• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি’- স্কুল ছাত্রকে শামীম ওসমান !

Friday, 17 March 2023, 11:40 am
‘মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি’- স্কুল ছাত্রকে শামীম ওসমান !
31
SHARES
99
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার ‘খেলা হবে’ স্লোগান দেওয়ারে পরামর্শ দিয়েছেন একজন স্কুল ছাত্রকে । তাও আবার প্রেমিকার বাড়ির সামনে গিয়ে এমন ‘খেলা হবে’ শ্লোগান দিয়ে প্রয়োজনে তাকে প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে আনার জন্য এক স্কুলছাত্রকে পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শামীম ওসমানের মতো এমন আপাদমস্তক রাজনীতিবিদের এমন প্রকাশ্যে জনসভায় ১০ শ্রেণীর ছাত্রকে পরামর্শ দেয়ায় গত দুই তিন দিন যাবৎ নারায়ণগঞ্জের অভিভাবকদের মাঝে  ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।

নগরবাসী বলছেন, একজন আইনপ্রণেতা হয়ে শামীম ওসমান আইন লঙ্ঘনের পরামর্শ দিয়েছেন। তাঁর এ পরামর্শে সমাজে যৌন হয়রানি ও কিশোর অপরাধ বাড়বে।

বুধবার (১৫ মার্চ )নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে মঞ্চে তুলে ‘মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি’ বলে পরামর্শ দেন শামীম ওসমান। সম্প্রতি এই বক্তাবলীতেই এক বখাটের যন্ত্রণায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করে।

সোবহানিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামীম ওসমান বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে দর্শকের সারি থেকে এক স্কুলছাত্র হাত উঁচিয়ে বলে, ‘খেলা হবে স্লোগান : আরেকবার হবে।’ এটি  শামীম ওসমানের দৃষ্টি কাড়ে। স্কুলছাত্রকে মঞ্চে ডেকে সে কোন ক্লাসে পড়ে জানতে চাইলে ছেলেটি জানায়, ‘ক্লাস টেন।’

এসময় শামীম ওসমান তাকে বলেন, ‘বান্ধবী টান্ধবী আছে এখানে ?’ ছাত্র হ্যাঁ বললে শামীম ওসমান বলেন, ‘ডানে-বামে, নাকি পেছনে আছে ?’ ছাত্রও রঙ্গ করে বলে, ‘পুরো মাঠেই আছে।’ শামীম ওসমান বলেন, ‘এটা জিজ্ঞেস করিনি, ওইখানে আছে কি না?’ এর উত্তরে স্কুলছাত্র জানায়, ‘অন্য কোথাও নাই।’ শামীম বলেন, ‘বাইচ্চা গেসোস, নাইলে তোর বাপ আজকে পিঠের চামড়া উঠাইতো।’

এরপর শামীম ওসমান স্কুলছাত্রকে বলেন, ‘যদি একটা পছন্দ কইরাই ফালাস। আর যদি মেয়েও পছন্দ কইরা ফালায়, তারপর শ্বশুরবাড়ি যদি বক্তাবলী না হয়, নদীর ওই পারে হয়, আর যদি বক্তাবলীর ছেলের কাছে না দেয় মেয়ে, তাইলে ওই শ্বশুরবাড়ির সামনে যাইয়া আমরা কী বলব ? খেলা হবে, খেলা হবে । মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পড়বি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার এ বক্তব্য দেখে নারায়ণগঞ্জ গনতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আওলাদ হোসেন বলেন, ‘ বাবা-মা অনেক আশা ভরসা নিয়ে একটা মেয়েকে বড় করেন। স্বভাবতই তাদের প্রত্যাশা থাকে একজন উপযুক্ত পাত্রের কাছে তার মেয়েকে বিয়ে দিবেন। আধুনিক সময়ে সন্তানরা নিজে পছন্দ করবে সেটাও সমর্থন করি। কিন্তু সেটা নিশ্চয়ই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। তার আগে মেয়ে বা ছেলে যদি কোনো ভুল করে ফেলে সারাজীবন তাকে ভূগতে হবে। তাই কোনো বাবা-মা-ই চায় না যে স্কুল জীবনে কেউ কারো হাত ধরে চলে যাবে। শামীম ওসমান একজন আইন প্রণেতা হয়েও আইন লঙ্ঘনের পরামর্শ দিয়েছেন। এটা সমাজে অবক্ষয় বাড়াবে। কিশোরদের আইন লঙ্ঘনে উৎসাহিত করবে। কিশোর-কিশোরীদের অভিভাবকরা দুশ্চিন্তায় পড়বে।’

কবি আরিফ বুলবুল বলেন, ‘এটা অত্যন্ত অপ্রত্যাশিত, অরুচিকর মন্তব্য।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল বলেন, শামীম ওসমানেরও মেয়ে আছে। তিনি কিভাবে প্রকাশ্য জনসভায় এ ধরনের একটি মন্তব্য করলেন বুঝতে পারলাম না। আইন প্রণেতা হয়ে তিনি কীভাবে এমন একটা আইন বিরোধী বক্তব্য দেন। তার এ বক্তব্য অবশ্যই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বিপথগামী করবে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘তার অবস্থানে থেকে এ ধরনের বক্তব্য কিশোর অপরাধ ও ইভটিজিং বৃদ্ধি করবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

Previous Post

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মদিন আজ

Next Post

সোনারগাঁয়ে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
সোনারগাঁয়ে নারীর গলাকাটা লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য