• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আজ ভয়াবহতম গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী

Monday, 21 August 2023, 12:04 am
আজ ভয়াবহতম গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী
14
SHARES
46
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে এই নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯ বছর আগে নৃশংস সেই ঘটনায় রতনের মৃত্যুর পর পরিবারে নেমে আসে অন্ধকার। এখন কিছুটা পরিস্থিতির পরিবর্তন ঘটলেও শোকাবহ সেই দিনটি আসলে নিরবে চোখের জল ফেলেন রতনের পরিবারের লোকজন। এই দেড় যুগ পেড়িয়ে গেলেও ঠিকমত খোঁজ খবরও নেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন।

জানা গেছে, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রচন্ড পছন্দ ও ভালোবাসতেন রতন শিকদার। শেখ হাসিনা ভাষণ দিবেন খবরটি জানতে পারলেই নাওয়া খাওয়া আর রুটি রোজগার ভুলে চলে যেতেন সভা সমাবেশে ভাষণ শুনতে। চারদলীয় জোট সরকারের আমলে যখন নারায়ণগঞ্জের অনেক নেতাকর্মী ভয়ে আত্মগোপনে ছিলেন তখন বুক ফুলিয়ে শেখ হাসিনার সভা সমাবেশে ছুটে যেতেন রতন সিকদার।

ভাষণ শেষে রাতে বাড়ি ফিরে সেই গল্পও করতেন।

তবে ২০০৪ সালের ২১ আগস্ট সেই ভয়াল গ্রেনেড হামলায় না ফেরার দেশে চলে যাওয়ায় সবশেষ গল্পটি আর পরিবারের কাছে বলা হয়নি রতন সিকদারের। ওইদিন বিকেলে শেখ হাসিনার বক্তব্য চলাকালীন গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেয়ার পথেও সঙ্গীদের কাছে বার বার জিজ্ঞেস করছিল ‘আমার নেত্রী বেচেঁ আছে তো’। একথা বলতে বলতে এক সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

রতন শিকদারের ছোট ভাই টুটুল শিকদার জানান, বাবা মৃত আব্দুল হক শিকদারও ছিলেন বঙ্গবন্ধুর ভক্ত। তিনি ২০০৩ সালে মারা যান। রতন সিকদাররা ৩ ভাই ও ৩ বোন। বাবার মৃত্যুর পরে বড় ভাই রতন সিকদার সংসারের হাল ধরেন। ফতুল্লার বিভিন্ন টেক্সটাইল মিল থেকে কাপড় কিনে দোকানে বিক্রি করতেন। তবে ২০০৪ সালে রতন সিকদার মারা যাওয়ার পরে তাদের পরিবারে নেমে আসে অমানিষার ঘোর অন্ধকার। এরপর থেকে তিনি সংসারের হাল ধরেন। তার বড় ভাই রতন সিকদারের এক ছেলে ও এক মেয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তরফ থেকে রতন সিকদারের পরিবারকে রাজধানী ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। তার স্ত্রী ও সন্তানরা সেখানে থাকেন। তাদের মা কয়েক বছর আগে মারা যান। একুশে আগষ্ট গ্রেনেড হামলার মামলার রায়ও তিনি দেখে যেতে পারেননি। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে আগষ্ট গ্রেনেড হামলার দিবস এলে একটি চিঠি পাঠাতেন। কিন্তু গত কয়েক বছর ধরে সেটিও তারা পাচ্ছেননা।

গ্রেনেড হামলার পরপরই শেখ হাসিনাকে কর্ডন করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তার তৎকালীন বাসভবন ধানমন্ডির সুধা সদনে। ২১ আগস্টের রক্তাক্ত ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। পরে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৪ জনে। রক্তাক্ত-বীভৎস ওই ভয়াল গ্রেনেড হামলায় আইভি রহমান ছাড়াও সেদিন নিহত হন ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, হাসিনা মমতাজ রিনা, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), রতন শিকদার, মোহাম্মদ হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মোশতাক আহমেদ, লিটন মুনশি, আবদুল কুদ্দুছ পাটোয়ারী, বিল্লাল হোসেন, আব্বাছ উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসির উদ্দিন, আবুল কাসেম, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগম। গ্রেনেডের স্প্লিন্টারের সঙ্গে লড়াই করে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফসহ আরও কয়েকজন পরাজিত হন

উল্লেখ্য ২০০৪ সালের একুশে আগস্ট ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলায় মারা যান ২২ জন আর আহত হয় আরো ১২০ জন। যাদের মধ্যে নিহত হয়েছেন নারায়ণগঞ্জের রতন সিকদার।

Previous Post

গিয়াসউদ্দিনকে ‘পলিটিক্যাল প্রস্টিটিউট’ বললেন শামীম ওসমান

Next Post

সিদ্ধিরগঞ্জ থানার নয়া ক্যাশিয়ার ফয়সাল : মান্থলি ৬ লাখ !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সিদ্ধিরগঞ্জ থানার নয়া ক্যাশিয়ার ফয়সাল : মান্থলি ৬ লাখ !

সিদ্ধিরগঞ্জ থানার নয়া ক্যাশিয়ার ফয়সাল : মান্থলি ৬ লাখ !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য