• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শকুনের মতো ঘুষখোরেরা তাকিয়ে থাকে মরার দিকে !’

Friday, 31 March 2023, 3:38 am
‘শকুনের মতো ঘুষখোরেরা তাকিয়ে থাকে মরার দিকে !’
8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter
এতো অঘটনের পরও সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার অসাধু কর্মকর্তারা নানাভাবে ফায়দা হসিল করছে।
শনিবার (১৮ মার্চ) সকালে শহরের নিতাইগঞ্জ এলাকার একটি ভবনে অগ্নিকান্ড, বিস্ফোরণের ও ধ্বসের কারনে ওই বিস্ফোরণে পথচারী সিটি ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও সাতজন । এমন ঘটনায় কোন মামলা যাতে না হয় / কোন আইনগত জটিলতা যাতে পরতে না হয় সেই লক্ষ্যে মোটা অংকের উৎকোচ লেনদেন হয়েছে সরকারী সংস্থার অসাধু কর্তাদের দপ্তরে দপ্তরে।
ফলে ১২ দিন অতিবাহিত হলেও হতাহতের ঘটনায় কোন মামলা হয় নাই বলে অনেকেই কঠোর সমালোচনা করে বলেছেন, “গরু মরলে যেমন শকুনের দল ছুটে আসে তেমনি এমন মানুষের এমন হতাহতের ঘটনায় অসাধু কর্তারা নানা অজুহাত ভঙ্গিমায় হাত পেতে বসে থাকে ঘুষের আশায়। শকুন যেমন মরা গরুর জন্য উড়তে থাকে তেমনি ঘুষখোরেরা উড়তে থাতে ঘুষের জন্য। অর্থাৎ শকুন যেমন মরার দিকে তাকিয়ে থাকে তেমনি কোন অঘটন ঘটলে ঘুষের জন্য ঘুষখোরেরা তাকিয়ে থাকে মরার দিকে। এমন অভিযোগ নিতাইগঞ্জ ডাইলপট্টির ব্যবসায়ীদের মাঝে ব্যাপক গুঞ্জন রয়েছে ।

শহরের নিতাইগঞ্জ এলাকার আরকে দাস রোডের ইলিয়াস দেওয়ানের দোতালা ভবনে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিস্ফোরণের জন্য গ্যাস লিকেজকে দায়ী করছেন দমকল কর্মীরা। পাশাপাশি ভবন ধ্বসের পেছনে দুর্বল স্থাপনাকে দায়ী করা হয়। প্রায় চার বছর আগে ভবনটি বসবাসের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হলেও রাজউক এর উদাসীনতার কারনে ভেতরে চলছিলো একাধিক প্রতিষ্ঠানের কাজ ।

নারায়ণগঞ্জে প্রাণহানির পর ১টির বিরুদ্ধে ব্যবস্থা, সিটির তালিকায় এখনো দণ্ডায়মান ৪১ ভবন
১১৪টি ঝুঁকিপূর্ণ ভবন সনাক্ত করেছে রাজউক, নীরবতা কাটবে কবে ?
ফায়ার সার্ভিসের ১৩৫টি অগ্নি-ঝুঁকিপূর্ণ ভবনের তালিকার হদিস নেই ?
একটি চক্র নানাভাবে ফায়দা হাসিলে ব্যস্ত । এই অসাধু চক্র উর্ধতন কর্মকর্তাদের ম্যানেজেও মহাপটু
পৃথকভাবে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে সিটি কর্পোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস। তিনটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে মোট ২৯১টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করলেও নেয়া হয়নি প্রয়োজনীয় ব্যবস্থা। তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে সচেতন মহলে। উদ্বেগের পাশাপাশি রহস্যের দানা বেধেছে জনমনেও।খোঁজ নিয়ে জানা গেছে, জেলাজুড়ে ১১৪টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর আগে ২০১৮ সালের এক জরিপে অধীনস্থ অঞ্চলে ৪২টি ঝুঁকিপূর্ণ ভবন সনাক্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। অন্য দিকে তল্লায় মসজিদ বিস্ফোরণ ও রূপগঞ্জে হাসেম ফুডের ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণহানির পর জেলাজুড়ে ১৩৫টি অগ্নি-ঝুঁকিপূর্ণ ভবন বা স্থাপনা শনাক্ত করেছিল নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তৎকালীন উপ সহকারী পরিচালক  আব্দুল্লাহ  আল আরেফিন।এই তালিকায় উঠে এসেছিল বেশকিছু রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠান এবং মসজিদও। যা নথি আকারে প্রেরণ করা হয়েছিল মন্ত্রণালয়ে। যদিও সেই তালিকা বা নথির বিষয়ে অবগত নন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের বর্তমান উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ।

তথ্য বলছে- পৃথক তিনটি প্রতিষ্ঠানের জরিপে শনাক্ত হওয়া একটি স্থাপনার বিরুদ্ধেও কার্যকরী ব্যবস্থা নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। যদিও ব্যবস্থা নেয়া না নেয়ার বিষয়ে তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তারাই তাদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের দিকে দায়ও চাপাচ্ছেন সুন্দর ভাবে। তবে সচেতন মহলের অভিযোগ, তালিকাভুক্ত ভবন বা স্থাপনা থেকে বিশেষ সুবিধা গ্রহণের কারণেই হয়তো নেয়া হয় না প্রয়োজনীয় ব্যবস্থা।

এ দিকে ভয়াবহ কোনো দুর্ঘটনা কিংবা প্রাণহানি ছাড়া ব্যবস্থা নিতে দেখা যায় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। গত ১৮ মার্চ নিতাইগঞ্জে ঘটে যাওয়া ঝুঁকিপূর্ণ ভবনে বিস্ফোরণ-ই এর জ্বলন্ত উদাহরণ হিসেবে দেখছেন নগরবাসী।

জানা গেছে, নিতাইগঞ্জে বিস্ফোরণে ধ্বসে পড়া ওই ভবনটি ২০১৮ সালেই ঝুঁকিপূর্ণ হিসেবে সনাক্ত করেছিল সিটি কর্পোরেশন। পরবর্তী পাঁচ বছরেও ওই ভবনসহ সনাক্ত হওয়া মোট ৪২টি ভবনের মধ্যে একটির বিরুদ্ধেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি সিটি কর্পোরেশনকে।

এর মধ্যে গত ১৮ মার্চ নিতাইগঞ্জে অবস্থিত তালিকাভুক্ত ওই ঝুঁকিপূর্ণ ভবন বিস্ফোরণে বিধ্বস্ত হলে দুজন প্রাণ হারান। তবে, জরিপের দীর্ঘ পাঁচ বছর পরেও যেই ভবন অপসারণ হয়নি, প্রাণহানির মাত্র দুদিন পর বিধ্বস্ত সেই ভবন গুড়িয়ে দেয় সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা। এতে ৪২টির মধ্যে একটি অপসারণ হলেও এখনো দণ্ডায়মান রয়েছে ৪১টি ঝুঁকিপূর্ণ ভবন। প্রশ্ন উঠেছে, নতুন কোনো প্রাণের বিসর্জন ছাড়া তালিকাভুক্ত অবশিষ্ট ভবনগুলোর বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেবে কী সিটি কর্পোরেশন?

জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল বলেন, ২০১৮ সালে ভবনগুলো শনাক্ত করার পর এগুলো অপসারণের জন্য মালিক পক্ষকে চিঠি দেই। কিন্তু তারা হাইকোর্টে মামলা করে। সেই মামলাকে ঢাল বানিয়ে তারা ভবনের কার্যক্রম চালিয়ে যায়। ফলে আদালতের বিষয় হওয়ায় আমরা কোনো অ্যাকশনেও যেতে পারি না। যেমন হাকিম প্লাজাকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছি। কিন্তু হাকিম প্লাজার ৯৩ জন উত্তরাধিকার রয়েছে! এ রকম বেশকিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে বিলম্ব হয়ে থাকে। ভবনগুলোর মালিক পক্ষ মামলা সংক্রান্তের জটিলতা সৃষ্টি করে সুযোগ নেয়।

এ দিকে নারায়ণগঞ্জ জেলাজুড়ে মোট ১১৪টি ঝুঁকিপূর্ণ ভবন সনাক্ত করা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকও অদৃশ্য কারণে তাদের হাত গুটিয়ে নিয়েছে। রাজউকের পক্ষ থেকে তালিকাভুক্ত ভবনগুলোর বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। প্রশ্ন উঠেছে, রাজউকও কী তবে নতুন কোনো প্রাণহানির অপেক্ষায় আছেন ?

জানতে চাইলে রাজউকের ৮নং জোনের পরিচালক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বলেন, আমরা নারায়ণগঞ্জে ১১৪টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত তরে তালিকাভুক্ত করেছি। ভবনগুলোর বয়স, ঝুঁকিপূর্ণ ব্যবহার, অবস্থান, নকশাসহ আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করে সাম্প্রতিক সময়ে ওই ঝুঁকিপূর্ণের তালিকা করা হয়েছে। এসকল ভবনগুলোর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তালিকাগুলো কেন্দ্রীয় অফিসে পাঠিয়েছি। সেখান থেকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। হেড অফিস থেকে আইনি প্রক্রিয়ার বিষয়ে এখনো কোন নির্দেশনা পাইনি। তবে মিটিং হয়েছে। সেখানে বলা হয়েছে যে, অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শনাক্ত হওয়া অবশিষ্ট ৪১টি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে জানতে চাইলে ইয়াহ্ ইয়া খান বলেন, সিটি কর্পোরেশন যেহেতু সনাক্ত করেছে, সেহেতু প্রথমত তারা ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি রাজউকের কোন সহযোগিতা প্রয়োজন মনে করে, সেক্ষেত্রে রাজউককে অনুরোধ করলে রাজউক সেটা দেখবে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের বর্তমান উপ সহকারী পরিচালক মো. ফখরউদ্দিন আহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হয়েছে কিনা তা আমার জানা নেই। ১৩৫টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হয়েছে কিনা- সেই বিষয়েও আমার কাছে কোনো তথ্য নেই। তবে আমরা মানুষকে সচেতন করার জন্য প্রতি শনিবার রুটিন ওয়ার্ক করি।

এ দিকে তল্লায় মসজিদ বিস্ফোরণ এবং রূপগঞ্জে হাসেম ফুডের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নি-ঝুঁকিপূর্ণ ভবন বা অন্যান্য স্থাপনার একটি তালিকা তৈরি করেছিলেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তৎকালীন উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তা তিনি প্রেরণ করেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতেও। তবে তিনি নারায়ণগঞ্জ থেকে বদলি হওয়ার পর সেই তালিকার এখন আর হদিস নেই।

 

Previous Post

রূপগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৬

Next Post

কোর্ট হাজতে জামিন পাওয়া আসামীর মুত্যু

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
কোর্ট হাজতে জামিন পাওয়া আসামীর মুত্যু

কোর্ট হাজতে জামিন পাওয়া আসামীর মুত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য