• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মুক্তিপণের দাবিতে অপহরণ : গ্রেপ্তার ২, অপহৃত উদ্ধার

Monday, 27 March 2023, 12:24 am
মুক্তিপণের দাবিতে অপহরণ : গ্রেপ্তার ২, অপহৃত উদ্ধার
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

আইনশৃংখলা পরিস্থিতির অবণতি এবং ঢিলেতালে থাকায় একের পর এক হত্যাকান্ডের পর এবার দিনে দুপুরে  ফতুল্লায় ১ লাখ টাকা মুক্তিপণের জন্য রাসেল (৪০) নামে এক সিএনজি চালককে অপহরণ করে অপরাধী সন্ত্রাসীরা। এমন অপহরণের ৯ ঘণ্টা পর অপহরণকারীদের কবল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এ সময় অপহরণকারীচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় রোববার (২৬ মার্চ) দুপুরে অপহৃতের ভাই বাদী হয়ে গ্রেফতাকৃত দুই যুবকসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

এর আগে, শনিবার (২৫ মার্চ) রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার শাসনগাঁও শামীম তালুকদারের মার্কেটের দ্বিতীয় তলায় পুলিশ অভিযান চালিয়ে অপহৃত সিএনজি চালক রাসেলকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারসহ গ্রেফতার করে অপহরণকারী নুর হোসেন ও হাবিবকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আরো ৩-৪ জন।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার এনায়েত নগরের সরদার বাড়ির মো. আকবর সরদারের ছেলে নুর হোসেন সরদার (৪২) ও হাসান আলীর ছেলে হাবিব সরদার (২৫)।

অপহৃত সিএনজি চালক রাসেল ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জের জলিল মিয়ার ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর ভাই রাসেল একজন সিএনজি চালক। শনিবার সকাল সাড়ে আটটার দিকে পঞ্চবটী কস্তরি হোটেলের সামনে আসামাত্র অভিযুক্তরা তার ভাইকে জোড় পূর্বক একটি অটো রিকশায় তুলে অপহরণ করে। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে অপহৃতের মোবাইল থেকে বাদীকে ফোন করে এক লাখ টাকা দাবি করে। অন্যথায় অপহৃত সিএনজি চালককে বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকি দেয়। পরবর্তীতে বাদী ৫০ হাজার টাকা প্রদান করার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত নুর হোসেন জানায় টাকা শাসনগাঁও শাহী মসজিদের সামনে নিয়ে এলে টাকা পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে বাদী পুলিশের সহায়তা নিলে পুলিশ কৌশল অবলম্বন করে ছদ্মবেশ ধারণ করে টাকা দিয়ে শাহি মসজিদ গলিতে পাঠায়। এ সময় গ্রেফতারকৃত হাবিব টাকা নিতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতাকৃত হাবিবের স্বীকারোক্তি মতে শামীম তালুকদারের মার্কেটের দ্বিতীয় তলায় একটি রুমে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত সিএনজি চালককে উদ্ধারসহ গ্রেফতার করে নুর হোসেন নামক এক অপহরণকারীকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩-৪ জন অপহরণকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানায়, বাদীর নিকট থেকে অভিযোগ পেয়ে কৌশল অবলম্বন করে আমরা প্রথমে হাবিব নামক এক অপহরণকারীকে গ্রেফতার করি। পরে তার দেখানো মতে একটি মার্কেটের দ্বিতীয় তলা থেকে অপহৃত সিএনজি চালককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারসহ সেখান থেকে গ্রেফতার করা হয় নুর হোসেন নামক অপর একজনকে। ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ে সিএনজি চালককে অপহরণ করা হয়। এবং সিএনজি চালকের সাথে ২৮ হাজার ৫’শ টাকা অপহরণকারীরা নিয়ে যায়। জড়িত অপর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

Previous Post

ক্রাইমজোন জিমখানা এবার কককটেল বিস্ফারণ তান্ডবে আহত

Next Post

রূপগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
রূপগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

রূপগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য