• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

র‍্যাবে আটক, থানায় জামাই আদরে খুনি অনিক !

Thursday, 22 February 2024, 9:10 pm
র‍্যাবে আটক, থানায় জামাই আদরে খুনি অনিক !
28
SHARES
91
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ক্ষমতাধর থানা পুলিশের কর্মকর্তা ও রাজনীতিবিদরা আমাদের পকেটে থাকে এমন দাম্ভিকতায় ফতুল্লার সেই কুখ্যাত সোর্স রমু বাহিনী  ৯ ফেব্রুয়ারী রাত ১১ টায় জনবহুল চাষাড়া বালুর মাঠ এলাকায় দানিয়াল ও শুভ নামের দুই যুবক কে কুপিয়ে অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো নগরীজুড়ে।

আর এই ঘটনার বিরূপ প্রভাব পরে ওসমান পরিবারের অন্যতম প্রভাবশালী নেতা শামীম ওসমান তার পুত্র অয়ন ওসমানের উপর।

এমন চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম দাদাগিরির হোতা কুখ্যাত সোর্স রমিজ উদ্দিন ওরফে রমু (৬৩) কে ফতুল্লা থানা পুলিশ নিজেদের দায় এড়ানোর লক্ষ্যে গ্রেফতার করে ১০ ফেব্রুয়ারী রিমান্ডের আবেদন না করেই আদালতে পাঠালেও পুলিশের একটি চক্র রমু বাহিনী কে রক্ষা করতে মামলার বাদীনীকে মোটা অংকের টাকায় ম্যনেজের চেষ্টা অব্যাহত রেখেছে ।

চাঞ্চল্যকর এই দানিয়াল হত্যাকাণ্ডের পর পুলিশ প্রায় নিস্ক্রিয় থাকার কারনে এবার র‍্যাবের একটি টিম সেই রমু বাহিনীর অন্যতম হোতা রমুর নাতি ও ছাত্রলীগের সেই নেতা রিয়াদের চাচাতো ভাই ও ছাত্রদলের নেতা রনির মামাতো ভাই অনিক প্রধান (২৮) কে গ্রেফতার করে ফতুল্লা থানায় হস্তান্তর করলে পুলিশের ওই অসাধু চক্র ডাবল মামলেট ও মুরগির স্যুপ দিয়ে সকালের নাস্তা দিয়ে জামাই আদর শুরু করে।

জানা যায়, পূর্ব শত্রতার জের ধরে এবং নানা স্বার্থসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলামিন ওরফে দানিয়াল (২৮) ও শুভ (২২) নামের দুই যুবককে চাষাড়ার বালুর মাঠ এলাকার এ্যাপোলো ক্লিনিকের সামনে দলবব্ধ হয়ে পিটিয়ে কুপিয়ে গাড়িতে তুলে অপহরণ করে ফতুল্লার মাসদাইর ছোট কবরস্থানের সামনে ফেলে রেখে পরিবারের কাছে জানিয়ে দিয়ে যায়, ‘এইবার লাশ লইয়া যাও !’

এমন ঘটনা বিভিন্ন গণমাধ্যমে ছাত্রলীগের নেতা রিয়াদের আস্কারায় খুনিচক্রের দৌড়াত্ম নিয়ে সংবাদ প্রকাশ হলে সাংবাদিকদের কে নানাভাবে হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে খুনি ও রিয়াদ নিজেই । কখনো কখনো রিয়াদ প্রতিবাদের সূরে হুমকি দিয়ে বেড়াচ্ছে।

অথচ এলাকার প্রায় সকলেই বলেই রমু ও অনিক বাহিনীর সকল অপরাধীরা ছাত্রলীগ নেতা রিয়াদের শেল্টারে সকল অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়,গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ ও র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের একটি যৌথ আভিযানিক দল বুধবার (২১ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার সদর থানাধীন ড্রাইভার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আল-আমিন ওরফে দানিয়াল হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামী অনিক প্রধান (২৮)’কে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয় গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, গত ৯ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রয়ে বাঁধা প্রদানকে কেন্দ্র করে আসামীরা আল-আমিন ওরফে দানিয়াল ও শুভ (২৭) কে নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় আক্রমণ করে মারধর করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা চলে যায়। পরবর্তীতে রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে আহত অবস্থায় ফতুল্লা থানার মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টস সংলগ্ন খানকার মোড়ে পৌঁছালে আসামীগণ পুনরায় হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র চাপাতি, রামদা, ছোরা, চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে এবং আসামীরা পালিয়ে যায়। মারাত্মক আহত ও আশঙ্কাজনক অবস্থায় দানিয়াল ও শুভ’কে তাদের আত্মীয়-স্বজনরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরীয়) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করে ও শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। হত্যাকান্ডের একদিন পর নিহতের মা মুক্তা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত আল আমিন ওরফে দানিয়াল ফতুল্লার মাসদাইর এলাকায় দেলোয়ার মিয়ার ছেলে। আর আহত শুভ একই এলাকার শাহজালালের ছেলে। তাদের মধ্য নিহত দানিয়াল অটোরিকশা গ্যারেজের ব্যবসার সাথে সম্পর্কিত ছিল আর শুভ একটি কারখানার মেশিন অপারেটর।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীকে আজ (বৃহস্পতিবার) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

Previous Post

সেই কুুখ্যাত জিকে শামীমের জামিন, মুক্তিতে বাধা নেই

Next Post

জুতার মালা পরানো সেই রাজাকারপুত্রের পাশে এবার এমপি মেয়র !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
জুতার মালা পরানো সেই রাজাকারপুত্রের পাশে এবার এমপি মেয়র !

জুতার মালা পরানো সেই রাজাকারপুত্রের পাশে এবার এমপি মেয়র !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য