• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পরকিয়ায় অন্তঃসত্বা, দেশ ফিরে জেল খাটলেন স্বামী !

Saturday, 23 December 2023, 9:57 pm
পরকিয়ায় অন্তঃসত্বা, দেশ ফিরে জেল খাটলেন স্বামী !
15
SHARES
48
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁ প্রতিনিধি

স্ত্রীকে বাড়িতে রেখে বিদেশ যাওয়ার ২০ মাস পর প্রবাসী স্বামী জানতে পারে তার স্ত্রী ২ মাসের অন্তঃসত্বা। বিষয়টি জানতে পেয়ে জরুরী ছুটি নিয়ে বাড়িতে চলে আসলে সেদিনই তার স্ত্রী স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠকে স্বামীকে তালাক দিয়ে সাড়ে তিন বছরের মেয়েকে রেখে চলে যায় বাপের বাড়ি।

তালাকের ২২ দিন পর স্ত্রী নারায়ণগঞ্জ জেলা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে প্রবাসী স্বামীর বিরুদ্ধে। সে মামলায় স্বামী রাসেল ১৩ দিন জেলখেটে জামিনে বের হয়। এমনই এক আজব ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর জিয়ানগর গ্রামে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর জিয়ানগর গ্রামের মৃত আহসান উল্লাহর দুবাই প্রবাসী ছেলে রাসেলের সাথে বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামের কামালের মেয়ে সানজিদা আক্তারের সাথে ২০১৯ সালে বিবাহ হয়। এ দম্পত্তির সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মা অসুস্থ থাকায় প্রবাসী রাসেল তার স্ত্রীর কাছেই টাকা পাঠাতেন। শেষবার তিনি দেশে আসেন ২০২১ সালের ১৩ জুলাই এবং দেশ ত্যাগ করেন একই বছরের ৪ ডিসেম্বর। বিদেশ যাওয়ার বিশ মাস পর অর্থাৎ ২০২৩ সালের ৩ আগষ্ট জানতে পারেন তার স্ত্রী ২ মাসের অন্তঃসত্বা। বিষয়টি জানার একদিন পর ৪ আগষ্ট দেশে চলে আসেন রাসেল। স্থানীয় মেম্বারের উপস্থিতিতে সালিশের মাধ্যমে তার স্ত্রী সানজিদা আক্তার বিদেশ থেকে দেশে ফেরার কয়েকঘন্টা পরে স্বামী রাসেলকে রেজিষ্ট্রি তালাক দেয়। বিদেশ থেকে পাঠানো রাসেলের ২১ লাখ টাকা ও স্বর্ণাঙ্কারের হিসেব না দিয়ে সাড়ে তিন বছরের কন্যাকে ফেলে বাপের বাড়ি চলে যায়। তালাকের ২২ দিন পর সানজিদা নারায়ণগঞ্জ জেলা আদালতে নারী ও শিশু নির্যাতন মামলা করেন। সে মামলায় ১৩ দিন হাজতবাস করে গত সপ্তাহে রাসেল জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে তার সাবেক স্ত্রী ও পরিবার হুমকিতে রাসেল তার ও শিশুকন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

রাসেলের মা নাজমা বেগম জানান, আমি অসুস্থ থাকার সুযোগে ছেলের বউ পাশের বাড়ির স্বপনের লম্পট ছেলে ফয়সালের সাথে পরকিয়ায় আসক্ত হয়। ফয়সাল আমার ছেলের বউকে নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করালে দুই মাসের অন্তঃসত্বা ধরা পড়ে। পরে আমরা বিষয়টি জানতে পেরে রিপোর্ট সংগ্রহ করে ঘটনার সত্যতা খুঁজে পাই। এছাড়া সে আমার দেবরের মোবাইল দিয়ে ঐ ছেলের সাথে বাচ্চা নষ্ট করার কথা বলে এ বিষয়টিও আমরা জানতে পারি। সে প্রসূতি দেখে গ্রামের মানুষ নানা কথা বললে আমার ছেলে বিদেশ থেকে চলে আসে। পরে ছেলের বউ আমার সাড়ে তিন বছরের নাতনীকে রেখে ছেলেকে সকলের সামনে স্বেচ্ছায় তালাক দিয়ে চলে যায় এবং তালাকের পরও সানজিদা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। বর্তমানে আমরা তাদের ভয়ে আতঙ্কে আছি।

বিচার শালিস করা স্থানীয় মেম্বার আফজাল হোসেন বলেন, রাসেলের বউ সানজিদা পরকিয়ায় লিপ্ত হয়ে অন্তঃসত্বা  হয়ে পড়ে এ বিষয়টি গ্রামের সবাই জানতে পারে। পরে ছেলে বিদেশ থেকে দেশে আসলে মেয়ে স্বেচ্ছায় রাসেলকে তালাক দিয়ে চলে যায়।

ভুক্তভোগী স্বামী রাসেল জানায়, বিয়ের পর থেকে সব টাকা পয়সা ও স্বর্ণালংকার স্ত্রী সানজিদার কাছে পাঠিয়েছি। সে টাকা পাঠানোই আমার জন্য আজ কাল হয়েছে। বাড়িতে এখনো ভাঙ্গা ঘর। দালান করার জন্য স্ত্রীর কাছে নগদ একুশ লাখ টাকা পাঠাই।

রাসেল আরও বলেন, পরকিয়ার কারনে স্ত্রী অন্তঃসত্বা জানতে পেরে যেদিন দেশে আসি সেদিনই সে আমাকে তালাক দেয়। আমার টাকা পয়সার কোন হিসেব না দিয়ে আমার ছোট সন্তানকে রেখে চলে যায়। আমি মিথ্যা মামলায় জেল খেটেছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

Previous Post

বাতিল হয়েছে নারায়ণগঞ্জের ২৬৪ অস্ত্রের লাইসেন্স

Next Post

মটর সাইকেলে দিয়ে মহাসড়কে ছিনতাই, হাতেনাতে আটক ২

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
মটর সাইকেলে দিয়ে মহাসড়কে ছিনতাই, হাতেনাতে আটক ২

মটর সাইকেলে দিয়ে মহাসড়কে ছিনতাই, হাতেনাতে আটক ২

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য