• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ক্লিনিকের অন্তরালে সমিতি : ৪ হাজার গ্রাহকের সাথে প্রতারণা

Thursday, 30 March 2023, 12:42 am
ক্লিনিকের অন্তরালে সমিতি : ৪ হাজার গ্রাহকের সাথে প্রতারণা
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

চার হাজার গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মায়ের ছায়া শ্রমজীবী সমিতির বিরুদ্ধে। এ নিয়ে গ্রাহকদের মধ্যে গত কয়েক মাস ধরেই ক্ষোভ চলে আসছে ।

এমন প্রায় ৪ হাজার গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মায়ের ছায়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক নিপু দাস (৪৫)কে ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখে উল্লেখিত সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকেরা।

বুধবার (২৯ র্মাচ) বেলা ১১টায় বিক্ষুদ্ধ গ্রহকেরা বন্দর ৫৮৫ নং উইলসন রোড হোসেন টাওয়ারের অবস্থিত বন্দর জেনারেল হাসপাতাল ঘেরাও করে ওই পরিচালককে অবরুদ্ধে করে রাখে। অবরুদ্ধকারি প্রতারক পরিচালক নিপু দাস বন্দর আমিন আবাসিক এলাকার শিবু দাসের ছেলে । যিনি নিজেকে কখনো ডাক্তার, কখনো পুলিশ পরিচয় দিয়ে গাড়িযে চিকিৎসকের ষ্টিকার ও পুলিশ হর্ণ সাটিয়ে দাবরিয়ে বেড়ায় পুরো নারায়ণগঞ্জ ।

সবশেষ বুধবার (২৯ মার্চ) দুপুরে বন্দরের উইলসন রোড এলাকার বন্দর জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। গ্রাহকরা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের পর বন্দর থানা পুলিশ গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দর জেনারেল হাসপাতালের মালিক নিপু দাসই হচ্ছেন ওই সমবায় সমিতির মালিক। তিনি সমিতির গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য হাসপাতালকে ব্যবহার করেছেন। সেই সঙ্গে নিপু দাস সব সময় হাসপাতালেই থাকেন। সেখান থেকেই তিনি সমিতি পরিচালনা করেছেন। তাই গ্রাহকরা হাসপাতাল ঘেরাও করেন।

 

সাজেদা বেগম নামে এক গ্রাহক বলেন, আমাদের প্রথমে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে বই করিয়েছে। আমরা বইয়ের মাধ্যমে গত এক বছর ধরে প্রতিদিন ১৩০ টাকা করে জমা দিয়েছি। গত এক বছরে আমাদের ৩৬ হাজার টাকা জমা হয়েছে। আমাদের ৪০ হাজার টাকা দেওয়ার কথা বলেছিল। এখন টাকা তোলার সময় হয়েছে কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। দিচ্ছি, দেবো বলে নানা রকমের টালবাহানা করছে।

তিনি আরও বলেন, আমার স্বামী দিনমজুর। অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম। মনে করেছিলাম টাকাগুলো তুলে কোনো একটা কাজ করবো। আমার বাচ্চা অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমাদের কোনো লাভের দরকার নেই। আমি আমার টাকা ফেরত চাই।

হাওয়া নামে আরেক গ্রাহক বলেন, আমরা খেয়ে না খেয়ে টাকা জমা দিয়েছি। সেই টাকাটা এখন ফেরত পাচ্ছি না। গত পাঁচ মাস ধরে আমাদের টাকা দিচ্ছে, দেবে বলে ঘোরাচ্ছে। আমরা টাকা ফেরত চাই। টাকা না পেলে আমাদের মারা যাওয়া ছাড়া কোনো গতি নেই।

 

মায়ের ছায়া শ্রমজীবী সমিতির মাঠকর্মী সুবর্ণা সাহা বলেন, আমাদের এই সমবায় সমিতি গত তিন বছর কার্যক্রম চালিয়ে আসছে। তিন বছরে সমিতির গ্রাহক হয়েছে প্রায় চার হাজার। সে হিসাবে টাকার পরিমাণ দাঁড়িয়েছে কয়েক কোটি টাকায়। প্রথম প্রথম ভালোই চলছিল। কিন্তু গত অক্টোবর থেকে গ্রাহকদের টাকা নিয়মিত পরিশোধ করছে না। আমরা গ্রাহকদের বিষয়টি জানিয়ে আসছিলাম।

তিনি আরও বলেন, বিগত পাঁচ মাস ধরে আমাদের বেতনও পরিশোধ করছে না মালিকপক্ষ। বেতন দেবে দেবে বলে দিচ্ছে না। মালিকপক্ষ বলছে তারা জায়গা কিনেছে। সেই জায়গা বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করবে। কিন্তু এখন পর্যন্ত তারা গ্রাহকদের টাকা পরিশোধ করছে না। যার কারণে গ্রাহকরা টাকার দাবিতে রাস্তায় নেমেছেন।

হাসপাতাল ভবন তথা হোসাইন টাওয়ারের মালিক মো. মামুন বলেন, গত পাঁচ মাস ধরে আমার ভাড়া পরিশোধ করছে না। প্রতিমাসে ৯০ হাজার টাকা করে ভাড়া দেওয়ার কথা ছিল। সে হিসাবে আমি তাদের কাছে ভাড়া বাবদ সাড়ে চার লাখ টাকা পাবো। ভাড়ার কথা বললেই নানা রকমের টালবাহানা করছে।

সমবায় সমিতির মালিক নিপু দাস বলেন, আমার নামে একটি সমবায় সমিতির লাইসেন্স ছিল। সেই লাইসেন্সটি আমি আমার ভগ্নিপতিকে দিয়েছিলাম সমবায় সমিতি করে যেন কিছু একটা করতে পারে। এতে করে সাধারণ মানুষজনের উপকার হলো, সেও কিছু লাভবান হলো। প্রথম প্রথম ভালোই চলছিল। কিন্তু গত কয়েক মাস ধরে কী হলো বুঝতে পারছি না। সে নাকি গ্রাহকদের টাকা দিচ্ছে না। আমার সঙ্গেও যোগাযোগ রাখছে না।

 

তিনি আরও বলেন, যেহেতু আমার নামে সমবায় সমিতির লাইসেন্স। তাই আমাকেই টাকা পরিশোধ করতে হবে। আমি আমার জমি বিক্রি করে টাকা পরিশোধ করবো।

তবে ভগ্নিপতি ও সমবায় সমিতির ম্যানেজার দিলিপ দাস বলেন, গ্রাহকদের প্রায় কোটি টাকা আমাদের কাছে জমা আছে। আর এই টাকাটা আমাদের মালিক নিপু দাস পর্যায়ক্রমে নিয়ে গেছেন। গ্রাহকদের কাছ থেকে যে টাকাটা তোলা হয়েছে সেই টাকাটা আর কাজে লাগানো হয়নি। যার কারণে গ্রাহকদের অনেক টাকা জমে গেছে। তাদের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এজন্য গ্রাহকরা এখন বিক্ষোভ করছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, আমরা এ বিষয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষের সঙ্গেও কথা বলেছি। উভয়পক্ষের সঙ্গে কথা বলার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Previous Post

ক্রাইমজোন জিমখানার ত্রাস টুন্ডা তানভীর কারাগারে

Next Post

সেই চনপাড়ার দুই প্রতারক মাদারীপুরে গণধোলাইয়ের পর শ্রীঘরে

Related Posts

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
সেই চনপাড়ার দুই প্রতারক মাদারীপুরে গণধোলাইয়ের পর শ্রীঘরে

সেই চনপাড়ার দুই প্রতারক মাদারীপুরে গণধোলাইয়ের পর শ্রীঘরে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য