• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডাক্তার নেতাদের পিটুনীকান্ডে রিপন গ্রেফতার, নানা গুঞ্জন

Friday, 3 March 2023, 12:12 pm
ডাক্তার নেতাদের পিটুনীকান্ডে রিপন গ্রেফতার, নানা গুঞ্জন
20
SHARES
64
VIEWS
Share on FacebookShare on Twitter

চিকিৎসক নেতাকে অপর চিকিৎসক নেতা ও তার অনুসারীরা পিটিয়ে আহত করার ঘটনায় নারায়ণগঞ্জের রাজনীতিতে আরেকটি কলংক যুক্ত হলো। একই সাথে ঘটনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রভাব বিস্তার করে অতি দ্রুত সময়ের মধ্যে স্বাচিপ নেতার অভিযোগ মামলা আকারে গ্রহণ করে আসামী গ্রেফতারের নজির সৃষ্টি করেছে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান।

যা ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে চিকিৎসক আর পুলিশকে কেন্দ্র করে। একেই সাথে এই ঘটনায় কোন কোন গণমাধ্যম ভিন্ন ভিন্ন পক্ষালম্বন করে সংবাদ প্রচার করায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নগরী জুড়ে ।

পিটুনীর শিকার স্বাচিপ নারায়ণগঞ্জ জেলার একাংশের নেতা ডাক্তার বিধান চন্দ্র পোদ্দার অভিযোগে বলেন, গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিত অনুষ্ঠানের আয়োজন করা হয় নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারের অডিটরিয়ামে। এই অনুষ্ঠানে যোগ দিতে ডাক্তারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন পেশার লোকজন আসেন। কেন্দ্রীয় নেতাদের সাথে স্বাচিপের তিনজন নেতাও ছিলেন। আমি যেহেতু নারায়ণগঞ্জ স্বাচিপ এর সাধারণ সম্পাদক জেলা বিএমএ এর সহ সভাপতি সেই হিসেবে আমাকে আগে থেকেই খবর দেয়া হয়েছিলো। কেন্দ্রীয় স্বাচিপের মহাসচিব উনি প্রথমে সোনালী ব্যাংকে এসে কিছু সময় বিশ্রাম নিয়ে “আমার সাথে একজন আসো তোমরা“ বলার পর আমি তার গাড়ীতে উঠে জেলা গ্রন্থাগারে আসি । গাড়ী থেকে নামার সাথে সাথেই দেখি ডাক্তার সোহেল, ডাক্তার নিজাম, ডাক্তার অলক এবং কয়েকজন ডাক্তার আগে থেকে অবস্থান করছেন। গাড়ী থেকে নামার সাথে সাথেই সোহেল, নিজাম বলে, “তুই এখানে কেন ?“ এ কথা বলেই চার পাঁচ জন আমাকে মারধর শুরু করে। কি কারণে আমাকে মারধর করলো আমি জানি না।

এমন ঘটনাটি ঘটে বুধবার (১ মার্চ) বিকেলে।  ঘটনার পর বুধবার দিবাগত মধ্য রাতে পিটুনীর শিকার স্বাচিপ নারায়ণগঞ্জ জেলার একাংশের নেতা ডাক্তার বিধান চন্দ্র পোদ্দার থানায় লিখিত অভিযোগ করলেও তিনি তা গণমাধ্যমে অস্বীকার করে বলেন, “আমি মৌখিকভাবে থানায় অবহিত করেছি ।”

অথচ দায়ের করা মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, বুধবার মধ্যরাতে ফরিদপুর জেলার মধুখালী থানার স্বর্গীয় নলিনী কুমার পোদ্দারের পুত্র খানপুর ৩শ শয্যা হাসপাতালের ডক্টরস কোয়ার্টারের (বেলী) বাসিন্দা ডাঃ বিধান চন্দ্র পোদ্দার (৪৯)  বাদী হয়ে স্বাচিপ নারায়ণগঞ্জ জেলার একাংশের নেতা সহযোগী অধ্যাপক ডাঃ আতিকুজ্জামান সোহেল (৪৭) এবং রিপন (৪৬)সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এই মামলা দাযেরের কয়েক ঘন্টার মধ্যে বৃহস্পতিবার রাতে মামলার করিতকর্মা তদন্ত কর্মকর্তা দারোগা কামরুজ্জামান এজাহারভূক্ত আসামী রিপনকে গ্রেফতার করেন।

এমন ঘটনায় বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর থানায় গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশের ক্ষেত্রে ছিলো রহস্যজনক নানা বিধি নিষেধ। থানার মূল ফটকে এক প্রকার তালা বদ্ধ করার চিত্রও দেখা গেছে।

ডাক্তার নেতা কর্তৃক অপর ডাক্তার নেতাকে মারধর করার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে তাতে দেখা যায় স্বাচিপ নারায়ণগঞ্জ জেলার একাংশের নেতা ডাক্তার বিধান চন্দ্র পোদ্দারকে নিয়ে টানা হেচরা করছে স্বাচিপ নারায়ণগঞ্জ জেলার একাংশের নেতা সহযোগী অধ্যাপক ডাঃ আতিকুজ্জামান সোহেল।

এই ঘটনার পর পর স্বাচিপ নারায়ণগঞ্জ জেলার একাংশের নেতা সহযোগী অধ্যাপক ডাঃ আতিকুজ্জামান সোহেল দাবী করেন,  স্থানীয়দের চোখ রাঙ্গানী ও ক্ষমতার দম্ভ করে নানা কর্মকান্ড করে বেড়ান ডাক্তার বিধান চন্দ্র পোদ্দার। যেমন নারায়ণগঞ্জেন সকল ডাক্তারদের সরকারী স্টাফদের উপর উপর চোখ রাঙ্গানী ছিলো তার প্রতিদিনের কর্মকান্ড। নারায়ণগঞ্জে তিনি চাকরী না করলেও ৩শ শয্যা হাসপাতালে তার স্ত্রী ডাক্তার দিপান্বিতার চাকরীর সুবাদে ডাক্তারদের জন্য বরাদ্ধ কারা চারটি কোয়ার্টার (ফ্ল্যাট) দখল করে একটিতে চেম্বার, একটিতে ড্রাইভারের বাসস্থান, একটিতে শ্বশুর বাড়ির লোকজনের বসবাস এবং আরকে টিতে নিজে বসবাস করছেন ক্ষমতার অপব্যবহার করে । একই সাথে সরকারী এই হাসপাতালের ক্রয় সংক্রান্ত কমিটিতেও নাকি তার বিশাল প্রভাব বিস্তার করে চলেন । তাদের এমন কর্মকান্ডে বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না । তাই ক্ষুদ্ধ হয়ে কেউ কেউ তর্ক বিতর্ক হতে পারে ।

তবে কোয়ার্টার দখলের বিষয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপারেন্টেন্ড ডাক্তার আবুল বাসার বলেন, হাসপাতারের ডক্টরস কোয়ার্টার ডাক্তার বিধান চন্দ্র পোদ্দারের স্ত্রী ডাক্তার দিপান্বিতার নাম বরাদ্ধ আছে। অপর একটি ফ্ল্যাটে তার ড্রাইভার থাকেন । আর অন্যান্যগুলি খালী আছে । তার শ্বশুড় বাড়ির লোকজন থাকেন কিনা আমি জানি না। শনিবার এসে আপনারা দেখেন আসলে কে থাকেন ওই ফ্লাটে।

Previous Post

আওয়ামীলীগ নেত্রী প্রফেসর শিরীন বেগম ভূয়া মুক্তিযোদ্ধা

Next Post

শুধু ব্যবসা নয় যাত্রী সেবার মান উন্নত করতে হবে - সাজনু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
শুধু ব্যবসা নয় যাত্রী সেবার মান উন্নত করতে হবে – সাজনু

শুধু ব্যবসা নয় যাত্রী সেবার মান উন্নত করতে হবে - সাজনু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য