে। মাহফিলের দাওয়াতপত্র ও পোস্টারে স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি এবং কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলামকে উদ্বোধক করা হয়েছে। এরপরই রয়েছে গোলাম রসুলের নাম। তাঁকে রাখা হয়েছে বিশেষ অতিথির তালিকায়।

আয়োজক হিসেবে আবুল কালাম ও কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল কাইয়ুম রোববার দুপুরে গোলাম রসুলের বাড়িতে মাহফিলের দাওয়াতপত্র নিয়ে যান। এ সময় দাওয়াতপত্রে নিজের নাম ছোট হরফে নিচের দিকে দেওয়া হয়েছে অভিযোগ তুলে গোলাম রসুল কলি উত্তেজিত হয়ে প্রধান শিক্ষকসহ মাহফিলের আয়োজকদের গালাগাল করে বাড়ি থেকে বের করে দেন।

মারধরের শিকার প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, ‘আমরা বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তিনি (গোলাম রসুল) ফোন করে আমাদের অবস্থান জানতে চান। আমরা কাঞ্চন বাজারে আছি জানালে তিনি একটি চায়ের দোকানে আমাদের অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর তিনি লাঠিসোঁটাসহ তাঁর কয়েকজন অনুসারী নিয়ে সেই চায়ের দোকানে এসে আমাকে পেটানো শুরু করেন। মারধরের পর তিনি বলেন, আমরা তাঁকে অপমান করেছি। দাওয়াতপত্র ও পোস্টার ঠিক করে আমরা যেন তাঁর কাছে নিয়ে যাই।’

শিক্ষকের সঙ্গে থাকা আরও দুজন ঘটনার সত্যতা শিকার করেছেন। তবে তাঁরা ওই নেতার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে রাজি হননি। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী ও রিকশাচালকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। পরিচয় গোপন রাখার শর্তে তাঁরা বলেন, গোলাম রসুল ওই শিক্ষককে মারধরের পর হুমকি দিয়েছেন। তিনি বারবার বলছিলেন, দাওয়াতপত্রে তাঁকে অপমান করা হয়েছে। এ সময় চিকার করেই কলি বলেন, “চিনে রাখ আমি কলি। আমাকে অপমান করলি কার কথায় ? এতো সাহস কাঞ্চনে তোকে দেয় কে ?”  এ সময় আশপাশের লোকজন ওই শিক্ষককে বাঁচাতে গেলে গোলাম রসুল তাঁদেরও গালাগাল করেন।

গোলাম রসুল এসব অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, মতিন নামের তাঁর এক সমর্থকের সঙ্গে শিক্ষকের কথা–কাটাকাটি হয়। এ সময় একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে তিনি ঘটনার মীমাংসা করে দেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম ও গোলাম রসুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধ কেন্দ্র করে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে গোলাগুলিসহ হামলা–মামলাও হয়েছে। প্রধান প্রতিপক্ষের নাম মাহফিলের পোস্টারে নিজের নামের আগে বড় করে ওপরের দিকে লেখার বিষয়টি গোলাম রসুল নিতে পারেননি।

এদিকে মারধরের ঘটনায় শিক্ষকের ছোট ভাই আতাউল করিম রোববার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, ‘শিক্ষককে মারধরের খবর শুনেছি। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Previous Post

ক্যাসিনোর ‘ডন’ সেলিম প্রধানের বিষয়ে হাইকোর্টের বিস্ময় !

Next Post

আড়াইহাজারে মৌমাছির আক্রমণে নিহত ১, আহত ৫

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
আড়াইহাজারে মৌমাছির আক্রমণে নিহত ১, আহত ৫

আড়াইহাজারে মৌমাছির আক্রমণে নিহত ১, আহত ৫

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য