• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়নগঞ্জ মগের মুল্লুক ! এবার প্রমাণ করেছে হাসেম ফুডস

ছাড়পত্র ছাড়াই চলছে কারখানাটির উৎপাদন : হাসেম ফুডসে অগ্নিকাণ্ড

Monday, 10 July 2023, 12:55 pm
নারায়নগঞ্জ মগের মুল্লুক ! এবার প্রমাণ করেছে হাসেম ফুডস
13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলাকে মগের মুল্লুক হিসেবে অনেকেই মন্তব্য করে টিপ্পনী কাটেন। এই নারায়ণগঞ্জে দায়িত্বরত কর্মকর্তাদের ঘুষ দিয়ে যা খুশি তা করতে পারে অপরাধীরা।

মাদক ব্যবসা করতে ওসিদের সাথে চুক্তি করার অভিযোগও রয়েছে জোড়ালোভাবে। নারায়ণগঞ্জে একজন কর্মকর্তা (ওসি সমমানের) সর্বোচ্চ কোটি টাকা দিয়ে বদলী হয়ে পোস্টিং নেয়ার গুঞ্জন রয়েছে । আর তার চাইতেও উর্ধতন কর্মকর্তারা কি পরিমাণ ঘুষ দিতে হয় তার প্রমাণ থাকে না, কিন্তু গুঞ্জন থাকে কেটি কোটি টাকার। নইলে একজন জেলার শীর্ষ কর্মকর্তাকে কোন লাভে লেক্সাস লেটেষ্ট মডেলের কোটি টাকার গাড়ি উপহার দেয় অজ্ঞাতনামা ব্যক্তিরা ! যা নিয়েও গুঞ্জনের ঢালপালা মারাত্মকভবেই ছড়িয়ে আছে পুরো নারায়ণগঞ্জে ।

আর এতো অপরাধের পর সত্যিকার অর্থেই নারায়ণগঞ্জকে মগের মুল্লুক হিসেবে প্রমাণ করেছে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস কারখানা। তাদের কারখানা চালু রাখতে কোন আইন লাগে না এতো প্রাণহানীর পর।  

রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই বছর পূর্তি হয়েছে  শনিবার ৮ জুলাই ।

২০২১ সালের ৮ জুলাই ছয়তলা ভবনের ওই কারখানায় আগুনে প্রাণ হারান ৫৪ জন। এ ঘটনার দুই বছরেও মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি।

উল্টো ফায়ার সার্ভিস, প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পুরোদমে কারখানাটির উৎপাদন চলছে। এরই মধ্যে জামিনে ছাড়া পেয়েছেন কারখানার মালিক সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, তাঁর চার ছেলেসহ আট আসামির সবাই।

শনিবার সকালে কারখানা এলাকায় গিয়ে ওই কারখানার কয়েকজন কর্মকর্তা ও শ্রমিকের সঙ্গে কথা হয়। মো. আমজাদ ও সাহারা খাতুন নামের দুজন জানান, বর্তমানে কারখানাটির চারটি ভবনে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করছেন। কারখানাটিতে এখন জুস, লাচ্ছি, সেমাই ও নুডলস উৎপাদন করা হয়।

কারখানার একজন কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ঘটনার চার মাস পর পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানোর কথা বলে কারখানা চালু করা হয়। শুরুতে চার-পাঁচ শ শ্রমিক কাজ করতেন। ধীরে ধীরে শ্রমিক ও উৎপাদন দুটোই বেড়েছে। এখন প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করছেন। তবে এখনো প্রশাসনিকভাবে উৎপাদনের অনুমোদন পাওয়া যায়নি।

অনুমোদন ছাড়া কীভাবে উৎপাদন চলছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘সবকিছু ম্যানেজ করেই চালাতে হচ্ছে। উৎপাদন বন্ধ রাখলে অনেক শ্রমিক কাজ হারান। আবার যন্ত্রও নষ্ট হয়।’

ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়া কীভাবে কারখানাটি চলছে জানতে চাইলে ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ জোন-২-এর উপপরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তাঁরা (কারখানা কর্তৃপক্ষ) ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। আমরা ছয় সদস্যের একটি দল কারখানাটি পরিদর্শন করে কিছু ত্রুটি পাই। পরে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিই। এখন তারা ছাড়পত্র ছাড়াই চলছে।’ এ মুহূর্তে আবারও বড় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের করণীয়টুকু করেছি। বাকিটা প্রশাসন দেখবে।’

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক (রূপগঞ্জ) খালিদ হাসান বলেন, ‘কারখানাটির বিরুদ্ধে আমরা ৫১টি মামলা করেছি। মামলা চলমান থাকায় কারখানার বিষয়টি এখন আদালত দেখবেন।’

জানতে চাইলে কারখানাটির এজিএম (প্রশাসন) ক্যাপ্টেন (অব.) মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। আশা করছি, চলতি মাসেই সব কাজ শেষ হবে। এরই মধ্যে আমরা প্রায় সব ছাড়পত্রের জন্য আবেদন করেছি। কারখানাটি এখন অত্যন্ত নিরাপদ।’

জানতে চাইলে অগ্নিকাণ্ডের পর গঠিত নাগরিক তদন্ত কমিটির সদস্য সচিব ও বাদী পক্ষকে আইনি সহায়তাকারী আইনজীবী মাহবুবুর রহমান বলেন, শ্রম আইন ভঙ্গের অভিযোগে কারখানা অধিদপ্তর চাইলেই কারখানাটির বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা করতে পারে। এ ছাড়া জেলা ম্যাজিস্ট্রেট তাঁর ক্ষমতার বলে কারখানাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করতে পারেন। কিন্তু এ দেশে আইন অনুযায়ী কিছুই হয় না, হাসেম ফুডস তার জলজ্যান্ত প্রমাণ।

ওই অগ্নিকাণ্ডে নিহত একজন শ্রমিক মো. ইয়াসিন। তাঁর মা নাজমা বেগম সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বুকে সন্তানের ছবি জড়িয়ে ধরে বলেন, কারখানার মালিকপক্ষের অবহেলার কারণেই তিনি সন্তানহারা হয়েছেন। অথচ এ ঘটনার কোনো বিচার হয়নি। সবকিছুই আগের মতো আছে। শুধু তাঁর বুকের ধন আর বেঁচে নেই। তিনি এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।

মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক মোকছেদুর রহমান বলেন, ‘অনেকগুলো মৃত্যুর ঘটনা। তদন্ত করতে একটু সময় লাগছে। শিগগিরই প্রতিবেদন  দেওয়া যাবে।’

এমন ঘটনায় রূপগঞ্জের অনেকেই বলেন, উৎকোচ বা ঘুষ দিলে এই দেশে সব কিছুই সম্ভর এটি প্রমাণ করেছে হাসেম ফুড। নইলে এতোগুলি হত্যাকান্ডের পর কার হুকুমে এই কারখানা কোন অনুমতি ছাড়াই চালু হয়েছে। আর এই হাসেম ফুডের কর্মকর্তাদের গ্রেফতারের পর পুরো দেশবাসীকে হতাশ করে কত দ্রুত এই অপরাধীদের জামিন দিয়েছে তা আদালতের অনেক আইনজীবেই হতভম্ব হয়ে তৎসময়ে নানা মন্তব্য করেছেন।

Previous Post

পরিত্যক্ত খামার ফেনসিডিলের আড়ৎ ! ২ আড়ৎদার আটক

Next Post

সিদ্ধিরগঞ্জে সড়কে ঝড়লো দুই হোন্ডারোহীর প্রাণ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

Next Post
সিদ্ধিরগঞ্জে সড়কে ঝড়লো দুই হোন্ডারোহীর প্রাণ

সিদ্ধিরগঞ্জে সড়কে ঝড়লো দুই হোন্ডারোহীর প্রাণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য