• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিএনপি সমাবেশ : কান্ডজ্ঞানহীন-বিতর্কিত-সংঘর্ষ !

Wednesday, 24 May 2023, 12:36 am
বিএনপি সমাবেশ : কান্ডজ্ঞানহীন-বিতর্কিত-সংঘর্ষ !
16
SHARES
52
VIEWS
Share on FacebookShare on Twitter

বিতর্ক ছাড়া যেন কোন সভা সমাবেশ করতেই পারে না নারায়ণগঞ্জ জেলা বকংবা মহানগর বিএনপির নেতাকর্মীরা। শহরের খানপুর থেকে পদযাত্রা কর্মসূচির শুরুতেই বিতর্ক। নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের সামনে মাইকিং করে শুরু হয় বিএনপির এই কর্মসূচী। প্রায় শতাধিক গুরুতর অসুস্থ্য নারী পুরুষ শিশু হাসপাতালের বিছানায় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে এমন খবর মহানগর বিএনপির আহ্বায়ক বিজ্ঞ আইনজীবী সাখাওয়াত হোসেন খান এবং মহানগর বিএনপির সদস্য সচিব বিজ্ঞ আইনজীবী আবু আল ইউসুফ খান টিপু খুব ভালো করে জানলেও ঠিক কি কারণে এই হাসপাতালের সামনে মাইকিং করে সমাবেশ করলো তা কেউ বলতে পারেন নাই।

এমন কান্ডজ্ঞানহীন সমাবেশের পর আবার মারামারির ঘটনায় অনেক বিএনপির নেতাকর্মী  জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করতে চাইলেও নিজেদের নাম প্রকাশ হওয়ার ভয়ে আর কেউ অভিযোগ করার সাহস করে নাই ।

তবে গোয়েন্দা সংস্থার অনেক সদস্য এমন ঘটনাকে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের গাফিলতির কারণেই ঘটেছে বলে জোড় দাবী করে ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৩) বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আয়োজিত পদযাত্রা কর্মসূচি শুরুর আগে এমন ঘটনা ঘটে। পদযাত্রা শেষে আবার শহরের মিশনপাড়া এলাকায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের খানপুর এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেই সঙ্গে পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে বক্তব্য শুরু হয়।

আর এই বক্তব্য চলাকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পদপ্রত্যাশী নেতা মাজহারুল ইসলাম জোসেফ সমাবেশস্থলে মিছিল নিয়ে আসেন। মিছিল নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে থামাতে যান মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ। এ নিয়ে দুইপক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে অন্য নেতারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একই সময়ে সমাবেশস্থলে রিজভী আসলে তার পাশে দাঁড়ানো নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং আড়াইহাজার থানা বিএনপি নেতা মাহবুবুর রহমান সুমনের লোকজনদের মধ্যে বাগবিতণ্ডা ঘটে। তখন সুমনের পক্ষে যুবদলের জেলার সদস্যসচিব মশিউর রহমান রনির লোকজন আজাদের লোকজনদের ওপর চড়াও হলে শুরু হয় ফের মারামারি। প্রধান অতিথি রুহুল কবির রিজভী মাইক হাতে নিয়ে তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ওই ঘটনার পর শহরের মিশনপাড়ায় আবার আজাদ ও রাজীবের লোকজনদের সঙ্গে রনির লোকজনদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের মধ্যে আওয়ামী লীগের লোকজন প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। আমি নেতাকর্মীদের বলবো, এ বিষয়ে সতর্ক থাকার জন্য।

এ বিষয়ে রুহুল কবির রিজভী বক্তব্য দিতে গিয়ে বলেন, আমি দেখেছি কারা কারা বিশৃঙ্খলা ঘটিয়েছেন। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, শুনেছি তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

‘শেখ হাসিনার শাসনের অবসান চাই'- রিজভী

Next Post

ফতুল্লায় শিশু ধর্ষণ : ১৮ বছর পর ৪ জনের যাবজ্জীবন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ফতুল্লায় শিশু ধর্ষণ : ১৮ বছর পর ৪ জনের যাবজ্জীবন

ফতুল্লায় শিশু ধর্ষণ : ১৮ বছর পর ৪ জনের যাবজ্জীবন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য