• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রো-অ্যাকটিভে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু ! ব্যাপক গুঞ্জন

১০ ট্রাক অস্ত্র মামলার আসামীর বড় ভাইয়ের অঙ্গুলীর ইশারায় চলছে প্রো-অ্যাকটিভ

Saturday, 23 December 2023, 9:12 pm
প্রো-অ্যাকটিভে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু ! ব্যাপক গুঞ্জন
11
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতাল নাম ব্যবহার করে সম্পূর্ণ অবৈধ পন্থায় সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নানা উপঢৌকনে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে চিকিৎসার নামে নানা অপকর্ম। বছরের পর বছর যাবৎ পুরো জেলার প্রায় সকল বৈধ ও অবৈধ ফার্মেসী, প্রতিটি হাসপাতালের ডাক্তার, নার্স, ব্রাদার, ড্রাইভার, ওয়ার্ডবয়, এমএলএসএস, সিকিউরিটি গার্ড, স্টাফদেরকে দালালী দিয়ে   অসুস্থ্যদের নানা ছুঁতোয় অবৈধ এই প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আনানোর নানা পথ তৈরী করে চালিয়ে যাচ্ছে সেবার নামে অনৈতিক কর্মকান্ড ।

যে কোন অসুস্থ্য ব্যাক্তিকে প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করলেই প্রথমে যে ড্রাইভার এই রোগীকে হাসপাতালে নিয়ে এনেছে তার জন্য লিষ্ট করে এক হাজার টাকা উপঢৌকন দেয়া হয় তাৎক্ষনিকভাবে । এর পর চিকিৎসা নিতে রোগীকে আইসিইইউ, সিসিইইউ, কেবিনে ভর্তি দেখিয়ে কিংবা অন্যান্য পন্থায় সেবা নামক চিকিৎসা দিয়ে দিনের পর দিন বিশাল বিলের খড়গ চাপিয়ে দিয়ে চালিয়ে যাচ্ছে রমরমা বাণিজ্য । আর এই বাণিজ্য হালাল করতে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামীর বড় ভাই এই অবৈধ প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্নধার একজন চিকিৎসক পুরো জেলা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ম্যানেজ করতে নানাভাবে অপতৎপরতা অব্যাহত রেখেছেন।

সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের একটি সরকারী হাসপাতালে কর্মরত একজন নার্স অসুস্থ্য এক প্রসূতিকে এই  অবৈধ প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার নামে আইসিইইউ, সিসিইইউ, কেবিনে ভর্তি করে প্রায় ২২ দিন পর ওই নার্সকে ৬৫ হাজার টাকা দালালী প্রদান করে । এ্মন দালালীর ঘটনা সকলের মুখে উচ্চারিত হলেও নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন সর্বক্ষেত্রেই “অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে” বলে দায়িত্ব শেষ করেন।

অথচ খোদ প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্ভরশীল সূত্র জানায়, “প্রতি মাসে প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে সিভিল সার্জন কার্যালয়ের নামে মাসোয়ারা নেন কারা (?) তার খোজ নেন । তাইলে বের হয়ে আসবে এই হাসপাতালের নেপথ্যের গডফাদার কারা ? ১০ ট্রাক অস্ত্র মামলার আসামীর বড় ভাই এই হাসপাতালের সাথে যুক্ত  থাকার কারণেই আজো মেডিক্যাল কলেজের অনুমোদন পাচ্ছে না। শুধু কি প্রো অ্যাকটিভ, সারাদেশের সকল হাসপাতাল আর ক্লিনিক ই এখন দালাল নিয়োগ দিয়ে এই ব্যবসা করতেছে । নারায়ণগঞ্জ শহরের প্রতিটি ক্লিনিক – ডায়াগণস্টিক সেন্টার জেলার সিভিল সার্জনকে নিয়মিত মাসোয়ারা দিয়েই এই ব্যবসা করতেছে ।“

এতো অভিযোগের পর আবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভুল চিকিৎসায় ফারজানা আক্তার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত নারীর স্বজনরা জানিয়েছেন, আজ ভোর সাড়ে পাঁচটায় ওই গৃহবধূর বুকে ব্যাথা উঠলে তারা তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা হার্ট ফেল করেছে জানিয়ে তাৎক্ষণিক দুটি ইনজেকশন দেয় তাকে। পরে অবস্থার আরও বেগতিক দেখলে এর কিছুক্ষণ পর রোগীকে আইসিইউতে নিয়ে গিয়ে আরও ১০টি ইনজেকশন দেয়। একপর্যায়ে ডাক্তাররা যখন বুঝতে পারেন রোগীর মৃত্যু হয়েছে তখন তারাহুরো করে রোগীকে ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রোগীর সঙ্গে থাকা স্বজনরা দেখতে পান সে কোনো শ্বাস-প্রশ্বাস নিচ্ছে না। তখন তারা বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে।

মৃত ওই নারীর স্বামীর নাম রুহুল আমীন। তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে।

এদিকে এই মৃত্যুকে হত্যা দাবি করে ওই গৃহবধুর ভাসুরের ছেলে আনু খান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম কি কি ইনজেকশন দেওয়া হয়েছিল? কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। এরা এর পূর্বেও এমন অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। এই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ঘটনার সত্যতা জানতে চাইলে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রাশিদুল ইসলাম জানান, ভুল চিকিৎসায় ওই গৃহবধুর মৃত্যু হয়েছে তা ভুল কথা। কার্ডিয়াক সমস্যা নিয়ে ওই রোগী আজ ভোরে আমাদের হাসপাতালে ভর্তি হোন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮ টার দিকে মারা যান। তাকে বাঁচাতে আমরা চেষ্টা কোনো ত্রুটি রাখে নি। রাগের বর্শবর্তী হয়ে হয়তো রোগীর স্বজনরা এখন এই অভিযোগ তুলছেন।

হাসপাতালে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমাদের কাছে অভিযোগ দেওয়া হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আমরা মৃত নারীর স্বজনদের সাথে কথা বলেছি মরদেহ ময়নাতদন্ত করার জন্যে। কিন্তু তারা মরদেহ ময়নাতদন্ত করবে না বলে লাশ নিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান বলেন, ভুল চিকিৎসায় মৃত্যু হলে থানা অভিযোগ দিতে হবে এবং আমাদের বরাবর একটি লিখিত চিঠি পাঠালে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবো।

Previous Post

এবার বসুন্ধরার শাহ আলম পারিবারের কেলেংকারী ফাঁস

Next Post

বাতিল হয়েছে নারায়ণগঞ্জের ২৬৪ অস্ত্রের লাইসেন্স

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
বাতিল হয়েছে নারায়ণগঞ্জের ২৬৪ অস্ত্রের লাইসেন্স

বাতিল হয়েছে নারায়ণগঞ্জের ২৬৪ অস্ত্রের লাইসেন্স

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য