• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘বাবু’র সাথে তর্কের পর অনুসারীদের হামলা !

Saturday, 3 June 2023, 2:24 am
‘বাবু’র সাথে তর্কের পর অনুসারীদের হামলা !
50
SHARES
160
VIEWS
Share on FacebookShare on Twitter

বিতর্ক যেন কোন ভাবেই পিছু ছাড়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবু ওরফে মাউরা বাবুর। এলাকার অনেকেই আবদুল করিম হিসেবে এই বাবুকে খুব বেশী না চিনলেও সকলের কাছেই অতি পরিচিত ডিস বাবু এবং তারও পূর্ব থেকেই এই বাবুকে মাউরা বাবু হিসেবেই নগরীর সকলের কাছে ব্যাপক পরিচিত।

ডাকাতি, চাঁদাবাজি মামলা, ডিস ব্যবসা, জমি সংক্রান্ত নানা ঘটনা, অস্ত্র নিয়ে কেলেংকারী ছাড়াও ব্যাক্তিগত নানা সমস্যার কারণে ব্যাপকভাবে সমালোচিত কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে মসজিদের মোতওয়াল্লির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ।

যা নিয়ে পুরো নগরীতে চলছে নানা গুঞ্জন । আর এই ঘটনা ধামাচাপা দিতে বাবুর পক্ষে প্রভাবশালী চক্রের চলছে দৌড়াত্ম ।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় নগরীর ভূঁইয়াপাড়া এলাকায় স্থানীয় মসজিদের মোতওয়াল্লির বাড়ি ও তার ভাতিজার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে ৷

এর আগে দুপুরে ওই মসজিদটির ইমাম নিয়োগকে কেন্দ্র করে মসজিদ কমিটির লোকজনের সাথে কাউন্সিলর বাবু ও তার লোকজনের তর্ক হয় ৷ ওই সময় কাউন্সিলর বাবুকে মসজিদ কমিটির লোকজন অপমান করেন বলেও রয়েছে অভিযোগ ৷ দুপুরের এ ঘটনার পর সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে ৷

আব্দুল করিম বাবু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিটি করপোরেশনের এক নম্বর প্যানেল মেয়র৷ তিনি মহানগর আওয়ামী লীগেরও কার্যকরী সদস্য ৷

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ভূঁইয়াপাড়ার বায়তুল মামুর জামে মসজিদের পুরোনো ইমামকে বাদ দিয়ে নতুন কাউকে নিয়োগ দেবার ব্যাপারে ভাবছে মসজিদ পরিচালনা কমিটি৷ শুক্রবার জুমার নামাজের পর ওই মসজিদে যান কাউন্সিলর আব্দুল করিম বাবু ৷ তিনি মসজিদের ইমামের ব্যাপারে জানতে চাইলে মসজিদের মোতওয়াল্লী মাসুম শরীফ ভূঁইয়া ও তার ভাতিজা প্যারিস ভূঁইয়ার সাথে তর্ক হয় ৷

এ সময় কাউন্সিলর বাবুকে মসজিদ নিয়ে নাক না গলানোর জন্য বলেন তারা ৷ এতে অপমানিত বোধ করলেও কাউন্সিলর বাবু তার অনুসারীদের নিয়ে সেখান থেকে চলে যান ৷ সারাদিনই এ নিয়ে এলাকা সরগরম ছিল ৷

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী বলেন, হঠাৎ সন্ধ্যায় কাউন্সিলর বাবুর অনুসারী বলে পরিচিত কয়েকজন তরুণ-যুবক হাতে লোহার রড, বাঁশ, লাঠিসোটা নিয়ে মাসুম শরীফের বাড়ি ও তার ভাতিজা প্যারিসের ফাস্টফুডের দোকানে ভাঙচুর চালায় ৷

প্যারিস ভূঁইয়া বলেন, ‘দুপুরে লোকজন নিয়ে মসজিদের সামনে আসে কাউন্সিলর ৷ লোকজন নিয়ে কেন আসছেন জানতে চাইলে তিনি ক্ষেপে যান, এ সময় এলাকাবাসী ও মসজিদ কমিটির লোকজনের সাথে তর্ক হয় ৷ এলাকাবাসীর তোপের মুখে তিনি তখন এলাকা ছাড়েন ৷ সন্ধ্যায় মাগরিব নামাজ শেষে বাবুর একদল অনুসারী এসে আমার দোকান ভাংচুর করে। এরপর চাচার বাড়ির গেটে হামলা চালায়। ঘটনার পরপর আমি ৯৯৯ নম্বরে ফোন করলে সদর থানা থেকে ফোন করে। এরপর থানার ডিউটি অফিসার জানায় আগে জিডি করতে হবে।’

প্যারিস বলেন, ‘গত নির্বাচনে কাউন্সিলরকে সমর্থন দেওয়া নিয়ে আমাদের সাথে তার মনমালিন্য হয়েছিল ৷ হামলার পেছনে এই জের থাকতে পারে ৷ নাহলে উনি তো আমাদের মসজিদের ব্যাপারে আসার কথা না ৷’

এমন ঘটনার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, ‘হামলার সাথে আমি  বা আমার  কোন ব্যক্তি বা অনুসারী জড়িত নই ৷

বাবু আরো বলেন, ‘আমি একজন জনপ্রতিনিধি ৷ এলাকার মানুষের ভালো-মন্দের খোঁজ রাখা আমার দায়িত্ব ৷ পুরোনো ইমামকে অযথাই তারা চাকরিচ্যুত করছেন এমন অভিযোগ পেয়ে আমি কথা বলতে যাই দুপুরে ৷ কিন্তু তখন প্যারিস ও অন্যরা আমাদে সরাসরি অপমান করে ৷ আমি কেন নাক গলাতে এসেছি, এমন কথাও বলে ৷ আমি তখন সেখান থেকে চলে আসি ৷ সন্ধ্যায় হৈ-চৈ হয়েছে শুনেছি কিন্তু আমার এর সাথে কোনো সম্পৃক্ততা নেই ৷’

জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ খবর করছে৷ হামলা ও ভাঙচুরের অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ৷’

Previous Post

রূপগঞ্জের গুলিবিদ্ধ রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

Next Post

নাসিক লেকে আরেক মাদ্রাসা ছাত্রের মৃত্যু : কাকতালীয় গুঞ্জন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
নাসিক লেকে আরেক মাদ্রাসা ছাত্রের মৃত্যু : কাকতালীয় গুঞ্জন

নাসিক লেকে আরেক মাদ্রাসা ছাত্রের মৃত্যু : কাকতালীয় গুঞ্জন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য