• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘চনপাড়ায় জেহাদ ঘোষণা পুলিশের !’

Saturday, 8 July 2023, 7:12 pm
‘চনপাড়ায় জেহাদ ঘোষণা পুলিশের !’
11
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

সকল ধরনের অপরাধীদের অভয়ারন্য আর মাদকের বিশাল আস্তানা চনপাড়া বস্তিতে অপরাধ রুখতে জেহাদ ঘোষণা করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

এক সপ্তাহের টানা অভিযানে তারা অন্তত ২’শতাধিক মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছে।

গ্রেপ্তার করেছে অর্ধ শতাধিক সন্ত্রাসী ও মাদক কারবারি। আইনের আওতায় এসেছে পাচ শতাধিক অপরাধী। বাকিরা দিয়েছেন গাঢাকা। অপরাধের স্বর্গরাজ্য চনপাড়া বস্তি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রমতে, রাজধানীর উপকণ্ঠে রূপগঞ্জের চনপাড়া বস্তি সন্ত্রাসী আর মাদক কারবারিদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত । ছোট ছোট ৪০ হাজার খুপড়ি ঘরের মাঝে অন্তত আটশো মাদকের আস্তানা রয়েছে।

এছাড়া অস্ত্র ব্যবসা, চুরি ডাকাতি, পতিতাবৃত্তি থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই এই বস্তি সংগঠিত হয় না। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই বস্তির ৩’শ খয়ের পার্টি, মলমপার্টি আর ছিনতাইকারি দাবড়ে বেড়ায়। রয়েছে কিশোর গ্যাংয়ের বিশাল নেটওয়ার্ক। স্থানীয়দের মতে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যও এসব অপরাধীদের ব্যবহার করে থাকেন। অপরাধের এই সাম্রাজ্যের আধিপত্য ধরে রাখতে গড়ে উঠেছে

এক ডজন বাহিনী

সর্বশেষ বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশ হত্যাকান্ডে আলোচনায় আসে এই বস্তির নাম। বস্তির ডন বজলু মেম্বার সে হত্যাকান্ডের ঘটনায় আটক হবার পর চলতি বছরের পহেলা এপ্রিল কারা হেফাজতে মৃত্যু বরণ করেন। এরপর বজলুর আসনে বসতে বস্তির জয়নাল গ্রুপ, সমসের গ্রুপ, সাহাবুদ্দিন গ্রুপ, শাওনা গ্রুপ, রায়হান গ্রুপ, রবিন গ্রুপ, ইয়াসমীন গ্রুপ, দাতভাঙ্গা রাব্বি গ্রুপসহ বেশ কয়েকটি গ্রুপ সেখানে শুরু করে সাম্রাজ্য টিকিয়ে রাখার রক্তক্ষয়ী লড়াই।

এসব লড়াইয়ে বহু আহত এবং একাধিক নিহতের ঘটনা ঘটে। সর্বশেষ গত ১২ জুন চনপাড়া ইউপি সদস্য নির্বাচনে সমসের গ্রুপের প্রধান সমসের ইউপি সদস্য নির্বাচিত হলে আবারও শুরু হয় সংঘাত। টানা সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপর বস্তিতে কঠোর অবস্থান নেয় পুলিশ। এক মাসের জন্য বস্তিতে তারা শুরু করেন বিশেষ অভিযান।

৭ দিনের পুলিশের বিশেষ অভিযানে তারা অন্তত ৩’শ মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছেন। গ্রেফতার হয়েছে অর্ধশতাধিক সন্ত্রাসী ও মাদক কারবারি। গ্যাং স্টাররা দিয়েছেন গাঢাকা। বিভিন্ন ঘটনায় ১৬ টি মামলায় আসামী করা হয়েছে অন্তত পাচঁশো সন্ত্রাসী আর মাদক কারবারিকে।

এসব কর্মকান্ডের কারনে অপরাধের স্বর্গরাজ্য চনপাড়া বস্তি এখন অনেকটাই শান্ত । সুফল পেতে শুরু করেছে সেখানকার সাধারন মানুষ। এ কারনে সেখানকার মানুষের প্রসংশায় ভাসছে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। তাদেরকে চনপাড়ার হিরো হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

চনপাড়ার ফার্নিচার ব্যবসায়ী মাহফুজুর রহমান জানান, “আগে গ্যাঞ্জাম শুরু হলেই চলতো লুটপাট। মূহূর্তে একটি দোকানের মালামাল লুটে নিতো সন্ত্রাসীরা। বাড়িঘরেও আতংকে দিনরাত কাটতো আমাদের। পুলিশ যেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন এতে আমরা আতংকমুক্ত হতে শুরু করেছি”। চনপাড়ার বিভিন্ন ওয়ার্ড ঘুরে একাধিক মানুষের সাথে কথা বলে পাওয়া গেছে এ ধরনের অভিমত।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় এবং গ-সার্কেল মোঃ আবির হোসেনের নেতৃত্বে আমরা একমাসের জন্য চনপাড়ায় মাদক কারবারি আর সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি যুদ্ধ শুরু করেছি।

যেখানেই মাদক কেনাবেচা আর সন্ত্রাসীদের আনাগোনার সংবাদ পাচ্ছি সেখানেই আমরা অভিযান করছি। এতে তারা আতংকিত হয়ে এলাকা ছেড়ে দিয়েছে। আমরা মাদকের আস্তানাগুলো চিহ্নিত করে সেগুলো ভেঙ্গে দিচ্ছি। তাছাড়া গলিতে গলিতে বসানো হয়েছে চেকপোষ্ট। যতোক্ষণ পর্যন্ত শেষ মাদক ব্যবসায়ী আর সন্ত্রাসী আইনের আওতায় না আসবে ততোক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তবে৷ এমম পুলিশ অভিযানের বিষয়ে অনেকেই নগ্ন ভাষায় নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, আমাদের দেশের পুলিশ অত্যান্ত মেধাবী।আমাদের পুলিশ ইচ্ছে করলে সর্বোচ্চ ২৪ ঘন্টায় সকল ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে । কিন্তু পুলিশ নানা কারণে অপরাধ নিয়ন্ত্রণের চাইতে লালন পালন করেন।  রূপগঞ্জ থানার এখনো অনেক কর্মকর্তা আছে যারা এই চনপাড়া বস্তির অপরাধীদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নেন । তাদের কে সাথে রেখে চনপাড়া অপরাধ নির্মূল হলে এটি স্বপ্নের বিষয়। তেলবাজি করে বাহবা নেয়া সহজ কিন্তু বাস্তবতা অনেক কষ্টের বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

Previous Post

শামীম ওসমানের চ্যালেঞ্জ : ‘আল্লাহর কসম, বিএনপি ক্ষমতায় আসবে না’

Next Post

প্রো-অ্যাকটিভ হাসপাতালের নগ্ন কর্মকান্ড ! দেখার কেউ নাই

Related Posts

Lead 1

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
প্রো-অ্যাকটিভ হাসপাতালের নগ্ন কর্মকান্ড ! দেখার কেউ নাই

প্রো-অ্যাকটিভ হাসপাতালের নগ্ন কর্মকান্ড ! দেখার কেউ নাই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • 58769 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য