• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তেলবাজ ফটকাবাজ প্রিজাইডিং অফিসারের কান্ডে আড়াইহাজারে তোলপাড় !

নৌকার বিজয়ে প্রিজাইডিং অফিসারের স্ট্যাটাস ভাইরাল

Tuesday, 13 June 2023, 5:06 pm
তেলবাজ ফটকাবাজ প্রিজাইডিং অফিসারের কান্ডে আড়াইহাজারে তোলপাড় !
108
SHARES
347
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালন করে নৌকার মেয়র প্রার্থীর বিজয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সমালোচিত হয়েছেন মোহাম্মদ মুফিজুল ইসলাম বিপ্লব নামে এক প্রিজাইডিং অফিসার।

একজন  প্রিজাইডিং অফিসার কি করে এমন স্ট্যাটাস দেন এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে আড়াইহাজার উপজেলাসহ নারায়ণগঞ্জের সর্বত্র । অভিযোগ উঠেছে সে কেন্দ্রে তিনি নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করেছেন।

অনকেতই বলেছেন এমন তেলবাজ ফটকাবাজ ব্যাক্তি কি করে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন । তার বিচার কে করবে ?

মঙ্গলবার (১৩ জুন) তার স্ট্যাটাসটি ভাইরাল হয়।

তিনি পৌরসভা নির্বাচনে কামরানীর চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন।

এর আগে নির্বাচনের দিন তার কেন্দ্রে গেলে দেখা গেছে একটি বুথে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের জগ প্রতীকের কোন এজেন্ট ছিলনা আরেকটি বুথে মেহের আলীর পক্ষে কোন এজেন্ট ছিলনা। তখন হাবিবুর রহমান অভিযোগ করেছিলেন সেখান থেকে তার এজেন্টকে বের করে দেয়া হয়েছে। যদিও সেই বুথের নৌকার এজেন্ট আব্দুর রশিদ দাবি করেছিলেন পরাজয় নিশ্চিত জেনে জগ প্রতীকের কোন এজেন্ট এই বুথে দায়িত্ব পালনেই আসেনি।

এদিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্টে আওয়ামীলীগের পক্ষে বিভিন্ন পোস্টও দেখা গেছে। এর মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমানের অভিযোগ বিপ্লব নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে চলাচল করেন।

মফিজুল ইসলাম বিপ্লব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তার কেন্দ্রে মোট ভোটার ছিল ২২৩৯ জন। এর মধ্যে পুরুষ ১১১৩ ও নারী ১১২৬ জন।

এর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী সুন্দর আলীকে জেতাতে সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডং অফিসার ১০-১২ জন স্কুল ও কলেজ শিক্ষককে নিয়ে সভা করার অভিযোগ ইঠেছিল। অতীতে বিভিন্ন নির্বাচনে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এসব শিক্ষকরা।

মঙ্গলবার (৩০ মে) রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে রাতে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনে কাজ করার শপথ নেন তারা। এ প্রচারণা সভা আওয়ামী লীগ প্রার্থী সুন্দর আলীর ফেসবুকে লাইভ প্রচার হওয়ায় ব্যাপক সমালোচনার পর যাদের নাম ভাইরাল হয়েছিল তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল বলে জানা গেছে।

অনুষ্ঠানে লাইভ ভিডিওতে দেখা গেছে, হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুল তার বক্তব্যে বলেন, সুন্দর আলী আমার বন্ধু মানুষ। বন্ধুর জন্য আমাদের এ শিক্ষক টিম নাইনটি ফাইভ পার্সেন ভোট দেওয়ার ব্যবস্থা করে বিজয়ী করবো। এ সময় উপস্থিত সব শিক্ষকরা হাততালি দিয়ে একমত পোষণ করেন।

এদিকে এ বিষয়ে জানতে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মুফিজুল ইসলাম বিপ্লবের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে পৌরসভার ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এবারের ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

পরে ভোট গণনা শেষে রাতে নৌকার প্রার্থী সুন্দর আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।

ভোটের ফলাফল থেকে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মো. সুন্দর আলী পেয়েছেন ৯৯৯২ ভোট। নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১৩৩৯; মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২১০৭ ও হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪৮৯০ ভোট।

এ নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ১৮ হাজার ৩৩৮টি। বাতিল হয়েছে ৪৪ ভোট।

এ ছাড়া তিনটি সংরক্ষিত আসনে ১০ ও নয়টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৪।

Previous Post

কনস্টেবলের কান্ড : যৌন হেনস্তায় গণপিটুনীর পর আটক

Next Post

ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

Next Post
রূপগঞ্জে শীতলক্ষায় তেলের ট্যাংকারে আগুন, দগ্ধ ৮

ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য