• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ-কুমিল্লার উপর দিয়ে সোজা হবে ঢাকা-চট্টগ্রাম রেলপথ

সম্ভাব্য তিন রুট ধরে এগোচ্ছে রেলওয়ে

Friday, 24 November 2023, 10:11 am
নারায়ণগঞ্জ-কুমিল্লার উপর দিয়ে সোজা হবে ঢাকা-চট্টগ্রাম রেলপথ
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২৪৮ কিলোমিটার। রেলপথে এ দূরত্ব ৩২০ কিলোমিটার। ট্রেনে ঢাকা-চট্টগ্রামে যাতায়াত করতে হয় টঙ্গী-ভৈরব-আখাউড়া ঘুরে। এ দূরত্ব কমাতে ঢাকা থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত রেলপথটি সোজা করে (কর্ড লাইন) নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এজন্য ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা পর্যন্ত তৈরি করা হবে ৮০ কিলোমিটারের বেশি নতুন রেলপথ। বর্তমানে একটি কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে রেলপথটির সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রণয়নকাজ চলমান। এ প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে তিনটি সম্ভাব্য রুট।

‘‌রেলওয়ে কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি’ নামের একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা-লাকসামের মধ্যে কর্ড লাইন নির্মাণের জন্য এ সমীক্ষা করা হচ্ছে। এজন্য জাপান, ফ্রান্স ও মালয়েশিয়ার তিন পরামর্শক প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়ামকে নিযুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। গত সপ্তাহে রেল ভবনে অনুষ্ঠিত এক সভায় প্রস্তাবিত কর্ড লাইনের ওপর একটি সারসংক্ষেপ উপস্থাপন করেছে পরামর্শকদের এ কনসোর্টিয়াম। তাতে সম্ভাব্য রুট তিনটির বিস্তারিত তুলে ধরা হয়।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে রেলপথে যাতায়াতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। কর্ড লাইন নতুন রেলপথটি নির্মাণ হলে ভ্রমণ সময় দেড় ঘণ্টা কমে আসবে। সব মিলিয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে প্রায় ৯০ কিলোমিটার। অন্যদিকে টঙ্গী-ভৈরব-আখাউড়ার মধ্যকার বিদ্যমান লাইনটিও সচল থাকবে। দুই লাইনে গতিশীল হবে রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহন।

২০২৬ সাল নাগাদ ঢাকা-লাকসাম কর্ড লাইন রেলপথের নির্মাণকাজ শুরুর প্রত্যাশা করছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান। তিনি এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘‌বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা তৈরির কাজ চলছে। আগামী বছরের জুনের মধ্যে এসব কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এরপর ফান্ডিংয়ের বিষয় আছে। আমরা আশা করছি এডিবির ফান্ডিং পাব। তার পরে ডিপিপি অনুমোদন, ভূমি অধিগ্রহণ, ঠিকাদার-পরামর্শক নিয়োগের মতো কাজগুলো করতে হবে। এসব কাজ করতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। আমরা আশা করছি ২০২৬ সালের শুরুতে প্রকল্পটির কাজ মাঠ পর্যায়ে শুরু করার।’

নতুন লাইন হলে টঙ্গী-ভৈরব-আখাউড়া-লাকসামের মধ্যকার বিদ্যমান রেলপথটি পণ্য পরিবহনের জন্য বিশেষায়িত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‌বিদ্যমান লাইনটি পণ্য পরিবহনের জন্য বিশেষায়িত করা যাবে না। কারণ চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের যাত্রীবাহী ট্রেন পরিচালনার জন্য বিদ্যমান লাইনটি প্রয়োজন হবে। বিশেষায়িত করা না হলেও বিদ্যমান লাইনটি দিয়ে আরো বেশি পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে।’

ঢাকা-লাকসাম কর্ড লাইন রেলপথ নির্মাণের জন্য প্রাথমিকভাবে তিনটি বিকল্প রুট প্রস্তাব করেছে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান। ‘অপশন ১’-এ রাখা হয়েছে ঢাকা-কদমতলী-নারায়ণগঞ্জ সদর-বন্দর-সোনারগাঁ-মেঘনা-তিতাস-মুরাদনগর-দেবীদ্বার-বুড়িচং-কুমিল্লা সদর রুটকে। রুটটির দৈর্ঘ্য ৮২ দশমিক ৫ কিলোমিটার। কুমিল্লা রেলওয়ে স্টেশনের সাড়ে তিন কিলোমিটার উত্তরে নতুন রেলপথটি বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম রেলপথের সঙ্গে সংযুক্ত হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এ রুটের ২০ দশমিক ৭ কিলোমিটার অংশ তৈরি করতে হবে উড়ালপথে। বড় সেতু নির্মাণ করতে হবে ১ দশমিক ৬ কিলোমিটার। এর বাইরে তৈরি করতে হবে ৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ মেঘনা সেতু। শিল্প এলাকার উত্তর দিকে তৈরি করতে হবে এ সেতু। রেলপথের জন্য বাঁধ তৈরি করতে হবে ৫৫ কিলোমিটার। সব মিলিয়ে ‘‌অপশন ১’-এর জন্য প্রাথমিকভাবে নির্মাণ ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৬১ হাজার ৭৩৮ কোটি টাকা।

ঢাকা-কদমতলী-নারায়ণগঞ্জ সদর-বন্দর-সোনারগাঁ-মেঘনা-দাউদকান্দি-তিতাস-মুরাদনগর-চান্দিনা-বরুড়া-কুমিল্লা সদর দক্ষিণ-লাকসাম রুটকে ধরা হয়েছে ‘‌অপশন ২’ হিসেবে। এ রুটের দৈর্ঘ্য ৯৪ দশমিক ৮ কিলোমিটার। এর জন্য শিল্প এলাকার উত্তর দিকে ৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ মেঘনা সেতু তৈরি করতে হবে। এ রুটে বড় সেতুর প্রয়োজন পড়বে ২ দশমিক ৭ কিলোমিটার। উড়ালপথ বা ভায়াডাক্ট তৈরি করতে হবে ২০ দশমিক ৭ কিলোমিটার। লাকসাম স্টেশনে বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম রেলপথের সঙ্গে সংযুক্ত হবে নতুন রেলপথ। ৬৯ হাজার ১৯৪ কোটি টাকা খরচ হবে এ রুটে নতুন রেলপথ নির্মাণে।

‘‌অপশন ৩’ হলো ঢাকা-কদমতলী-নারায়ণগঞ্জ সদর-বন্দর-সোনারগাঁ-গজারিয়া-দাউদকান্দি-চান্দিনা-বরুড়া-কুমিল্লা সদর দক্ষিণ-লাকসাম রুট। এ রুটের দৈর্ঘ্য ৯১ কিলোমিটার। রেলপথটির জন্য ১৭ দশমিক ৭ কিলোমিটার উড়ালপথ তৈরি করতে হবে। বড় সেতু নির্মাণ করতে হবে সাড়ে তিন কিলোমিটার। শিল্প এলাকার দক্ষিণে নির্মাণ করা হবে মেঘনা সেতু, যার দৈর্ঘ্য হবে ৩ দশমিক ৫ কিলোমিটার। লাকসাম স্টেশনে বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম রেলপথের সঙ্গে সংযুক্ত হবে নতুন রেলপথ। ‘‌অপশন ৩’-এ ঢাকা-লাকসাম কর্ড লাইন নির্মাণ করতে খরচ হবে ৬৫ হাজার ৮৪৩ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে কম দূরত্বের ‘‌অপশন ১’-এ ঢাকা-লাকসাম কর্ড লাইন রেলপথ নির্মাণের সুপারিশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান। তাদের সুপারিশ অনুযায়ী, লাইনটি হবে ব্রড গেজের। ভার বহনক্ষমতা বা এক্সেল লোড হবে ২৫ টন। ডিজাইন স্পিড হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির ওপর গত সপ্তাহে পরামর্শক প্রতিষ্ঠান যে সারসংক্ষেপ উপস্থাপন করেছে তা গ্রহণ করেননি মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। বিশেষ করে সম্ভাব্য বিকল্প রুটগুলোর নির্মাণ ব্যয় এবং নকশাগত বিভিন্ন বিষয়ে আপত্তি তুলেছেন তারা। এজন্য পরামর্শকদের বিষয়গুলো আরো পর্যালোচনা এবং বিভিন্ন বিষয় সংশোধনের নির্দেশ দেয়া হয়েছে।

Previous Post

পিতার থাপ্পরের প্রতিশোধে শিশুপুত্র খুন : মিঠুর যাবজ্জীবন

Next Post

নগরীতে অপরাধী চক্রের দৌড়াত্ম চলছেই

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
নগরীতে অপরাধী চক্রের দৌড়াত্ম চলছেই

নগরীতে অপরাধী চক্রের দৌড়াত্ম চলছেই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য